সৌদি আরবকে একটি বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে দেশটির সঙ্গে চুক্তিতে করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। ট্রাম্প প্রশাসন গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে এই চুক্তির ঘোষণা ও স্বাক্ষরের পরিকল্পনা করেছে বলে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানানো হয়। এমন সময় এই বার্তা এলো, যখন তেলসমৃদ্ধ সৌদি আরব ও ইয়েমেনের ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের মধ্যে সামরিক উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। ট্রাম্প প্রশাসনের দাবি, এই চুক্তি স্বাক্ষরিত হলে মার্কিন পারমাণবিক খাত কয়েক বিলিয়ন ডলারের আয়ের মুখ দেখবে। সূত্র : বিবিসি


