টি-স্পোর্টস
ফিফা বিশ্বকাপ শেষ ষোলো
ব্রাজিল-নরওয়ে
ধারণকৃত খেলা সম্প্রচার
সকাল ৬টা
আর্জেন্টিনা-মিসর
ধারণকৃত খেলা সম্প্রচার
সকাল ১০টা
অন্যান্য চ্যানেল
টেনিস
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ
সরাসরি, দুপুর ৩-৩০ মিনিট
স্টার স্পোর্টস ২ এইচডি

টি-স্পোর্টস
ফিফা বিশ্বকাপ শেষ ষোলো
ব্রাজিল-নরওয়ে
ধারণকৃত খেলা সম্প্রচার
সকাল ৬টা
আর্জেন্টিনা-মিসর
ধারণকৃত খেলা সম্প্রচার
সকাল ১০টা
অন্যান্য চ্যানেল
টেনিস
উইম্বলডন চ্যাম্পিয়নশিপ
সরাসরি, দুপুর ৩-৩০ মিনিট
স্টার স্পোর্টস ২ এইচডি

বিশ্বকাপের শেষ ষোলোয় স্পেনের কাছে হেরে বিদায়ের পর পর্তুগালের কোচের পদ থেকে পদত্যাগ করেছেন রবার্তো মার্তিনেজ। ম্যাচের পর সংবাদ সম্মেলনেই এ ঘোষণা দেন তিনি। কাতার বিশ্বকাপে পর্তুগালের ব্যর্থতার পর ফার্নান্দো সান্তোসের স্থলাভিষিক্ত হয়েছিলেন মার্তিনেজ। তাঁর অধীনেও বিশ্বকাপ ভাগ্য বদলায়নি পর্তুগালের। যদিও দল ব্যর্থ হয়েছে বলে মনে করেন না তিনি। ইএসপিএন

দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করছিলেন শাপুর জাদরান। সেই লড়াইয়ে আর জেতা হলো না আফগানিস্তানের হয়ে ৮০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা সাবেক এই পেসারের। গতকাল ৩৮ বছর বয়সেই পৃথিবীর মায়া ত্যাগ করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। ক্রিকইনফো

বিশ্বকাপ থেকে এভাবে বিদায় নিতে হচ্ছে বলে আমি দুঃখিত। আমি আমার সর্বোচ্চটা দিয়েছি এবং আমি ্পূর্ণ সচেতন থেকেই বিদায় নিচ্ছি। হ্যাঁ, এটিই ছিল আমার শেষ বিশ্বকাপ। -পর্তুগাল ফরোয়ার্ড, ক্রিস্তিয়ানো রোনালদো
আপনি একজন (প্যারাগুয়ের সিনেটর) ঘৃণ্য নারী এবং আপনার পদের অযোগ্য। আপনি প্যারাগুয়েকে প্রতিনিধিত্ব করেন না, যে দেশ পুরো প্রতিযোগিতায় আবেগ ও সম্মানের জন্য রক্ত-ঘাম এক করেছে। -ফ্রান্স ফরোয়ার্ড, কিলিয়ান এমবাপ্পে
এটাই আমার জাতীয় দলের হয়ে শেষ খেলা। যে ৪৫ ম্যাচ আমি পেয়েছি, সেগুলোতে পর্তুগালের মানুষ আমাকে অনেক ভালোবাসা ও উষ্ণ সমর্থন জুগিয়েছে। তাই আমি গর্বিত। -পর্তুগাল কোচ, রবার্তো মার্তিনেজ
আমরা দল হিসেবে আমাদের প্রকৃত চরিত্রটা দেখাতে পারিনি। আমরা এই খেলার সঙ্গে তাল মেলাতে পারিনি। এটা আমাদের জন্য বেশ খারাপ দিন গেছে। -যুক্তরাষ্ট্র কোচ, মরিসিও পচেত্তিনো
সে (বালোগান) আমার সঙ্গে কথা বলতে এসেছিল, বিষয়টি আমার খুব ভালো লেগেছে। এতে (লাল কার্ড স্থগিত হওয়া) ওর কোনো দোষ নেই, ওকে দোষারোপ করা যায় না। -বেলজিয়াম কোচ, রুদি গার্সিয়া
লামিন তার জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ম্যাচ খেলেছে। এরপর সামনে যে-ই আসুক না কেন, তা আমাদের এ পর্যন্ত মুখোমুখি হওয়া চ্যালেঞ্জগুলোর চেয়েও আরো বড় পরীক্ষা হবে। -স্পেন কোচ, লুইস দে লা ফুয়েন্তে