পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট দলে জায়গা পাওয়ার নিজের নাম প্রত্যাহার করে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ফাস্ট বোলার আলজারি জোসেফ। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।
টেস্ট সিরিজের আগে সংবাদ সম্মেলনে এই ঘটনাকে দলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে উল্লেখ করে ড্যারেন স্যামি বলেন, ‘তাকে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু পরে যেকোনো কারণেই হোক, তিনি খেলতে অস্বীকৃতি জানান। এই সিদ্ধান্তটি সম্পূর্ণ আমার এখতিয়ারের বাইরে।’ খবর এনডিটিভি
কোনো চুক্তিবদ্ধ খেলোয়াড় এভাবে জাতীয় দলের নির্বাচন প্রত্যাখ্যান করতে পারেন কি না, সেই সমস্যার সমাধান খোঁজার দায়িত্ব তিনি ক্রিকেট বোর্ডের পরিচালকদের ওপর ছেড়ে দিচ্ছেন আরো যোগ করেন স্যামি।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪২টি টেস্ট খেলে ১৩০টি উইকেট নিয়েছেন জোসেফ। তিনি জাতীয় দলের হয়ে সব ফরম্যাটেই খেলেছেন।
আলজারি জোসেফের মতো মূল পেসারের অনুপস্থিতি সত্ত্বেও শেমার জোসেফ, কেমার রোচ এবং জেইডেন সিলসদের নিয়ে গড়া ক্যারিবীয় বোলিং আক্রমণের ওপর আস্থা রাখছেন প্রধান কোচ।
পাকিস্তানকে মোকাবেলা করার মতো শক্তি ওয়েস্ট ইন্ডিজের আছে কিনা, এমন প্রশ্নের জবাবে স্যামি বলেন, ‘আমি আপনাদের এটুকু বলতে পারি যে, আমাদের এমন একটি বোলিং লাইন-আপ আছে । যারা ২০টি উইকেট নিতে পারে। টেস্ট ম্যাচ জেতার জন্য এটাই যথেষ্ট।’
আগামী শনিবার থেকে তারুবায় প্রথম টেস্টে ঘরের মাঠের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে ক্যারিবিয়রা। দ্বিতীয় টেস্টটি ২ আগস্ট থেকে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত হবে।