• ই-পেপার

চলচ্চিত্র

এই মন তোমাকে দিলাম

অন্তর্জাল

রক্তাঞ্চল সিজন ৩

রক্তাঞ্চল সিজন ৩
‘রক্তাঞ্চল সিজন ৩’ সিরিজের দৃশ্য

অ্যামাজন এমএক্স প্লেয়ারে এসেছে জনপ্রিয় সিরিজ রক্তাঞ্চল-এর শেষ সিজন। এই সিজন দর্শককে আবারও ফিরিয়ে নিয়ে যায় ২০০০-এর দশকের শুরুর লখনউয়ের অস্থির রাজনৈতিক আবহে। আত্মগোপন থেকে ফিরে আসে বিজয় সিং। অসমাপ্ত প্রতিশোধের হিসাব চুকাতে মুখোমুখি হয় ওয়াসিম খানের। এবার ক্ষমতার লড়াই আগের চেয়েও জটিল, রক্তক্ষয়ী ও বিপজ্জনক। অভিনয়ে ক্রান্তি প্রকাশ ঝা, নিকিতিন ধীর, মাহি গিল প্রমুখ।

টিভি হাইলাইটস

উইটনেস

উইটনেস

উত্তর আয়ারল্যান্ডের রিপাবলিকান নেতাদের কণ্ঠস্বর কিভাবে নিষিদ্ধ করেছিল ব্রিটিশ সরকার, সেই ঘটনা নিয়ে গণমাধ্যম সেন্সরশিপের কাহিনি নিয়ে আল জাজিরার উইটনেস-এর আজকের পর্ব দ্য ব্যান। দেখা যাবে দুপুর ২টা ৩০ মিনিটে।

টিভি হাইলাইটস

মনফড়িং

মনফড়িং
‘মনফড়িং’ নাটকের দৃশ্য

আরটিভিতে রাত ৮টায় রয়েছে একক নাটক মনফড়িং। রচনা আব্রাহাম তামিম, পরিচালনা অলোক হাসান। অভিনয়ে শামীম হাসান সরকার, আনিকা কবির শখ, শরিফুল, শম্পা নিজাম প্রমুখ। কোরবানির ঈদের নাটকটি আজ আবার দেখাবে চ্যানেলটি।

আরো খবর

আরো খবর

অবশেষে ১ আগস্ট রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে অনুপম রায়ের কনসার্ট ওয়ান ট্রু সাউন্ড। ২৬ জুন একই ভেন্যুতে কনসার্টটি আয়োজনের কথা ছিল। শেষ মুহূর্তে অনুষ্ঠানটি স্থগিত করা হয়।

ভারতের রাজধানী দিল্লির যন্তর মন্তরে চলমান শিক্ষার্থী আন্দোলনে সংহতি জানাতে হাজির হয়েছেন অভিনেত্রী শাবানা আজমি ও অভিনেতা প্রকাশ রাজ। আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাঁদের দাবি সমর্থনের পাশাপাশি অনশন ভাঙার আহবানও জানান তাঁরা।

বাবা ব্র্যাড পিট সম্পর্কে জড়ানোর পর নিজেদের নাম থেকে বাবার পদবি পিট বাদ দেওয়ার আইনি প্রক্রিয়া শুরু করেছেন ম্যাডক্স ও জাহারা।