• ই-পেপার

স্পেনকে খুব ভালো করেই চিনি—ফাইনাল নিয়ে মেসি

বিশ্বকাপে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেলেন মেসি
ছবি : রয়টার্স

বিশ্বকাপে একের পর এক অতিমানবীয় পারফরম্যান্স করে যাচ্ছে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও হার না মানা লড়াকু সৈনিকের মতো লড়ে যাচ্ছেন দলের জন্য। চলমান বিশ্বকাপে লিখে চলেছেন একর পর এক কামব্যাকের ইতিহাস। তাতে ভেঙে নতুন করে গড়ছেন একের পর এক রেকর্ড।

বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে ওঠার পথে লিওনেল মেসির রেকর্ড-ব্রেকিং পারফরম্যান্সের ওপর ভিত্তি করে পরিসংখ্যান তৈরি করা হয়েছে। প্রতিটি পরিসংখ্যানে বিশ্বকাপ ইতিহাসের বড় বড় কিংবদন্তিদের সাথে মেসির শ্রেষ্ঠত্বের তুলনা প্রকাশ করেছে ক্রীড়া সংবাদমাধ্যম ইএমপিএন।

‘বাই দ্য নাম্বার্স’য়ে  প্রকাশিত ডেটা অনুযায়ী, লিওনেল মেসি তাঁর ক্যারিয়ারের ৩৩টি বিশ্বকাপ ম্যাচে মোট ৩৩টি গোলে সরাসরি অবদান (২১টি গোল এবং ১২টি অ্যাসিস্ট) রেখেছেন, যা বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ।

কিলিয়ান এমবাপে তাঁর বিশ্বকাপ ক্যারিয়ারে মোট ২৫টি গোলে সরাসির অবদান রেখে এই তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

অন্যদিকে বিশ্বকাপের নকআউট পর্বের ম্যাচগুলোতে মোট ১০টি অ্যাসিস্ট করে অনন্য রেকর্ড গড়েছেন মহাতারকা মেসি। ফুটবল সম্রাট পেলে বিশ্বকাপের নকআউট পর্বে মোট ৪টি অ্যাসিস্ট করেছিলেন।

বিশ্বকাপজুড়ে বিতর্কে ফিফা সভাপতি

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপজুড়ে বিতর্কে ফিফা সভাপতি

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সভাপতি জিয়ানি ইনফান্তিনো। ২০২৬ বিশ্বকাপ শুরু আগ থেকেই নানা বিতর্ক যার নিত্যসঙ্গী। তার ফিফা সভাপতি নির্বাচন এখনো প্রশ্নের মুখে। বারবার তার বিরুদ্ধে ওঠে আর্থিক দুর্নীতি-পক্ষপাতের অভিযোগ। তবে এসবের মাঝেও তিনি নিজের জায়গায় অনড়। সফলভাবে ২০২২ বিশ্বকাপ আয়োজন করেছেন। ২০২৬ বিশ্বকাপও শেষের দিকে। যদিও এই বিশ্বকাপে নানা বিতর্কে প্রশ্নবিদ্ধ হয়েছেন তিনি।

যেভাবে আমেরিকার বিভিন্ন বিদ্বেষমূলক আচরণ এবং ডোনাল্ড ট্রাম্পের একগুয়েমি চোখ বুজে সহ্য করে গিয়েছেন তিনি। যা আলোড়ণ তুলেছে বিশ্বজুড়ে। কখনো ফুটবলারদের সঙ্গে বাজে আচরণ। ইরান ফুটবলারদের আমেরিকায় বেশিক্ষণ থাকতে না দেওয়া। রেফারিকে ঢুকতে না দেওয়া, এমন নানা অভিযোগে বিদ্ধ হয়েছেন তিনি। সেই সঙ্গে রয়েছে রেফারিং এবং ভিএআর বিতর্ক।

