• ই-পেপার

চতুর্থ সন্তানের বাবা হলেন জে ডি ভ্যান্স

ইমরান খানের বোন নরিন

পাকিস্তানি সেনা ‘সিঁদুর’ নিয়ে জয়ের মিথ্যা গল্প বানিয়েছে

কালের কণ্ঠ ডেস্ক
পাকিস্তানি সেনা ‘সিঁদুর’ নিয়ে জয়ের মিথ্যা গল্প বানিয়েছে

অপারেশন সিঁদুর নিয়ে পাকিস্তানের সেনাবাহিনী নিজেদের সাফল্যের মনগড়া গল্প প্রচার করেছে বলে মন্তব্য করেছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন নরিন নিয়াজি। তাঁর এ মন্তব্যকে কেন্দ্র করে পাকিস্তানে বিতর্ক তৈরি হয়েছে।

নরিন নিয়াজির দাবি, চার দিনব্যাপী ওই সংঘাত বাস্তবে পাকিস্তানের সেনাপ্রধান জনগণের সামনে যে চিত্র তুলে ধরেছেন, তার সঙ্গে মিল ছিল না। তাঁর ভাষ্য, অপারেশন সিঁদুর ছিল ভারতের একটি অত্যন্ত সফল সামরিক অভিযান এবং পাকিস্তানের সেনাবাহিনী নিজেদের পরাজয় গোপন করার চেষ্টা করেছে। নিয়াজির এ মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে তলব করে পাকিস্তানের ন্যাশনাল সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন এজেন্সি (এনসিসিআইএ)। সামাজিক যোগাযোগ মাধ্যমে সামরিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে মিথ্যা ও আপত্তিকর তথ্য প্রচারের অভিযোগে পাঠানো নোটিশে বলা হয়, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা ও আপত্তিকর তথ্য প্রচার করে তাদের সুনাম ক্ষুণ্ন করেছেন।

২০২৫ সালের ২২ এপ্রিল পেহেলগামে ২৬ জন নিরস্ত্র মানুষকে হত্যা করে লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন টিআরএফের চার সদস্য। এ হামলার জবাবে ৭ মে ভোরে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। ভারতের দাবি, এ অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা চালানো হয়।

 

সপ্তম ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাল ল্যারি

কালের কণ্ঠ ডেস্ক
সপ্তম ব্রিটিশ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাল ল্যারি

যুক্তরাজ্যের ক্ষমতাচর্চার কেন্দ্র ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রী আসেন ও চলে যান, শুধু থেকে যায় জনপ্রিয় বিড়াল ল্যারি। ১৫ বছর ধরে ডাউনিং স্ট্রিট কাঁপানো ল্যারি সপ্তম ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে স্বাগত জানিয়েছে।

নতুন সঙ্গী অ্যান্ডি বার্নহ্যামকে উদ্দেশ করে ল্যারির সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে। ওই পোস্টে লেখা হয়, রাজনীতিবিদরা আসেন আর যান, কিন্তু বিড়াল থেকে যায়। সূত্র : ডন

 

ফিলিস্তিনিদের তাঁবুতেও ইসরায়েলি হামলা

কালের কণ্ঠ ডেস্ক
ফিলিস্তিনিদের তাঁবুতেও ইসরায়েলি হামলা

দক্ষিণ গাজার খান ইউনিস শহরের আল-মাওয়াসি এলাকায় ঘরবাড়ি হারানো বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের অস্থায়ী তাঁবু লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় অন্তত একজন নিহত এবং শিশুসহ আরো ১০ জন আহত হয়েছেন। রবিবার পরিচালিত এই হামলায় তাঁবুগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদন থেকে এই হতাহতের খবর জানা গেছে। আহত শিশুদের ও এক নারীকে প্রথমে জরুরি চিকিৎসার জন্য কুয়েত সাহরা ফিল্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা প্রদানের পর তাদের উন্নত চিকিৎসার উদ্দেশ্যে নাসের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শী হুসাম আবু হাজরাস জানান যে বাস্তুচ্যুত মানুষ যখন তাঁবুর ভেতর অবস্থান করছিলেন, তখন বিকট বিস্ফোরণ ঘটে। সূত্র : রয়টার্স

ইসরায়েলে পৌঁছেছে ১৪টি মার্কিন রিফুয়েলিং বিমান

কালের কণ্ঠ ডেস্ক
ইসরায়েলে পৌঁছেছে ১৪টি মার্কিন রিফুয়েলিং বিমান

ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বৃদ্ধির মধ্যে গত সপ্তাহান্তে যুক্তরাষ্ট্রের ১৪টি আকাশে জ্বালানি সরবরাহকারী (রিফুয়েলিং) সামরিক বিমান ইসরায়েলে পৌঁছেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম। ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম ওয়ালা দেশটির বিমানবাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক ঘাঁটি এবং দক্ষিণাঞ্চলের রামন বিমানবন্দরে মোট ১০০টি রিফুয়েলিং বিমান মোতায়েনের পরিকল্পনা করছে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান আরো জোরদার করে, তাহলে ইসরায়েলে আরো বেশি রিফুয়েলিং বিমান মোতায়েনের প্রয়োজন হবে। সে ক্ষেত্রে এসব বিমান তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দরেও অবতরণ করতে পারে। সূত্র : মিডল ইস্ট মনিটর