• ই-পেপার

মিন্টের প্রতিবেদন

ভারতের জন্য শেখ হাসিনা পুনর্নির্বাচিত হওয়ার অর্থ কী?

নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি

অনলাইন ডেস্ক
নেতানিয়াহুকে গ্রেপ্তারের আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই : মামদানি
ছবি : রয়টার্স

নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি বলেছেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানা অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করার আইনি ক্ষমতা নিউইয়র্ক সিটির নেই। তবে তিনি এ বিষয়ে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার প্রকাশিত এক ভিডিও বার্তায় মামদানি নেতানিয়াহুকে ‘যুদ্ধাপরাধী’ বলে উল্লেখ করেন এবং বলেন, তিনি নিউইয়র্ক সিটিতে স্বাগত নন। তিনি জানান, শহরের প্রশাসন ও আইনি বিভাগ বিষয়টি পর্যালোচনা করে দেখেছে যে নিউইয়র্ক সিটির পক্ষে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা সম্ভব নয়। তবে তিনি যুক্তরাষ্ট্রকে আইসিসির সঙ্গে সহযোগিতা করে পরোয়ানা কার্যকর করার আহ্বান জানান।

এর আগে, এই মাসের শুরুতে মামদানি বলেছিলেন, সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু নিউইয়র্কে এলে তাকে গ্রেপ্তারের আইনি সুযোগ নিয়ে আলোচনা চলছে। 

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্রে অবস্থানকালে নেতানিয়াহুকে গ্রেপ্তার করা হবে না। মামদানির বক্তব্যের জবাবে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন বলেন, নিউইয়র্কবাসীর সেবা করাই মেয়রের দায়িত্ব, হামাসের প্রচারণা করা নয়।

উল্লেখ্য, ২০২৪ সালে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গাজা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। 

আদালতের অভিযোগ, তারা মানবিক সহায়তা সীমিত করে অনাহারকে যুদ্ধের কৌশল হিসেবে ব্যবহার করেছেন এবং বেসামরিক মানুষের ওপর হামলার দায় বহন করেন। তবে ইসরায়েল সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে।


 

ইউক্রেনীয় সেনাপ্রধান সিরস্কিকে বরখাস্ত করলেন জেলেনস্কি

অনলাইন ডেস্ক
ইউক্রেনীয় সেনাপ্রধান সিরস্কিকে বরখাস্ত করলেন জেলেনস্কি
ছবি : রয়টার্স

ব্যাপক গণবিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনার মুখে ইউক্রেনের সেনাবাহিনীর সর্বাধিনায়ক ওলেক্সান্দর সিরস্কিকে পদচ্যুত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি জনপ্রিয় প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে বরখাস্ত করাকে কেন্দ্র করে দেশজুড়ে অসন্তোষ তৈরি হয়েছিল। ফেদোরভের অপসারণের পেছনে ৬০ বছর বয়সী সিরস্কির সঙ্গে মতবিরোধই প্রধান কারণ ছিল। শেষ পর্যন্ত জনরোষ ও নানামুখী চাপের মুখে সেনাপ্রধানকেও সরিয়ে দিলেন জেলেনস্কি

সিরস্কির জায়গায় সেনাবাহিনীর নতুন সর্বাধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ৪৩ বছর বয়সী জনপ্রিয় ও যুদ্ধ-অভিজ্ঞ জেনারেল মিখাইলো দ্রাপাতিকে। তাকে সেনাবাহিনীতে নতুন ধারার উদ্ভাবনী মনোভাবের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। দায়িত্ব গ্রহণ করে দ্রাপাতি ইউক্রেনকে রক্ষা ও সেনাবাহিনীকে শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সিরস্কিকে অনেকে পুরনো সোভিয়েত ধারার কমান্ডার হিসেবে মনে করতেন, যিনি সেনাবাহিনীতে দ্রুত আমূল পরিবর্তন আনতে অনিচ্ছুক ছিলেন। অন্যদিকে তরুণ ফেদোরভ ও দ্রাপাতি ছিলেন আধুনিক ও প্রযুক্তিভিত্তিক সংস্কারের পক্ষে।