চলতি বিশ্বকাপে ফিফা সভাপতির সবচেয়ে দৃষ্টিকটু বিতর্কটা ছিল আমেরিকার ফুটবলার বালোগুনের লাল কার্ড বাতিল। অভিযোগ সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে আমেরিকার ওই স্ট্রাইকারের লাল কার্ড বাতিল করেছেন ফিফা সভাপতি। ওই সিদ্ধান্ত নিয়ে বিতর্কের জেরে ইউরোপীয় ইউনিয়ন ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তও চেয়েছে। যদিও ফিফার সাফ দাবি, ওই সিদ্ধান্ত নিয়েছে ফিফার বিচার বিভাগ। সেটার সঙ্গে সভাপতির কোনো সম্পর্ক নেই।

অবশ্য বিতর্ক শুধু বিশ্বকাপে নয়। ফিফা সভাপতি হওয়া নিয়েও ইনফান্তিনোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। প্রাক্তন উয়েফা সভাপতি মিশেল প্লাতিনি অভিযোগ করেছেন, ২০১৬ সালে তাঁকে ফিফা সভাপতি হতে অনৈতিকভাবে বাধা দেওয়া হয়েছিল। ইনফান্তিনোসহ পাঁচ ফুটবল কর্তার বিরুদ্ধে জোড়া মামলা করেছেন প্রাক্তন কিংবদন্তি ফুটবলার।

সেপ ব্লাটারের পরবর্তী ফিফা সভাপতি হিসেবে প্লাতিনিকেই এগিয়ে রাখা হয়েছিল। কিন্তু ব্লাটারের একটি আর্থিক লেনদেনের সঙ্গে প্লাতিনির নাম জড়িয়ে তাঁকে ২০১৬ সালে ফিফা সভাপতি হতে বাধা দেওয়া হয়। ২০১৫ সালে ফিফার এথিক্স কমিটি প্লাতিনিকে আট বছরের জন্য নির্বাসনে পাঠায়। ফলে তাঁর ফিফা সভাপতি হওয়া হয়ে ওঠেনি। প্লাতিনি মনে করছেন তাঁকে বাধা দেওয়ার মানুষকে কৌশলে নেতৃত্ব দিয়েছেন বর্তমান ফিফা সভাপতি ইনফান্তিনো।

জিয়ানি ইনফান্তিনোর মূল বার্ষিক বেতন ২৬ লাখ সুইস ফ্রাঁতে অপরিবর্তিত রয়েছে। তবে ২০২৫ সালে তাঁর বার্ষিক বোনাস এক ধাক্কায় ৩৩ শতাংশ বেড়েছে। আগে যা ছিল ১৬.৫ লক্ষ সুইস ফ্রাঁ, এখন তা দাঁড়িয়েছে ২২ লক্ষে। অর্থাৎ শুধু বোনাস বাবদই বৃদ্ধি পেয়েছে ৫.৫ লক্ষ সুইস ফ্রাঁ। এ ছাড়া তিনি ২৪ হাজার সুইস ফ্রা অনুদান হিসাবে পান।

ফিফা সভাপতির বেতন বাড়ল কেন? আসলে গত বছর ক্লাব বিশ্বকাপে দারুন সাফল্য পেয়েছে ফিফা। সে কারণেই বেতন বৃদ্ধি ইনফান্তিনোর। আসলে ক্লাব বিশ্বকাপ এবং আমেরিকার মাটিতে চলতি বিশ্বকাপে বিরাট রোজগার বেড়েছে ফিফার। সে কারণেই ইনফান্তিনোর বেতন ৩৩ শতাংশ বেড়েছে বলে খবর।

টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব

ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টিতে এমন রেকর্ড প্রথমবার দেখল বিশ্ব
ছবি : ক্রিকইনফো

