• ই-পেপার

শেষ সময়ে বাতিল করেছি শুটিং

  • অভিনয়ে নতুনদের মধ্যে বেশ পরিচিতি পেয়েছেন শিরতাজ জাহান জেবিন। কোরবানির ঈদে এসেছে তাঁর বেশ কয়েকটি একক নাটক। এখন করছেন দুটি ধারাবাহিক নাটক। তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ

আরো খবর

আরো খবর
আতিফ আসলাম

শুক্রবার মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে না স্নেহের বন্ধন। দেশজুড়ে অতি বৃষ্টির কারণে ছবিটি পিছিয়ে গেছে।

সরকারি অনুদানের জন্য ২০২৬-২৭ অর্থবছরের পাণ্ডুলিপি আহবান করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ব্যক্তি এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে ২ আগস্ট থেকে ১ সেপ্টেম্বরের মধ্যে।

প্রায় দুই দশকের বিরতি কাটিয়ে আবারও একক অ্যালবামে ফিরছেন পাকিস্তানের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। সম্প্রতি নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চতুর্থ স্টুডিও অ্যালবাম সুবাহ আয়ে নার অফিশিয়াল কভার উন্মোচন করে এই ঘোষণা দেন তিনি।

মিস্টার বিস্ট খ্যাত ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর জিমি ডোনাল্ডসন তাঁর দীর্ঘদিনের প্রেমিকা ও কনটেন্ট ক্রিয়েটর থিয়া বয়সেনকে বিয়ে করেছেন। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কয়েকটি ছবি প্রকাশ করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি।

‘গডজিলা’র সেই ছোট্ট জিয়া আর নেই

রংবেরং ডেস্ক
‘গডজিলা’র সেই ছোট্ট জিয়া আর নেই
কেলি হটল

গডজিলা সিরিজের দুই ছবিতে অভিনয় করে বিশ্বজোড়া খ্যাতি পান কেলি হটল। মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় মারা গেছেন কোরিয়ান-আমেরিকান এই অভিনেত্রী। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডেরিক কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। তাঁর বয়স হয়েছিল মাত্র ১৮ বছর। ফ্রেডেরিক কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, মঙ্গলবার রাত ৩টার দিকে একটি হোন্ডা অ্যাকর্ড গাড়ি দুই লেনের একটি সড়ক থেকে ছিটকে কালভার্টে আছড়ে পড়ে। গাড়িটির দুই যাত্রীর একজন ছিলেন কেলি হটল। দুর্ঘটনার পর কেলি হটলকে দ্রুত একটি ট্রমা সেন্টারে নেওয়া হয়। পরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ২০২১ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার চলচ্চিত্র গডজিলা ভার্সেস কং-এ জিয়া চরিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কেলির। ২০২৪ সালে মুক্তি পাওয়া গডজিলা ভার্সেস কং : দ্য নিউ এম্পায়ার-এও একই চরিত্রে অভিনয় করেন তিনি।

একদিন বৃষ্টিতে বিকেলে গাইবেন তাঁরা

রংবেরং প্রতিবেদক
একদিন বৃষ্টিতে বিকেলে গাইবেন তাঁরা

৩১ জুলাই বনানীর বাটারনোট ক্যাফেতে অনুষ্ঠিত হবে দুই বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী অঞ্জন দত্তকে শ্রদ্ধা জানিয়ে বিশেষ কনসার্ট একদিন বৃষ্টিতে বিকেলে। গাইবেন বাংলাদেশের এ সময়ের তিন গায়ক-গীতিকার-সুরকারজয় শাহরিয়ার, আহমেদ হাসান সানি ও শুভ্র। অঞ্জন দত্তকে উৎসর্গ করে কনসার্ট আয়োজনের কারণ জানান জয় শাহরিয়ার। বলেন, যাঁদের গান শুনে আমরা সিঙ্গার-সং রাইটাররা অনুপ্রেরণা পাই, তাঁদের অন্যতম অঞ্জন দত্ত। আরো অনেকে আছেন, যেমন কবীর সুমন, নচিকেতা চক্রবর্তী ও সঞ্জীব চৌধুরী। তাঁদের প্রতিও আমাদের শ্রদ্ধা। এই আয়োজনে আমরা অঞ্জন দত্তের গান গাইব, পাশাপাশি নিজেদের কিছু গান করব। আমাদের নিজেদের গানগুলোও অঞ্জন দত্তকে ট্রিবিউট করে গাইব। আহমেদ হাসান সানি বলেন, আমাদের দেশের সিঙ্গার-সং রাইটারদের জীবনে অঞ্জন দত্তের অনেক প্রভাব। বলতে গেলে আমরা বড় হয়েছি অঞ্জন দত্তের শব্দের শহরে। তাঁকে ট্রিবিউট করে কনসার্টে গাইব, এটা দারুণ এক ব্যাপার।

অন্তর্জাল

এলিট ফোর্স

এলিট ফোর্স
‘এলিট ফোর্স’ সিরিজের দৃশ্য

নেটফ্লিক্সে আজ এসেছে আট পর্বের ফরাসি সিরিজ এলিট ফোর্স। জনপ্রিয় গ্যাংল্যান্ডস সিরিজের নির্মাতাদের নতুন থ্রিলার এটি। জিআইজিএনের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিড মনে করেছিল তার মাঠে নেমে অভিযান পরিচালনার দিন শেষ। কিন্তু অজ্ঞাত শত্রু যখন জিআইজিএন ইউনিটকেই লক্ষ্য করে ধারাবাহিক হামলা শুরু করে, তখন ডেভিডকে সক্রিয় নেতৃত্বে ফিরতে হয়। অভিনয়ে টোমের সিসলে, ত্রিস্তান জাঁশি, জিরালদিন পাইলহাস প্রমুখ।