• ই-পেপার

বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনা-বাংলাদেশ ‘প্রেম’ তুঙ্গে

বিশ্বকাপে বিশ্বজুড়ে ক্ষতি ১৭ বিলিয়ন ডলার!

অনলাইন ডেস্ক
বিশ্বকাপে বিশ্বজুড়ে ক্ষতি ১৭ বিলিয়ন ডলার!

ফুটবল বিশ্বকাপকে বলা হয় গ্রেটেস্ট শো অন আর্থ। বিশ্বকাপের সময় বিশ্বের কোটি কোটি মানুষ কাজকর্ম ফেলে বুঁদ হয়ে থাকে ফুটবলে। সরাসরি স্টেডিয়ামে গিয়ে বা টিভির পর্দায় বিশ্বের প্রতিটি কোনায় মানুষ ফুটবল উন্মাদনায় মেতে থাকে। গত প্রায় দেড়মাস ধরে কাজে মানুষের মনোযোগ ছিল না। সবাই ব্যস্ত মেসি, এমবাপ্পে, লামিন, রোনালদো, নেইমারদের নিয়ে।

ফিফার হিসেবে তাদের সবচেয়ে লাভজনক ইভেন্ট বিশ্বকাপ। টিভি পর্দাও ভরপুর থাকে বিজ্ঞাপনে। কিন্তু ফুটবল দেখতে ব্যস্ত মানুষের কাজের ফাঁকির কারণে উৎপাদনশীলতায় বড় ঘাটতি দেখা দেয়।

প্রায় দেড়মাসের ফুটবল উৎসব এখন শেষ প্রান্তে। আগামীকাল নিউজাসির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা আর স্পেনের ফাইনালে পর্দা নামবে এবারের আয়োজনের। যৌথ আয়োজক হিসেবে মেক্সিকো আর কানাডার নাম থাকলেও এবারের বিশ্বকাপের মূল আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। হিউম্যান রিসোর্স সফটওয়্যার সরবরাহকারী প্রতিষ্ঠান 'ইউকেজি'-র একটি প্রতিবেদন অনুযায়ী, এবারের বিশ্বকাপের কারণে উৎপাদনশীলতার বিবেচনায় মার্কিন অর্থনীতির প্রায় ১১ দশমিক ৭ বিলিয়ন ডলার ক্ষতি হতে পারে। বিশ্বব্যাপী উৎপাদনশীলতায় এই ক্ষতির পরিমাণ ১৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে।

প্রতিবেদনে দাবি করা হয়েছে, বিশ্বকাপে প্রিয় দলের খেলার দিন বিপুলসংখ্যক কর্মী খেলা দেখার জন্য কাজ ফাঁকি দিয়ে আগেভাগে চলে যাওয়া, খেলার পর দিন দেরি করে আসা বা পুরোপুরি কাজ ফাঁকি দেওয়ার পরিকল্পনা করেছিলেন। যার প্রভাব পড়েছে উৎপাদনশীলতায়। কর্মক্ষেত্র ব্যবস্থাপনা ও নিরাপত্তা প্ল্যাটফর্ম 'এনভয়'-এর তথ্য অনুযায়ী, বেলজিয়ামের কাছে হেরে বিশ্বকাপ থেকে যুক্তরাষ্ট্রের বিদায়ের পর দিন ৭ জুলাই মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন অফিসে কর্মীদের উপস্থিতি ২৬ ভাগ কমে গিয়েছিল। সাধারণত যুক্তরাষ্ট্রে আমেরিকান ফুটবলের ফাইনাল সুপার বোলের পরদিন (সাধারণত সোমবার) অনুপস্থিতির হার বেশি থাকে। তবে ৭ জুলাইয়ের অনুপস্থিতির হার সুপার বোলের পরের দিনের তুলনায় ১০ গুণ বেশি ছিল।

৭ জুলাই শুধু অনুপস্থিতিই নয়; ক্লায়েন্ট মিটিং, ইন্টারভিউ এবং ভেন্ডর অ্যাপয়েন্টমেন্টের মতো ভিজিটর এন্ট্রিও ৩২ ভাগ কমে গিয়েছিল, যা সুপার বোলের পরের দিনের তুলনায় প্রায় তিন গুণ বেশি। এনভয় এই ঘটনাকে 'নকআউট মঙ্গলবার' নাম দিয়েছে। যেসব ম্যাচে যুক্তরাষ্ট্র অংশ নিয়েছিল, সেদিন এবং তার পরদিন অনুপস্থিতির হার ছিল সবচেয়ে বেশি। আয়োজক দেশ টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর, বিশ্বকাপ আরও রোমাঞ্চকর পর্যায়ে পৌঁছালেও যুক্তরাষ্ট্রে উত্তেজনা কমে গেছে। সেখানে কর্মক্ষেত্রে উপস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে।

ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, বড় কোনো ইভেন্টের কারণে কর্মীদের মনোযোগ নষ্ট হওয়ার ঘটনা এটাই প্রথম নয়। অলিম্পিক গেমস বা ২০২৩ সালে 'বার্বি' ও 'ওপেনহাইমার' সিনেমা মুক্তির সময়েও অফিসে উপস্থিতি কমে গিয়েছিল। কিছু কোম্পানি উৎপাদনশীলতার ওপর বিশ্বকাপের এই নেতিবাচক প্রভাব এড়াতে বিকল্প ব্যবস্থা নিয়েছিল। যুক্তরাষ্ট্রের খেলা চলার দিনগুলোতে যানজট ও যাতায়াতের বিলম্ব এড়াতে এসঅ্যান্ডপি, জেপিমরগান চেজ অ্যান্ড কোং, গোল্ডম্যান স্যাক্স-এর মত প্রতিষ্ঠানের আয়োজক শহরগুলোর নিয়োগকর্তারা কর্মীদের বাড়ি থেকে কাজ করতে উৎসাহিত করেছিলেন।

যুক্তরাষ্ট্র টুর্নামেন্টে নেই বলে ফুটবল নিয়ে আমেরিকানদের আগ্রহও কমে গেছে। এমনকি আগামীকালের হাইভোল্টেজ ফাইনাল নিয়েও নেই তেমন উত্তেজনা। এনভয় পূর্বাভাস দিয়েছে, ফাইনাল ম্যাচের পরদিন কর্মক্ষেত্রে উপস্থিতি সামান্য কমতে পারে। প্রতিষ্ঠানটি অনুমান করেছে যে, এই অনুপস্থিতির হার 'নকআউট মঙ্গলবার'-এর চেয়ে অনেক কম হবে; 'সুপার বোল'-এর পরের দিনের কাছাকাছি হতে পারে। তাদের ধারণা ফাইনালের পরদিন অন্যান্য সোমবারের তুলনায় কর্মক্ষেত্রে উপস্থিতি ১ দশমিক ৮৭ ভাগ কম হতে পারে।

ইনজুরির শঙ্কায় পেসার নাহিদ রানা

ক্রীড়া ডেস্ক
ইনজুরির শঙ্কায় পেসার নাহিদ রানা
ছবি : ক্রিকইনফো

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ইনজুরিতে পড়েছেন বাংলাদেশ পেসার নাহিদ রানা। বর্তমানে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। 

শনিবার (১৮ জুলাই) বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম এ তথ্য জানিয়েছে। 

ম্যাচে ২.৩ ওভার বল করার পর পায়ে ব্যথা নিয়ে মাঠ ছাড়েন রানা। পরবর্তীতে আর মাঠে ফিরেননি এবং নিজের বোলিং কোটাও পূর্ণ করেননি তিনি। 

জিম্বাবুয়ে থেকে পাঠানো এক ভিডিও বার্তায় রানার ইনজুরি নিয়ে দলের ফিজিও বায়েজিদুল বলেন, ‘দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাঁ পাশের পেশিতে টানের কথা জানিয়েছে রানা। পরে আর বল করনেনি। আগামীকাল পর্যন্ত পর্যবেক্ষণে থাকবে সে।’

তিনি আরো বলেন, ‘আপাতদৃষ্টিতে মনে হচ্ছে তার ‘সাইড স্ট্রেইন’ হয়েছে। তার কোনো স্ক্যান বা পরীক্ষার প্রয়োজন আছে কি না, সে বিষয়ে আগামীকাল সকালে সিদ্ধান্ত নেওয়া হবে। মাঠে ফিরতে কত সময় লাগবে তা পরে জানানো হবে।’

ফলে সিরিজ নির্ধারনী ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। 

মাঠ ছাড়ার আগে ২.৩ ওভার বল করে ১৫ রান দিয়ে ১ উইকেট শিকার করেন রানা। জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেটকে ১৫ রানে সাজঘরে পাঠান। দ্বিতীয় ম্যাচ ৩৪ রানে জিতে সিরিজে ১-১ সমতা ফেরায় বাংলাদেশ। 

প্রথম ম্যাচে বাংলাদেশ ৩২ রানে হারলেও বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ২২ বছর বয়সী পেসার রানা। ৪ ওভারে ২৬ রানে ৪ উইকেট শিকার করে ক্যারিয়ার সেরা বোলিং করেন তিনি। 

ফাইনালের আগে চোট নিয়ে সুখবর স্পেন দলে

ক্রীড়া ডেস্ক
ফাইনালের আগে চোট নিয়ে সুখবর স্পেন দলে
বাঁয়ে লামিন ইয়ামাল, ডানে পেদ্রো পোরো। ছবি : রয়টার্স