আমেরিকার মেজর লিগ ক্রিকেট দেখল এক অতিমানবীয় এক টি-টোয়েন্টি ম্যাচ। ইতিহাসে প্রথমবারের মতো একই ম্যাচে তিনজন ব্যাটসম্যানের শতকের ম্যাচে রেকর্ড ৫১টি ছক্কা দেখেছে বিশ্ব। এলিমিনেটরের ম্যাচে এমআই নিউ ইয়র্কের ব্যাটার পুরানের রেকর্ড দ্রুততম সেঞ্চুরিতে পাহাড়সম লক্ষ্য দেয় ওয়াশিংটন ফ্রিডমকে। আন্দ্রিস গাউস ও স্টিভেন স্মিথের নৈপুণ্য শেষ পর্যন্ত নিকোলাস পুরানের ৩১ বলে করা শতককে (যা এমএলসির দ্রুততম) ছাপিয়ে যায়। ফলে টি-টোয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় রান তাড়া করে জয় তুলে নেয় ওয়াশিংটন।

ওকল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচটিতে কোলাইসিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে প্রথমে ব্যাট করে নিকোলাস পুরানের বিধ্বংসী শতরানে ২৬৬ রান তোলে নিউ ইয়র্ক। জবাবে স্টিভ স্মিথ এবং অ্যান্ড্রিজ গাউসের জোড়া সেঞ্চুরিতে ভর করে ৮ বল বাকি থাকতেই ৪ উইকেটে ২৭০ রান সংগ্রহ করে রেকর্ড জয় নিশ্চিত করে ফ্রিডম।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে  নিউ ইয়র্ক দ্বিতীয় ওভারে ওপেনার মোনাঙ্ক প্যাটেলকে হারায় রান আউটে। দ্বিতীয় উইকেটে ৪২ বলে ১১৮ রানের জুটি গড়েন কুইন্টন ডি কক ও পুরান।

২৪ বলে ৫১ রান করে আউট হন ডি কক। পুরান ফিফটি করেন ১৪ বলে, শতরানে পা রাখেন ৩১ বলে। দুটিই মেজর লিগ ক্রিকেটে দ্রুততম। শেষ পর্যন্ত আউট হন ১৩ ছক্কায় ৩৩ বলে ১০৬ রান করে।

এরপর ৮ ছক্কায় ২৫ বলে ৬৪ রানের ইনিংস খেলেন পোলার্ড। ক্রিস গেইলের পর টি-টোয়েন্টিতে হাজার ছক্কার মাইলফলকও স্পর্শ করেন তিনি।

সাকিব আউট হয়ে যান ৫ বলে ৪ রান করে। শেষ দিকে ট্রেন্ট বোল্ট করেন ১০ বলে ২২। রানের জোয়ারের মধ্যেও অষ্টম বোলার হিসেবে আক্রমণে এসে ৪ ওভারে ২৯ রানে ৪ উইকেট শিকার করেন রাচিন রাভিন্দ্রা।

২০ ওভারে ২৬৬ রান এমএলসির দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ। ২৬৯ রানের রেকর্ড স্যান ফ্রান্সিসকো ইউনিকর্নসের। গত বছর সেই ম্যাচটি তারা জিতেছিল ১২৩ রানে। কিন্তু এবার নিউ ইয়র্কের হলো উল্টো অভিজ্ঞতা।

বোলিংয়ে তাদের শুরুটা যদিও ছিল চমৎকার। নতুন বল হাতে ইনিংসের প্রথম ওভারেই আগ্রাসী ব্যাটসম্যান মিচেল ওয়েনকে আর্ম ডেলিভারিতে বোল্ড করে দেন সাকিব। বাংলাদেশের অলরাউন্ডার পরের ওভারে বিদায় করে দেন রাভিন্দ্রাকেও।

১০ রানে ২ উইকেট হারানো ওয়াশিংটন এরপর মেলে ধরে পাল্টা আক্রমণের চোখধাঁধানো প্রদর্শনী। সাকিবের ওই ওভারেই ছক্কা মেরে স্মিথ বুঝিয়ে দেন তাদের মনোভাব। এরপর চার-ছক্কার বন্যা বয়ে যায়। ১৯ বলে ফিফটি করেন স্মিথ।

