যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির খবরে সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৮ এপ্রিল) দেশের পুঁজিবাজারে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে।
এ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৬১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩১৭ পয়েন্টে অবস্থান করছে।
অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ৩০ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৫৪ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৭৫ ও ২০২৬ পয়েন্টে অবস্থান করছে।
এ দিন ডিএসইতে ৯৯১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবসের চেয়ে ৩৯৪ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে ৫৯৭ কোটি ১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এ দিন ৩২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৮১৮ পয়েন্টে। এ দিন সিএসইতে ৩১ কোটি ২৬ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে প্রায় ৫ কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে ২৬ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।




