• ই-পেপার

৩য় স্থান নির্ধারণী ম্যাচ

ফ্রান্স ও ইংল্যান্ডের শুরুর একাদশে কারা আছেন

তানজিদের ব্যাটে ভর করে সিরিজ জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
তানজিদের ব্যাটে ভর করে সিরিজ জয় বাংলাদেশের

তিন ম্যাচ সিরিজের তৃতীয় বা শেষ টি-টোয়েন্টিতে তানজিদ হাসানের ব্যাটে ভর করে সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। জিম্বাবুয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৫ হারিয়ে জেয়র বন্দরে পৌঁছে যায় সফরকারীরা। এতে সিরিজও জিতে নেয় টাইগাররা।

বুলাওয়ে সিরিজ নির্ধারিত ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান করে।

জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান তুলে নেয় বাংলাদেশ। তানজিদ তামিমের দায়িত্বশীল ফিফটিতে ৪ উইকেটে জিতে সিরিজ নিজের করে নেয় সফরকারীরা। 

রান তাড়ায় শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ। ৫ বলে ৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন সাইফ হাসান।

তিন নম্বরে উইকেটে আসা পারভেজ হোসেন ইমন এর সাথে ঝুটি করেন তানজির হাসান তামিম। দুজনের পেটে পাল্টা আক্রমণ করে বাংলাদেশ। ২২ বলে ২৪ রান করে এমন ফিরলে ভাঙ্গে তাদের ৫৫ রানের জুটি।

এরপর তাওহীদ হৃদয় কে নিয়ে লড়াই চালিয়ে যান তামিম। তবে ব্যাটিং করতে থাকা হৃদয় দলকে জিতিয়ে মাঠ ছাড়তে পারেননি। ১৯ বলে ২৪ রান করে ফেলেন টাইগারদের নেতৃত্ব দেওয়া হৃদয়। ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোসাদ্দেক হোসেন সৈকত দ্রুত ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ।

তবে বাংলাদেশের জয় নিশ্চিত করেই মাঠ ছেড়েছেন তামিম। তুলে নিয়েছেন টি২০ ক্যারিয়ারের আরো একটি ফিফটি। শেষ পর্যন্ত ৫৮ বলে ৬৬ রানে অপরাজিত ছিলেন তিনি।

জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাভা, ব্রাড ইভান্স ও সিকান্দার রাজা।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। ইনিংসের দ্বিতীয় ওভারেই ওপেনার তাদিওয়ানাশে মারুমানিকে ফিরিয়ে দেন স্পিনার শেখ মেহেদী হাসান। মাত্র ৬ রানে প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। এরপর ব্রায়ান বেনেট ও ডিয়ন মায়ার্স মিলে দলের হাল ধরেন। তবে জুটি বড় হওয়ার আগেই বেনেটকে ফিরিয়ে দেন মোহাম্মদ সাইফউদ্দিন। ৩৮ বলে ৪৭ রান করেন এই ব্যাটার।

অন্যদিকে মায়ার্স একপ্রান্ত আগলে রেখে তুলে নেন ফিফটি। কিন্তু বাংলাদেশের বোলারদের ধারাবাহিক চাপের মুখে স্বস্তিতে ব্যাট করতে পারেননি জিম্বাবুয়ের পরের সারির ব্যাটাররা। অধিনায়ক সিকান্দার রাজা ৩ রান করে রিশাদ হোসেনের শিকার হন। রায়ান বার্লকে ৭ রানে ফেরান আবদুল গাফফার সাকলাইন।

শেষ দিকে রিশাদ হোসেনের দুর্দান্ত থ্রোতে রানআউট হন ব্র্যাড ইভান্স। এরপর সাইফউদ্দিনের বলে ফিরে যান ক্লাইভ মাদান্দে। শেষ ওভারে ৫৩ বলে ৭৩ রান করে মায়ার্স আউট হলে জিম্বাবুয়ের ইনিংস থামে ১৪৩ রানে। বল হাতে সাইফউদ্দিন নেন ২টি উইকেট।