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে পায়ে ব্যথা পান স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামাল। ম্যাচে ফ্রান্সের লুকা দিনিয়ের সাথে বল দখলের লড়াইয়ে আঘাত পান। তার পরও ম্যাচের পুরো সময় মাঠে ছিলেন তিনি। কিন্তু ফাইনালের আগে দলের সাথে অনুশীলন করেননি ইয়ামাল। তাই ইয়ামালের ফাইনাল খেলা নিয়ে শঙ্কা জাগে। কিন্তু সেই শঙ্কাকে উড়িয়ে দিয়েছেন স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। 

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছে, আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের জন্য দলের সেরা তারকা লামিন ইয়ামাল শতভাগ ফিট আছে। 

আমরা চাচ্ছিলাম, সে আলাদা অনুশীলন করুক এবং ফিজিওদের পর্যবেক্ষণে থাকুক। আমরা তাকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইনি। তবে সে এখন ঠিক আছে এবং তার শারীরিক কোনো সমস্যা নেই। শারীরিকভাবে সে পুরোপুরি প্রস্তুত আছে। চিকিৎসক দলের সঙ্গে কথা বলেছি, সব কিছুই ইতিবাচক আছে বলে যোগ করেন তিনি।

এদিকে পেশিতে টান লাগায় ফ্রান্সের বিপক্ষে ম্যাচের ৮৫ মিনিটে মাঠ ছাড়েন রাইটব্যাক পেদ্রো পোরো। ইয়ামালের মতো দলের সাথে অনুশীলন করেননি তিনিও। তবে ফাইনালের আগে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন পোরোও আশা করা হচ্ছে। 

নিউ ইয়র্কে ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে একবারের চ্যাম্পিয়ন স্পেন।

ফাইনালে শুধু জয়েই মনোযোগ এমি মার্তিনেজের

ক্রীড়া ডেস্ক
ফাইনালে শুধু জয়েই মনোযোগ এমি মার্তিনেজের
ছবি : রয়টার্স

স্পেনের বিপক্ষে ২০২৬ বিশ্বকাপের ফাইনালের আগে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ বলেছেন, টুর্নামেন্টের আগে ডান হাতের অনামিকায় চিড় ধরার কারণে প্রতিদিন প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। শনিবার (১৮ জুলাই) ফিফা ফ্যানাটিকস ফেস্ট অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় সঙ্গে ছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি এবং অধিনায়ক লিওনেল মেসি।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নিউ জার্সিতে ইউরোপীয়দের বিপক্ষে ম্যাচের দুই দিন আগে এমিলিয়ানো মার্তিনেজ বলেন, ‘আমার হাতে এখনো প্রতিদিন ব্যথা করে। আমি জানতাম যে অনেক ব্যথা হবে। আমি অস্ত্রোপচার এড়িয়ে গেছি; যুক্তরাষ্ট্র ও ইংল্যান্ডে আমি যে সমস্ত বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেছিলাম। তাঁরা সবাই আমাকে বলেছিলেন অস্ত্রোপচার করতে। কিন্তু আমি এড়িয়ে গেছি।’

গ্রুপ পর্বের ম্যাচগুলো চলাকালীন আমি ঠিকঠাক অনুশীলন পর্যন্ত করতে পারিনি। তবে শেষ ষোলোয় মিসরের বিপক্ষে ম্যাচের পর থেকে আমি ব্যথার কথাটা মাথা থেকেই ঝেড়ে ফেলেছি, এখন আগের চেয়ে অনেক ভালো বোধ করছি বলে যোগ করেন অ্যাস্টন ভিলার এই আর্জেন্টাইন গোলকিপার।

কয়েক বছর আগে সতীর্থদের সাথে এক আলাপচারিতায় দুটি বিশ্বকাপ জিতলে অবসর নেবেন ভাইরাল মন্তব্যটি নিয়ে জানতে চায়লে তিনি বলেন,ওটা নিকোর সাথে জাতীয় দলের হয়ে এক (এএফএ) অনুশীলন বলা হয়েছিল... কিন্তু প্রথমে আমাদের জিততে হবে। আমি শুধু সেদিকেই মনোযোগ দিচ্ছি। এই দলটি বছরের পর বছর ধরে উন্নতি করে চলেছে। আমরা যা অর্জন করেছি তা ভেবে মাঝে মাঝে আমার চোখে জল চলে আসে। সামনে উপভোগ করার মতো আনন্দের মুহূর্ত এখনো বাকি রয়েছে।

জুভেন্টাসের মতো বড় ক্লাব মার্তিনেজকে দলে ভেড়াতে উন্মুখ হয়ে আছে, ট্রান্সফার মার্কেটে তাঁকে নিয়ে গুঞ্জন তুঙ্গে। তবে ৩৩ বছর বয়সী এই গোলকিপারের চোখ এখন ওসবে নেই। তাঁর ধ্যান-জ্ঞান কেবল একটাই— নিউ জার্সির মাঠে স্পেনের বিপক্ষে জিতে আর্জেন্টিনার জার্সিতে চতুর্থ তারকাটি জুড়ে দেওয়া।