• ই-পেপার

নয় দশকের পুরনো রেকর্ডে নাম লেখালেন ভারতীয় ক্রিকেটার

ইতালির প্রধান কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন পেপ গার্দিওলা

ক্রীড়া ডেস্ক
ইতালির প্রধান কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেন পেপ গার্দিওলা

ইতালির প্রধান কোচ হিসেবে জেনারো গাত্তুসোর স্থলাভিষিক্ত হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন সাবেক ম্যানসিটির বস পেপ গার্দিওলা। গতকাল বৃহস্পতিবার রাতে আনুষ্ঠানিকভাবে ইতালীয় ফুটবল ফেডারেশনকে (এফআইজিসি) সিদ্ধান্তের কথা জানিয়ে দেন ৫৫ বছর বয়সী এই কোচ। ম্যানসিটি ছাড়ার পর পরিবারকে সময় দিতে এবং সম্পূর্ণ বিশ্রামের কারণে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছেন বলে জানিয়েছে স্কাই স্পোর্টস ইতালি। 

বিস্তারিত...

পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসারের

ক্রীড়া ডেস্ক
পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি ওয়েস্ট ইন্ডিজের তারকা পেসারের

পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট দলে জায়গা পাওয়ার নিজের নাম প্রত্যাহার করে খেলতে অস্বীকৃতি জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ফাস্ট বোলার আলজারি জোসেফ। বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি।

টেস্ট সিরিজের আগে সংবাদ সম্মেলনে এই ঘটনাকে দলের জন্য একটি বড় ধাক্কা হিসেবে উল্লেখ করে ড্যারেন স্যামি বলেন, ‘তাকে নির্বাচিত করা হয়েছিল। কিন্তু পরে যেকোনো কারণেই হোক, তিনি খেলতে অস্বীকৃতি জানান। এই সিদ্ধান্তটি সম্পূর্ণ আমার এখতিয়ারের বাইরে।’ খবর এনডিটিভি

কোনো চুক্তিবদ্ধ খেলোয়াড় এভাবে জাতীয় দলের নির্বাচন প্রত্যাখ্যান করতে পারেন কি না, সেই সমস্যার সমাধান খোঁজার দায়িত্ব তিনি ক্রিকেট বোর্ডের পরিচালকদের ওপর ছেড়ে দিচ্ছেন আরো যোগ করেন স্যামি।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৪২টি টেস্ট খেলে ১৩০টি উইকেট নিয়েছেন জোসেফ। তিনি জাতীয় দলের হয়ে সব ফরম্যাটেই খেলেছেন। 

আলজারি জোসেফের মতো মূল পেসারের অনুপস্থিতি সত্ত্বেও শেমার জোসেফ, কেমার রোচ এবং জেইডেন সিলসদের নিয়ে গড়া ক্যারিবীয় বোলিং আক্রমণের ওপর আস্থা রাখছেন প্রধান কোচ।

পাকিস্তানকে মোকাবেলা করার মতো শক্তি ওয়েস্ট ইন্ডিজের আছে কিনা, এমন প্রশ্নের জবাবে স্যামি বলেন, ‘আমি আপনাদের এটুকু বলতে পারি যে, আমাদের এমন একটি বোলিং লাইন-আপ আছে । যারা ২০টি উইকেট নিতে পারে। টেস্ট ম্যাচ জেতার জন্য এটাই যথেষ্ট।’

আগামী শনিবার থেকে তারুবায় প্রথম টেস্টে ঘরের মাঠের প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হবে ক্যারিবিয়রা। দ্বিতীয় টেস্টটি ২ আগস্ট থেকে পোর্ট অব স্পেনে অনুষ্ঠিত হবে।

জীবনের নতুন ইনিংস শুরু করলেন পেসার নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক
জীবনের নতুন ইনিংস শুরু করলেন পেসার নাহিদ রানা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ পেসার নাহিদ রানা জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন দেশের এই গতিতারকা।

বাংলাদেশ ক্রিকেটের উদীয়মান পেসার নাহিদ রানা বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ স্বজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের কয়েকটি ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর ভক্তদের পক্ষ থেকে শুভেচ্ছার বন্যা বইতে শুরু করেছে।

মাত্র কয়েক বছরের মধ্যেই জাতীয় দলে নিজের জায়গা পাকাপোক্ত করেছেন নাহিদ রানা। ঘণ্টায় ১৫০ কিলোমিটারের বেশি গতিতে বল করে ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের পরিচিতি গড়ে তুলেছেন তিনি। মাঠের সাফল্যের পর এবার ব্যক্তিগত জীবনেও নতুন ইনিংস শুরু করলেন এই তরুণ পেসার।

তবে বিয়ে নিয়ে নাহিদ রানা বা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি।

জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

ক্রীড়া ডেস্ক
জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ
ছবি : রয়টার্স

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির ফুটবলে নতুন এক যুগের সূচনা হতে যাচ্ছে। ২০২৬ বিশ্বকাপে অপ্রত্যাশিত ভরাডুবির পর জাতীয় দলকে আবার জয়ের সারণিতে ফেরাতে ইয়ুর্গেন ক্লপের ওপরই আস্থা রাখল জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার ক্লপকে জার্মানি জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

বিশ্বকাপের শেষ ৩২-এর লড়াইয়ে প্যারাগুয়ের কাছে পেনাল্টি শুটআউটে হেরে বিদায় নেওয়ার পর কোচের পদ থেকে সরে দাঁড়ান জুলিয়ান নাগেলসম্যান। তার উত্তরসূরি হিসেবে ডিএফবি শুরু থেকেই পছন্দের শীর্ষে রেখেছিল লিভারপুলের সাবেক এই ম্যানেজারকে। 

ডিএফবি সভাপতি বার্নড নিউয়েনডর্ফ জানান, গভর্নিং বডি সর্বসম্মতিক্রমে ক্লপের নিয়োগ অনুমোদন করেছে। জাতীয় দলের দায়িত্ব সামলানোর জন্য তাকেই ‘আদর্শ পছন্দ’ হিসেবে আখ্যা দেন তিনি।

বিশ্বকাপ চলাকালীন নিউইয়র্কে একটি স্পোর্টস চ্যানেলে বিশ্লেষণ মূলক কাজ করছিলেন ক্লপ। সেখানেই ডিএফবি কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক হয় তার। ফলশ্রুতিতে দীর্ঘ আলোচনার পর গত ১১ জুলাই দুই পক্ষ চুক্তির মূল শর্তাবলীতে সম্মত হয়। অবশেষে এলো আনুষ্ঠানিক ঘোষণা।

নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ সালের গ্রীষ্মকালীন বিশ্বকাপ পর্যন্ত জার্মান ম্যানশাফটদের ডাগআউট সামলাবেন ক্লপ।

উল্লেখ্য, ২০২৪ সালে অতিরিক্ত মানসিক ও শারীরিক ক্লান্তির (ফ্যাটিগ) কারণ দেখিয়ে ইংলিশ ক্লাব লিভারপুলের দায়িত্ব ছাড়ার পর এটিই হতে যাচ্ছে ৫৮ বছর বয়সী এই কোচের প্রথম দায়িত্বগ্রহণ।