• ই-পেপার

টিভি হাইলাইটস

রেড কার্ড

অন্তর্জাল

ফুটবল হট্টগোল

ফুটবল হট্টগোল
‘ফুটবল হট্টগোল’ নাটকের দৃশ্য

বঙ্গতে শনিবার এসেছে বিশেষ নাটক ফুটবল হট্টগোল। বিশ্বকাপের মৌসুমে ফুটবলকে ঘিরে জুয়া ও আন্ডারওয়ার্ল্ডের সম্পর্কের গল্প তুলে ধরা হয়েছে নাটকটিতে। আয়ান ফুটবল নিয়ে ভবিষ্যদ্বাণী করতে পারদর্শী। ম্যাচের আগে তার করা প্রতিটি পূর্বাভাস মিলে যায়। তার ভবিষ্যদ্বাণী বিশ্বাস করে অনেকেই বড় অঙ্কের জুয়ায় জড়িয়ে পড়ে। হঠাৎ নিখোঁজ হয় আয়ান, রহস্যের শুরু সেখান থেকেই। দীপু হাজরার এই নাটকে অভিনয় করেছেন শ্যামল মাওলা, নিশাত প্রিয়ম, ডলি জহুর, মাহমুদুল ইসলাম মিঠু প্রমুখ।

 

চলচ্চিত্র

মুখোশ

মুখোশ
‘মুখোশ’ ছবিতে পরীমনি ও মোশাররফ করিম

অভিনয়ে মোশাররফ করিম, পরীমনি, জিয়াউল রোশান। পরিচালনা ইফতেখার শুভ। দুপুর ২টা ৩০ মিনিট, দীপ্ত টিভি।

গল্পসূত্র : ইব্রাহিম খালেদি দেশের নামজাদা লেখক। আসতে চায় রাজনীতিতে। তার মধ্যে কিছু রহস্য আছে। সেই রহস্যের কিনারা করতে চায় সাংবাদিক সোহানা। এ জন্য লেখকের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে সে। ক্রমেই একের পর এক রহস্য উন্মোচিত হতে থাকে, অবাক হয় সোহানা।

টিভি হাইলাইটস

রিভার মনস্টারস

রিভার মনস্টারস

এনিম্যাল প্লানেটে সকাল ১০টা ৫৪ মিনিটে রয়েছে প্রামাণ্যচিত্র রিভার মনস্টারস। মানুষে মাংস খায়এমন কিছু রহস্যময় মাছের সন্ধানে নামে মৎস্য শিকারি জেরেমি ওয়েড। রোমাঞ্চকর এই প্রামাণ্য সিরিজে অ্যাকশন, ভ্রমণ, অজানা রহস্যের শ্বাসরুদ্ধকর গল্প তো আছেই, আছে মানুষ ও প্রকৃতির পারস্পরিক ইচ্ছাশক্তির এক তীব্র লড়াই।

আরো খবর

আরো খবর

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় সমন জারি করেছেন আদালত। মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৩ আগস্ট তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিয়ের এক সপ্তাহ না পেরোতেই অস্ট্রেলিয়ার মেলবোর্নে হানিমুন করতে গেলেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান ও তাঁর নববিবাহিতা স্ত্রী গৌরী স্প্র্যাট।

ইনস্টাগ্রামে নতুন এক মাইলফলক গড়লেন বিটিএস তারকা ভি। গত মঙ্গলবার পর্যন্ত তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনুসারীর সংখ্যা দাঁড়িয়েছে সাত কোটি ৫০ লাখ। বিশ্বের পুরুষ পপ তারকাদের মধ্যে অনুসারীর সংখ্যায় ভির অবস্থান এখন দ্বিতীয়। এই তালিকায় তাঁর ওপরে আছেন জাস্টিন বিবার।