• ই-পেপার

ফাইনালে ১২ রেকর্ড গড়ার সুযোগ মেসির, ম্যাজিক দেখার অপেক্ষায় বিশ্ব

ফাইনালে আর্জেন্টিনা নাকি স্পেন কার পক্ষে বাজি ইব্রাহিমোভিচের

ক্রীড়া ডেস্ক
ফাইনালে আর্জেন্টিনা নাকি স্পেন কার পক্ষে বাজি ইব্রাহিমোভিচের
ফাইনালে স্পেনের পক্ষে বাজি ইব্রাহিমোভিচের। ছবি : রয়টার্স

বিশ্বকাপ ফাইনাল আর তা নিয়ে ভবিষ্যদ্বাণী হবে না এমনটা কি হতে পারে? এক শব্দের উত্তর—না। মানুষ দুই দলে বিভক্ত হবে এটাই স্বাভাবিক। আর্জেন্টিনা-স্পেন ফাইনালেও তাই ব্যতিক্রম কিছু হচ্ছে না।

ভক্ত-সমর্থকরা তো আগে বিভক্ত হয়েছেনই, এবার ফুটবল পণ্ডিত হচ্ছেন। তালিকার ব্যক্তিরা হচ্ছেন ফুটবল জগতের বিখ্যাত নাম। যারা নিজেদের সময়ে মাঠে দাপট দেখিয়েছেন। তাদেরই একজন হচ্ছেন জ্লাতন ইব্রাহিমোভিচ। 

পুরো বিশ্বকাপে লিওনেল মেসির খেলায় মুগ্ধ হয়ে তার প্রশংসা করলেও শিরোপা জয়ে আর্জেন্টিনাকে পিছিয়ে রাখছেন ইব্রাহিমোভিচ। সুইডিশ কিংবদন্তির মতে, ফাইনালে স্পেন দাপট দেখাবে।

ফক্স স্পোর্টসের অনুষ্ঠানে ইব্রাহিমোভিচ বলেছেন, ‘ফ্রান্সের বিপক্ষে দুর্দান্ত খেলেছে স্পেন। আর্জেন্টিনার বিপক্ষেও তাই করবে। পজেশনাল খেলাটাই খেলবে। কাউন্টার অ্যাটাকিং দল নয় আর্জেন্টিনা। তারা দলীয় খেলাটাই খেলবে। আর আমার বিশ্বাস ফাইনালে স্পেনই আধিপত্য দেখাবে।’

ইব্রাহিমোভিচের সঙ্গে সুর মিলিয়েছেন মাইকেল ওয়েন। আর্জেন্টিনার থেকে স্পেনকেই এগিয়ে রাখছেন ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার। তিনি বলেছেন, ‘আর্জেন্টিনা সেমিফাইনালে আসতে কিছুটা ভাগ্যকেও পাশে পেয়েছে। বিপরীতে স্পেন দুর্দান্ত। ফ্রান্সের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে এটা সত্যিই দেখার মতো পারফরম্যান্স। তাই আমার মনে হয় আর্জেন্টিনার চেয়ে অনেক এগিয়ে স্পেন। আশা করছি এবার বিশ্বকাপ তারাই জিতবে, আর সেটাই হবে ন্যায্য।’

বিপরীতে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছেন কাইলর নাভাস। রিয়াল মাদ্রিদ ও কোস্টারিকার সাবেক গোলরক্ষকের মতে, মেসির কারণেই চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। তিনি বলেছেন, ‘কোনো একটা দলকে এগিয়ে রাখা বেশ কঠিন। ফাইনালটা সেয়ানে-সেয়ানে লড়াই হবে। দুদলই দুর্দান্ত। তবে আমাকে একটি দল বেছে নিতে হলে আর্জেন্টিনাকে নেব। কারণ তাদের দলে মেসি আছে।’
 

কানাডার দাবানল : ফাইনালের ম্যাচে ধোঁয়ার প্রভাব সামান্য থাকবে

ক্রীড়া ডেস্ক
কানাডার দাবানল : ফাইনালের ম্যাচে ধোঁয়ার প্রভাব সামান্য থাকবে

কানাডার অন্টারিওতে লাগা ভয়াবহ দাবানল থেকে নির্গত ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে (বিশেষ করে নিউইয়র্ক ও নিউজার্সিতে) ছড়িয়ে পড়েছে। নিউজার্সিতে ফিফা বিশ্বকাপ ফাইনাল ম্যাচে সামান্য প্রভাব ফেলবে বলে জানিয়েছে আবহাওয়া পূর্বাভাস সংস্থা ।

শনিবার (১৮ জুলাই) বৃষ্টির ফলে বাতাসের মান উন্নত হওয়ায় ম্যাচের দিন পরিস্থিতি আরো ভালো হবে বলে জানিয়েছে সংস্থাটি। খবর রয়টার্স

এই বৃষ্টির ফলে বাতাসের সব ধোঁয়া ও কুয়াশাচ্ছন্ন ভাব কেটে যাবে। ম্যাচের দিন আগামী রবিবার পরিস্থিতি ‘অস্বাস্থ্যকর’ থেকে উন্নত হয়ে ‘সহনীয়’  পর্যায়ে চলে আসবে বলে আশা করা হচ্ছে।