হাউসের ফিফটি আসে ২৯ বলে। এরপর স্রেফ তাণ্ডব চালিয়ে পরের পঞ্চাশ করে ফেলেন তিনি স্রেফ ১১ বলেই! এমএলসিতে যুক্তরাষ্ট্রের কোনো ব্যাটসম্যানের প্রথম সেঞ্চুরি এটিই। হাউসের মতো ঠিক ৪০ বলে শতরান পূরণ করেন স্মিথও। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের টি-টোয়েন্টি ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি এটি, তার সবচেয়ে দ্রুতগতির শতরানও।

লক্ষ্য বিশাল বলে এমন ঝড়ের পরও সংশয় ছিল জয় নিয়ে। ১২ ওভার শেষে রান ছিল ১৪৪। তখনও ৮ ওভারে লাগে ১২৩ রান। অবিশ্বাস্যভাবে পরের তিন ওভারে ৮১ রান তুলে স্মিথ ও হাউস দলকে এগিয়ে নেন জয়ের পথে।

ত্রয়োদশ ওভারে রোমারিও শেফার্ডের বলে টানা চার ছক্কার পর বাউন্ডারি মারেন হাউস। ওভার থেকে আসে ২৯ রান। পরের ওভারে পোলার্ডকে দুটি ছক্কা মারেন স্মিথ, একটি হাউস। ওভার থেকে আসে ২১ রান।

এরপর তাজিন্দার সিংয়ের বোলিংয়ে তিন ছক্কা ও এক চার মারেন হাউস, একটি ছক্কা স্মিথ। ওই ওভার থেকে আসে ৩১ রান। তিন ওভারেই সমীকরণ চলে আসে নাগালে।

দলকে জয়ের খুব কাছে নিয়ে আউট হন হাউস। ৫১ বলে ১৩২ রানের ক্যারিয়ার সেরা ইনিংসে ১২ ছক্কা ও ১০টি চার মারেন ৩২ বছর বয়সী মার্কিন ব্যাটসম্যান। ৮৯ বলে ২৪১ রানে থামে জুটি।

তৃতীয় উইকেটে এটিই বিশ্বরেকর্ড। আগের রেকর্ড ছিল ২০১৯ সালে সিকিমের পিক্ষে মুম্বাইয়ের শ্রেয়াস আইয়ার ও সুরিয়াকুমার ইয়াদাভের ২১৩।

সব জুটি মিলিয়ে এর চেয়ে বড় বন্ধন আছে কেবল একটিই। ২০২৪ সালে চীনের বিপক্ষে জাপানের দুই ওপেনার কেন্ডেল কাডোওয়াকি-ফ্লেমিং ও লাচলান ইয়োমোতো-লেইক পুরো ২০ ওভার অপরাজিত থেকে রান তোলেন ২৫৮।

হাউসের বিদায়ের পর অস্ট্রেলিয়ান নিখিল চৌধুরি আউট হন ২ রানে। দুই অস্ট্রেলিয়ান স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েল ফেরেন জয়কে সঙ্গী করে।

৯ ছক্কায় ৪৮ বলে ১১০ রানে অপরাজিত থাকেন স্মিথ। ম্যাক্সওয়েলের ছক্কায় শেষ হয় ম্যাচ। ৪ উইকেটে ২৭০ রান, মেজর লিগ ক্রিকেটে দলীয় সর্বোচ্চ রানের রেকর্ড। ৪ ওভারে ৩৪ রানে ২ উইকেট নেন সাকিব।

এর আগে টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ছিল আইপিএলে। এবারের আইপিএলে দিল্লির ২৬৪ রান তাড়া করে জয় তুলে নেয় কিংস ইলেভেন পাঞ্জাব। 

এতে এলিমিনেটর ২-এ ওয়াশিংটন মুখোমুখি হবে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের। সেই ম্যাচের বিজয়ী দল এমএলসির ফাইনালে এলএ নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে।

