ব্রাজিলের বিপক্ষেও আমরা আন্ডারডগ ছিলাম। তবে সবাই দেখেছে, ফুটবলে যেকোনো কিছুই ঘটতে পারে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ম্যাচটি (ইংল্যান্ডের বিপক্ষে) খেলতে মুখিয়ে আছি। -নরওয়ে অধিনায়ক, মার্টিন ওডেগার্ড
সব প্রতিযোগিতায়ই বিস্ময়কর ঘটনা ঘটে। চ্যাম্পিয়নস লিগে, ইউরোপা লিগে, বিশ্বকাপেও...। আমি মনে করি, বিস্ময় উপহার দেওয়া দলগুলোর একটি হতে পারি আমরা। -বেলজিয়াম গোলরক্ষক, থিবো কোর্তোয়া
ভিনদেশি কোচদের না পারার (অন্য দেশের হয়ে বিশ্বকাপ জিততে না পারা) আংশিক কারণ জাতীয় গর্ব। বিশ্বকাপে ম্যাচ জেতার সঙ্গে আপনি নিজ দেশের ফুটবল সংস্কৃতিও তুলে ধরতে চাইবেন। -ফুটবল ধারাভাষ্যকার, সিমন কুপার
জানি না, এটা (প্রিমিয়ার লিগে খেলা) সুবিধা কি না। আমাদের কিছু খেলোয়াড় অনেক ইংলিশ খেলোয়াড়ের বিপক্ষে খেলেছে। আবার সেরা দুই ইংলিশ ফুটবলার প্রিমিয়ার লিগে খেলে না। -নরওয়ে কোচ, স্টালে সোলবাকেন
কেউ দাবি করতে পারে না যে রেফারিং কারো মাধ্যমে প্রভাবিত হতে পারে। এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মাধ্যমেও নয়। তিনি আমাদের স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিয়েছেন। -ফিফার রেফারিং প্রধান, পিয়েরলুইজি কলিনা
আমার মনে হয় না, এর চেয়ে বড় কোয়ার্টার ফাইনাল কেউ চাইতে পারে। প্রতিটি রাউন্ডের সঙ্গে চ্যালেঞ্জ আরো কঠিন হবে। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। -সুইজারল্যান্ড ডিফেন্ডার, মানুয়েল আকাঞ্জি