• ই-পেপার

এখন অনেক ‘অতিথি পাখি’ দেখা যাচ্ছে

  • ২০২৪-এর জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলোতে রাজপথে সরব ছিলেন গীতিকার-সুরকার ও কণ্ঠশিল্পী ইথুন বাবু। দুই বছর পর আরেক জুলাইয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন সুদীপ কুমার দীপ

অন্তর্জাল

ফুটবল হট্টগোল

ফুটবল হট্টগোল
‘ফুটবল হট্টগোল’ নাটকের দৃশ্য

বঙ্গতে শনিবার এসেছে বিশেষ নাটক ফুটবল হট্টগোল। বিশ্বকাপের মৌসুমে ফুটবলকে ঘিরে জুয়া ও আন্ডারওয়ার্ল্ডের সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে নাটকটিতে। আয়ান ফুটবল নিয়ে ভবিষ্যদ্বাণী করতে পারদর্শী। ম্যাচের আগে তার করা প্রতিটি পূর্বাভাস মিলে যায়। তার ভবিষ্যদ্বাণী বিশ্বাস করে অনেকেই বড় অঙ্কের জুয়ায় জড়িয়ে পড়ে। হঠাৎ নিখোঁজ হয় আয়ান, রহস্যের শুরু সেখান থেকেই। দীপু হাজরার এই নাটকে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, ডলি জহুর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

 

চলচ্চিত্র

মুখোশ

মুখোশ
‘মুখোশ’ ছবিতে পরীমনি ও মোশাররফ করিম

অভিনয়ে মোশাররফ করিম, পরীমনি, জিয়াউল রোশান। পরিচালনা ইফতেখার শুভ। দুপুর ২টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : ইব্রাহিম খালেদি দেশের নামজাদা লেখক। আসতে চায় রাজনীতিতে। তার মধ্যে কিছু রহস্য আছে। সেই রহস্যের কিনারা করতে চায় সাংবাদিক সোহানা। এ জন্য লেখকের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে সে। ক্রমেই একের পর এক রহস্য উন্মোচিত হতে থাকে, অবাক হয় সোহানা।

টিভি হাইলাইটস

রিভার মনস্টারস

রিভার মনস্টারস

এনিম্যাল প্লানেটে সকাল ১০টা ৫৪ মিনিটে রয়েছে প্রামাণ্যচিত্র রিভার মনস্টারস। মানুষে মাংস খায়এমন কিছু রহস্যময় মাছের সন্ধানে নামে মৎস্য শিকারি জেরেমি ওয়েড। রোমাঞ্চকর এই প্রামাণ্য সিরিজে অ্যাকশন, ভ্রমণ, অজানা রহস্যের শ্বাসরুদ্ধকর গল্প তো আছেই, আছে মানুষ ও প্রকৃতির পারস্পরিক ইচ্ছাশক্তির এক তীব্র লড়াই।

টিভি হাইলাইটস

রেড কার্ড

রেড কার্ড
‘রেড কার্ড’ ধারাবাহিকের দৃশ্যে জামাল ভূঁইয়া ও জেবা জান্নাত

আজ থেকে বৈশাখী টেলিভিশনে শুরু হচ্ছে সাত পর্বের ধারাবাহিক নাটক রেড কার্ড। টানা সাত দিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচারিত হবে এটি। রচনা ও পরিচালনা তারিক মুহাম্মদ হাসান। অভিনয়ে আছেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া, জেবা জান্নাত, শাওন আশরাফ, সুপ্ত, শহীদ উন নবী, মো. আশিকুজ্জামান, সেঁজুতি খন্দকার, তানভীর হাসান, জারা, আনোয়ার, লিজা খান প্রমুখ।