এক ভিডিও বার্তায় জেলেনস্কি বরখাস্তকৃত সেনাপ্রধান সিরস্কিকে ২০২২ সালে কিয়েভ রক্ষাসহ সামরিক অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি তিনি জানান, ফেদোরভকে সরকারের একটি যোগ্য পদের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রকাশ্যে বরখাস্ত নিয়ে কোনো সরাসরি মন্তব্য না করলেও সিরস্কি এক নিবন্ধে ফেদোরভের সঙ্গে তার সম্পর্ককে ‘পেশাদার’ বলে উল্লেখ করেন এবং কোনো ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি বলেন, স্লোগান বা নাটকীয়তা দিয়ে যুদ্ধ জেতা যায় না, বাস্তব কাজের প্রয়োজন।

নতুন সেনাপ্রধান দ্রাপাতি ও ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ইয়েভহেনি খমারাকে দ্রুত অস্ত্র সরবরাহ, ড্রোন প্রযুক্তি ও সামরিক ব্যবস্থা সংস্কার করে একটি নতুন প্রতিরক্ষা কৌশল প্রণয়ন করার নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।

ভেনেজুয়েলার মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরুর প্রস্তাব যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক
ভেনেজুয়েলার মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরুর প্রস্তাব যুক্তরাষ্ট্রের
ছবি: রয়টার্স

মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রে দায়ের করা ফৌজদারি মামলায় ভেনেজুয়েলার অপসারিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিচার ২০২৭ সালের জুনে শুরু করার প্রস্তাব দিয়েছে উভয় পক্ষ। মঙ্গলবার আদালতে জমা দেওয়া এক যৌথ নথিতে মাদুরোর আইনজীবী এবং যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের প্রসিকিউটররা এই প্রস্তাব দেন।

নথিতে মামলার পরবর্তী ধাপগুলোর একটি সম্ভাব্য সময়সূচিও তুলে ধরা হয়েছে। তবে শেষ পর্যন্ত বিচার কবে শুরু হবে, সেই সিদ্ধান্ত নেবেন মামলার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের জেলা আদালতের বিচারক অ্যালভিন হেলারস্টেইন। মাদুরোর মামলার পরবর্তী শুনানি আজ বুধবার দুপুর ১২টায় (যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময়) নিউইয়র্কের ম্যানহাটনের ফেডারেল আদালতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই শুনানির আগেই উভয় পক্ষ আদালতে যৌথভাবে এই সময়সূচির প্রস্তাব জমা দেয়। আদালতের নথিতে বলা হয়েছে, প্রয়োজন হলে ভবিষ্যতে এই সময়সূচিতে পরিবর্তনের আবেদন করতে পারবে দুই পক্ষই। প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী, মামলাটি খারিজের জন্য মাদুরোর প্রথম দফার আইনি আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে আগামী ২ সেপ্টেম্বর।

ধারণা করা হচ্ছে, ওই আবেদনে মাদুরোর আইনজীবীরা দাবি করবেন, তিনি একটি সার্বভৌম রাষ্ট্রের প্রধান ছিলেন। তাই আন্তর্জাতিক আইনের আওতায় তার বিচার থেকে আইনি সুরক্ষা পাওয়ার অধিকার রয়েছে। এই যুক্তিতে মামলাটি খারিজের আবেদন জানানো হতে পারে। এরপর প্রসিকিউটররা প্রতিরক্ষা পক্ষকে গোপন নথি পর্যালোচনার সুযোগ দেওয়ার পর মাদুরো আগামী ১১ জানুয়ারির মধ্যে দ্বিতীয় দফার আইনি আবেদন জমা দেবেন। গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী এক রাতের অভিযানে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস থেকে নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে। পরে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের বিচার করতে নিউইয়র্কে নিয়ে আসা হয়। মাদুরো ও তার স্ত্রী দুজনই আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন।