বিসিবির ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব হলেন দেলোয়ার হোসেন

নিজস্ব প্রতিবেদক
বিসিবির ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব হলেন দেলোয়ার হোসেন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিসিবির কাউন্সিলর দেলোয়ার হোসেন।

রবিবার (১৯ জুলাই) বিসিবির পক্ষ থেকে পাঠানো এক চিঠিতে তাকে এ দায়িত্ব দেওয়ার বিষয়টি জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব হিসেবে দেলোয়ার হোসেনের অভিজ্ঞতা ও নিষ্ঠা কমিটির কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এতে আরো বলা হয়, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন অবকাঠামো ও সুবিধা ব্যবস্থাপনার কার্যক্রমে স্বচ্ছতা এবং দক্ষতা নিশ্চিত করতে ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ কমিটির লক্ষ্য বাস্তবায়নে দেলোয়ার হোসেনের সক্রিয় অংশগ্রহণ ও মূল্যবান অবদানের প্রত্যাশা করছে বিসিবি।

এক অনন্য বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে লিওনেল স্কালোনি

ক্রীড়া ডেস্ক
এক অনন্য বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে লিওনেল স্কালোনি
ছবি : রয়টার্স

বিশ্বকাপের ফাইনাল মহারণে স্পেনের মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ফাইনালে উঠে এক অনন্য বিশ্বরেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনি। টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের হাতছানি দিচ্ছে এই আর্জেন্টাইন ম্যানেজারের সামনে। 

ইতালির কিংবদন্তি কোচ ভিত্তোরিও পোজোর পর আধুনিক ফুটবলের ইতিহাসে আর কোনো কোচ পরপর দুটি বিশ্বকাপ শিরোপা জেতার এই কীর্তি স্পর্শ করতে পারেননি। 

১৯৩৪ ও ১৯৩৮ পর পর দুই বিশ্বকাপ জয়ের রেকর্ডের একমাত্র মালিক এখনো তিনি। ১৯৩৮ সালের পর দীর্ঘ ৮৮ বছর ধরে বিশ্বফুটবলে কোনো কোচ ব্যাক-টু-ব্যাক বিশ্বকাপ জিততে পারেননি। ফাইনালে স্পেনকে হারাতে পারলে স্কালোনি হবেন ইতিহাসের মাত্র দ্বিতীয় কোচ, যিনি এই অনন্য উচ্চতায় পৌঁছাবেন।

শেষ অনুশীলনে ফুরফুরে মেজাজে মেসি-দে পলরা

ক্রীড়া ডেস্ক
শেষ অনুশীলনে ফুরফুরে মেজাজে মেসি-দে পলরা
ছবি : রয়টার্স

বিশ্বকাপ ফাইনালের মহারণে রাতে স্পেনের মুখোমুখি হবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মরিসটাউনে রেড বুলস একাডেমিতে আর্জেন্টিনা চূড়ান্ত অনুশীলন সেশনে অংশ নেন। এ সময় দলের সব সদস্যকে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে। ফাইনালের আগে চাপমুক্ত থাকতেই এমন নির্ভারতা।

নিউ জার্সিতে তীব্র বজ্রঝড় ও প্রতিকূল আবহাওয়ার কারণে স্পেনের অনুশীলন সেশন সম্পূর্ণ বাতিল হয়। তবে আর্জেন্টিনা দল প্রায় ৪৫ মিনিট বিলম্বের পর বৃষ্টিভেজা মাঠেই তাদের অনুশীলন সম্পন্ন করে।

অনুশীলন ভেন্যুটি পুলিশ ও নিরাপত্তা বাহিনীর ব্যাপক কড়াকড়ি ছিল। প্রিয় তারকাদের একনজর দেখতে রাস্তার দুই পাশে শত শত ফুটবলভক্ত ভিড় জমান।

কোচ লিওনেল স্কালোনির অধীনে অধিনায়ক লিওনেল মেসি, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস এবং অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারসহ পুরো স্কোয়াডকে বেশ ফোকাসড এবং কঠোর অনুশীলন করতে দেখা যায়।