‘আর্জেন্টিনার চতুর্থ নয়, দ্বিতীয় শিরোপা জিতবে স্পেন’

ক্রীড়া ডেস্ক
‘আর্জেন্টিনার চতুর্থ নয়, দ্বিতীয় শিরোপা জিতবে স্পেন’
স্পেনের একমাত্র বিশ্বকাপজয়ী ট্রফি হাতে ক্যাসিয়াস। ছবি : এক্স থেকে

একের পর এক কামব্যাকের গল্প লিখে বিশ্বকাপে ছুটছে আর্জেন্টিনা। এবার তুলির শেষ আঁচড় দেওয়ার পালা। তাদের প্রত্যাবর্তন দেখে তাই অনেকেই মনে করছেন চতুর্থ বিশ্বকাপটা আলবিসেলেস্তাদের নামেই খোদাই হতে যাচ্ছে।

এ জন্য আগামী ১৯ জুলাই প্রতিপক্ষ স্পেনকে হারাতে হবে আর্জেন্টিনাকে। তবে নিউ ইয়র্ক/নিউ জার্সিতে আর্জেন্টিনা নয় স্পেন বিজয়োল্লাস করবে বলে মনে করছেন ইকার ক্যাসিয়াস। স্পেন কিংবদন্তির মতে, আর্জেন্টিনার চতুর্থ নয়, স্পেনের দ্বিতীয় শিরোপা হতে যাচ্ছে।

ফাইনালের লড়াইয়ের আগে এভাবেই মাঠ গরম করে রাখলেন ক্যাসিয়াস। সামাজিক মাধ্যমে কয়েকটি পোস্ট দিয়ে স্পেনের সাবেক গোলরক্ষক লিখেছেন, ‘আর্জেন্টিনা, তোমাদের চতুর্থ তারকা (শিরোপা) পাওয়া হচ্ছে না! আমরা দ্বিতীয় শিরোপার দিকে এগোচ্ছি!! এগিয়ে চলো স্পেন!’

 

শুধু বিশ্বকাপ নয়, ফিনালিসিমাও স্পেন জিতবে বলে ক্যাসিয়াসের বিশ্বাস। তাই ফিফাকে দুটি শিরোপাই প্রস্তুত রাখতে বলা রিয়াল মাদ্রিদের সাবেক গোলরক্ষক লিখেছেন, ‘এই রোববার ফিনালিসিমা এবং বিশ্বকাপ, দুটোই আমাদের! দুটো ট্রফিই প্রস্তুত রাখো ফিফা!’

৮৪ মিনিট পর্যন্ত দ্বিতীয় সেমিফাইনালে এগিয়ে থাকা ইংল্যান্ড শেষে ২-১ গোলে হারায় কোচ টমাস টুখেলের সমালোচনাও করেছেন ক্যাসিয়াস। তিনি লিখেছেন, ‘নিজেদের ভুল কৌশলের কারণেই ম্যাচ হেরেছে ইংল্যান্ড। ওরা শেষ ৩০ মিনিট আর্জেন্টিনাকে যা খুশি তাই করার সুযোগ দিয়েছে। এটা হতে পারে না। আর্জেন্টিনা-স্পেন ফাইনাল অবিশ্বাস্য হতে যাচ্ছে।’

 

ইংল্যান্ড গোল পাওয়ার পর নিজেদের বক্সে চলে যাওয়াকে ভীরুতা বলে জানান ক্যাসিয়াস। ২০১০ বিশ্বকাপজয়ী স্পেন গোলরক্ষক লিখেছেন, ‘ইংল্যান্ড গোল করার পরেই পিছিয়ে যায়। এটা ভীরুতার পরিচয়। নিজেদের বক্স ছেড়ে বের হতে না চাওয়ায় একের পর এক আক্রমণের সুযোগ পেয়েছে আর্জেন্টিনা। শেষ পর্যন্ত যা হওয়ার তাই হয়েছে।’