• ই-পেপার

রংপুরে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

আবহাওয়া পূ র্বা ভা স

আবহাওয়া পূ র্বা ভা স

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩০.৭ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩১.৪ডিগ্রি সে.। রাজশাহী ৩১.৫ডিগ্রি সে.। রংপুর ৩৩.৫ডিগ্রি সে.। খুলনা ৩২.০ডিগ্রি সে.। বরিশাল ৩৩.০ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩১.৬ডিগ্রি সে.। সিলেট ৩৫.০ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৬.৫ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৫.৩ডিগ্রি সে.। রাজশাহী ২৬.২ডিগ্রি সে.। রংপুর ২৫.৬ডিগ্রি সে.। খুলনা ২৬.০ডিগ্রি সে.। বরিশাল ২৬.৪ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৬.৫ডিগ্রি সে.। সিলেট ২৩.৫ডিগ্রি সে.

 

ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

সাবেক উপজেলা চেয়ারম্যানের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
সাবেক উপজেলা চেয়ারম্যানের কারাদণ্ড

সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় কক্সবাজারের টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. মিজানুর রহমান এ রায় দেন। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং সম্পদের তথ্য গোপনের মামলায় আদালত টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আহমদকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন।

 

 

আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪০৬

নিজস্ব প্রতিবেদক, রংপুর
আরএমপির অভিযানে গ্রেপ্তার ৪০৬

রংপুর মহানগর পুলিশের (আরএমপি) সমন্বিত অভিযানে গত জুন মাসে ৩২৬টি মামলায় ৪০৬ জন গ্রেপ্তার হয়েছেন। মহানগরীতে মাদক, চুরি, ছিনতাই, প্রতারণা ও অন্যান্য অপরাধ দমনে এসব অভিযান পরিচালনা করে আরএমপি। একই সময় বিপুল পরিমাণ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। পাশাপাশি চুরি যাওয়া একটি এসি, দুটি অটোরিকশা ও দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে জুন মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধসংক্রান্ত এসব তথ্য জানিয়েছেন আরএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

 

ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ রিমান্ডে ২

নিজস্ব প্রতিবেদক
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানসহ রিমান্ডে ২

রাজধানীর গাবতলীতে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে অনধিকার প্রবেশ, ভাঙচুর, চুরির অভিযোগে দারুসসালাম থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মকবুল আহমেদ খান (৭৫) ও নিছার উদ্দীন আকাশকে (৩৬) তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ইসমাইলের আদালত এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দারুসসালাম থানার পরিদর্শক মো. নাজমুল হাসান আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করে।