ম্যাচটি দেখতে ৮০ হাজারের বেশি দর্শক সমাগম হবে শহরটিতে। চলতি সপ্তাহে কানাডার ভয়াবহ দাবানলের ধোঁয়া যুক্তরাষ্ট্রের একটি বিশাল এলাকা ঢেকে ফেলে। যার ফলে বায়ুর মান নিয়ে সতর্কতা জারি করে স্থানীয় প্রশাসন।

আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন বিশ্বকাপজয়ী কোচ

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনাকে নিয়ে সতর্ক করলেন বিশ্বকাপজয়ী কোচ
স্পেনের ২০১০ বিশ্বকাপজয়ী কোচ ভিসেন্তে দেল বস্ক। ছবি : রয়টার্স

বিশ্বকাপ ফাইনালের আগে দলকে সতর্ক করে স্পেনের বিশ্বকাপজয়ী কোচ ভিসেন্তে দেল বস্ক বলেছেন, তারা যেন আর্জেন্টিনাকে কোনোভাবেই হালকাভাবে না নেয়। তাদের (আর্জেন্টিনা) খেলোয়াড়দের আগ্রাসী মনোভাবও মাথা ব্যথার কারণ হিসেবে বিবেচনা করেন তিনি।

শনিবার (১৮ জুলাই) স্প্যানিশ সংবাদপত্র ‘এল পাইস’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। খবর রয়টার্স

 আর্জেন্টিনার লড়াকু মনোভাব এবং অভিজ্ঞতার ভূয়সী প্রশংসা করে ৭৫ বছর বয়সী এই কিংবদন্তি কোচ বলেন, ‘আর্জেন্টিনার বিরুদ্ধে খেলা যেকোনো দলের জন্যই অত্যন্ত কঠিন। তারা মাঠের পরিস্থিতি অনুযায়ী খুব ভালো করে জানে ঠিক কখন কী করতে হবে।’

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দুর্দান্ত ঘুরে দাঁড়িয়ে জয় পাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ‌‘এটি স্পেনের জন্য বড় শিক্ষণীয় উদাহরণ।’

তিনি বলেন, ‘আমি মনে করি ফাইনালটি স্পেনের অনুকূলেই থাকবে, কিন্তু আর্জেন্টাইনদের ব্যাপারে তাদের সতর্ক থাকতে হবে, কারণ তাদের মোকাবেলা করা বেশ কঠিন এবং তাদের অভিজ্ঞতাও অনেক বেশি।’

শক্তির বিচারে ফাইনালে স্পেন কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও আর্জেন্টিনার অভিজ্ঞতার কারণে ম্যাচটি অত্যন্ত কঠিন হবে বলে যোগ করেন তিনি।

বর্তমান স্প্যানিশ দল যেভাবে পুরো টুর্নামেন্টে আধিপত্য বিস্তার করে খেলছে, তাতে তিনি দলের ওপর পূর্ণ আস্থা রাখছেন এবং ট্রফি জয়ের ব্যাপারে আশাবাদী।

আগামী রবিবার নিউইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হবে।

চাপ নয়, আনন্দ নিয়ে খেলি : মেসি

ক্রীড়া ডেস্ক
চাপ নয়, আনন্দ নিয়ে খেলি : মেসি

ফিফা বিশ্বকাপ ফাইনালের বাকি আর এক দিন। ফাইনালের আগে হয়ে গেল বিশ্বকাপ ট্রফির প্রদর্শনী। এই উপলক্ষে ফিফা ফ্যানাটিকস ফেস্ট নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে। এতে দুই ফাইনালিস্ট দলের তিনজন করে সদস্য উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি এবং এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজের সঙ্গে নিয়ে ম্যাচের আগে কথা বলেন লিওনেল মেসি। 

স্পেনের বিপক্ষে বিশ্বকাপের ফাইনাল খেলার আগে আশ্বস্ত করে লিওনেল মেসি বলেন, ‘আমরা কখনোই চাপ নিয়ে ভাবি না। এটা আমাদের কাছে স্বাভাবিক বিষয়। আমরা খেলতে, উপভোগ করতে এবং জিততে চাই। তবে এটা দলগত খেলা, প্রতিপক্ষও খেলে, তাই সব সময় জেতা সম্ভব নয়।’ খবর টিওয়াইসি স্পোর্টস

ফিফার ফ্যানাটিকস ফেস্ট অনুষ্ঠানে এই মন্তব্য করেন আর্জেন্টিনার অধিনায়ক। সঙ্গে ছিলেন কোচ লিওনেল স্কালোনি, গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ।

তিনি বলেন, ‘আমরা একটি প্রতিযোগিতাপূর্ণ দল, আমরা জিততে পছন্দ করি। কিন্তু এটা একটা দলীয় খেলা, প্রতিপক্ষও খেলে এবং আপনি সব সময় জিততে পারবেন, তা এমন নয়। ছোটবেলায় আমি শিখেছি জেতার চেয়ে হারতেই বেশি হয় এবং এটাই একজন ব্যক্তি ও খেলোয়াড় হিসেবে বিকশিত করেছে।’

এই দলের সদস্যরা পাড়া বা রাস্তায় আবেগ ও আনন্দের সঙ্গে ফুটবল খেলে বড় হয়েছে। তাই তারা কেবল নিজেদের উপভোগের কথা ভেবেই প্রতিযোগিতার মুখোমুখি হয় বলে জানান এই আর্জেন্টাইন মহাতারকা।

আগামী রবিবার বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা টানা দ্বিতীয় শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে। আর স্পেন চাইবে ইতিহাসে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করতে।