২০১৩ সাল থেকে আটক হওয়ার আগ পর্যন্ত ভেনেজুয়েলার ক্ষমতায় ছিলেন সমাজতান্ত্রিক নেতা নিকোলাস মাদুরো। তার শাসনামলে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার সম্পর্ক ছিল অত্যন্ত উত্তেজনাপূর্ণ। গত ৫ জানুয়ারি আদালতে প্রথম হাজিরার সময় মাদুরো নিজেকে 'যুদ্ধবন্দী' বলে দাবি করেন। দীর্ঘদিন ধরে মাদুরো অভিযোগ করে আসছেন, ভেনেজুয়েলার বিশাল তেলসম্পদের ওপর আরো বেশি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে সরাতে চেয়েছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের অভিযোগ, মাদুরো একজন দুর্নীতিগ্রস্ত স্বৈরশাসক। ওয়াশিংটনের দাবি, তার সরকারের অর্থনৈতিক অব্যবস্থাপনার কারণে ভেনেজুয়েলার অর্থনীতি মারাত্মক সংকটে পড়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, ২০১৮ এবং ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভোট কারচুপি করে ক্ষমতায় ছিলেন মাদুরো। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৯ সাল থেকে যুক্তরাষ্ট্র তাকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে আর স্বীকৃতি দেয় না।

বর্তমানে নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিউইয়র্কের ব্রুকলিনের একটি ফেডারেল কারাগারে রাখা হয়েছে। সেখানে থেকেই তারা মামলার আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

আফগানিস্তানের বন্যাদুর্গতদের জন্য খাদ্য ও তাঁবু পাঠাল ভারত

অনলাইন ডেস্ক
আফগানিস্তানের বন্যাদুর্গতদের জন্য খাদ্য ও তাঁবু পাঠাল ভারত
সংগৃহীত ছবি

আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে বিধ্বংসী বন্যায় ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হয়েছে। এমন দুর্যোগময় পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত আফগান জনগণের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তার অংশ হিসেবে খাদ্যসামগ্রী ও পারিবারিক তাঁবুসহ জরুরি ত্রাণসামগ্রী পাঠিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিষয়টি নিশ্চিত করেছেন

সংবাদ সংস্থা খামা প্রেসের তথ্য মতে, আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় নুরিস্তান প্রদেশের রাজধানী পারুন ও সংলগ্ন জেলাগুলোতে ভারি বৃষ্টিপাতের ফলে এই আকস্মিক বন্যা দেখা দেয়। ভয়াবহ এই বন্যায় এখন পর্যন্ত অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া প্রায় ৮০ জন আহত এবং ১০০ জনেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। তালিবান-শাসিত জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কর্মকর্তা হাফিজ মোহাম্মদ ইউসুফ হামাদ জানিয়েছেন, নিখোঁজদের উদ্ধার এবং ক্ষয়ক্ষতি মূল্যায়নে বিশেষায়িত জরুরি ইউনিট কাজ করছে। বন্যায় অসংখ্য ঘরবাড়ি, দোকানপাট এবং কৃষিজমি ধ্বংস হয়ে গেছে, যার ফলে স্থানীয় বাসিন্দারা মারাত্মক অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছেন। দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে কাদা ও ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকারীরা পৌঁছানোর চেষ্টা করছেন। এতে প্রাণহানির সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, এই কঠিন সময়ে আফগান জনগণের পাশে থেকে সহায়তার হাত বাড়িয়ে দিতে আফগানিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের কাছে এই ত্রাণসামগ্রী হস্তান্তর করা হয়েছে।

ভারতের জন্য শেখ হাসিনা পুনর্নির্বাচিত হওয়ার অর্থ কী? | কালের কণ্ঠ