• ই-পেপার

লাইপজিগের নতুন কোচ মার্টিন ডেমিচেলিস

ইতালির কোচ হওয়ার দৌড়ে ‘স্বপ্নের প্রার্থী’ গার্দিওলা

ক্রীড়া ডেস্ক
ইতালির কোচ হওয়ার দৌড়ে ‘স্বপ্নের প্রার্থী’ গার্দিওলা
ইতালির প্রধান কোচ হতে পারেন পেপ গার্দিওলা। ছবি: এক্স

ইতালির জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে স্প্যানিশ কিংবদন্তি পেপ গার্দিওলাকে বিবেচনা করা হচ্ছে। 

ইতালির শীর্ষ ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) সম্ভাব্য কোচদের সংক্ষিপ্ত তালিকায় গার্দিওলাকে রেখেছে। 

সম্প্রতি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ এক দশকের বর্ণাঢ্য অধ্যায় শেষ করেছেন গার্দিওলা। এরপরই জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি টানা তিন বিশ্বকাপ বাছাইয়ের গণ্ডিই পেরোতে পারেনি। ইউরোপীয় অঞ্চলের সর্বশেষ বাছাইয়ে ব্যর্থতার পর জেনারো গাত্তুসো দায়িত্ব ছাড়েন। সেই শূন্যস্থান পূরণে নতুন কোচ খুঁজছে এফআইজিসি।

লা গাজেত্তা দেল্লো স্পোর্ট জানেিয়ছে, ফেডারেশনের নতুন কারিগরি পরিচালক পাওলো মালদিনির নেতৃত্বে ইতালির ফুটবল পুনর্গঠনের পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই গার্দিওলাকে ‘স্বপ্নের প্রার্থী’ হিসেবে দেখা হচ্ছে। 

তবে গার্দিওলার পাশাপাশি ইতালির সাবেক দুই কোচ রবার্তো মানচিনি ও আন্তোনিও কন্তের নামও আলোচনায় আছে। মানচিনির কোচিংয়েই ২০২১ সালে ইউরোয় চ্যাম্পিয়ন হয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল ইতালি। 

অবশ্য গার্দিওলাকে ইতালির কোচ হিসেবে নিয়োগ দেওয়া সহজ হবে না। প্রতিবেদনে বলা হয়েছে, তার মোটা অংকের বেতনের চাহিদাই সবচেয়ে বড় বাধা। 

ম্যানচেস্টার সিটিতে শেষ মৌসুমে ৩৪৬ কোটি টাকা বেতন পেয়েছেন গার্দিওলা। বিশাল এই পারিশ্রমিক এফআইজিসির পক্ষে বহন করা কঠিন। 

এর আগে গার্দিওলা ইঙ্গিত দিয়েছিলেন যে, ভবিষ্যতে কোনো এক সময় জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ আছে। যদি শেষ পর্যন্ত গার্দিওলা ইতালির দায়িত্ব নেন, তাহলে লায়োস সাইজল্যারের পর তিনি হবেন আজ্জুরিদের ইতিহাসে দ্বিতীয় বিদেশি প্রধান কোচ।

রোমার সঙ্গে চুক্তি নবায়ন করলেন আর্জেন্টাইন তারকা দিবালা

ক্রীড়া ডেস্ক
রোমার সঙ্গে চুক্তি নবায়ন করলেন আর্জেন্টাইন তারকা দিবালা
ছবি : এ এস রোমা

আর্জেন্টিনার ফরোয়ার্ড পাওলো দিবালা এ এস রোমার সাথে চুক্তি নবায়ন করেছেন, যার ফলে তিনি ২০২৭ সালের জুন পর্যন্ত সিরি আর এই ক্লাবটিতে থাকবেন। সোমবার (১৩ জুলাই) চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্লাবটি। 

৩২ বছর বয়সী দিবালা জুভেন্টাসে থেকে ২০২২ সালে রোমায় যোগ দেন। সব প্রতিযোগিতা মিলিয়ে রোমা হয়ে ১৩৯ ম্যাচে ৪৫ গোল করেছেন তিনি অভিষেক মৌসুমেই তিনি রোমাকে ইউরোপা লিগের ফাইনালে পৌঁছাতে সাহায্য করেন।

গত মৌসুমে এই আর্জেন্টাইন খেলোয়াড় চোটের সাথে লড়াই করেছেন। মার্চ মাসে তার হাঁটুতে অস্ত্রোপচার হয়। প্রায় চার মাস মাঠের বাইরে ছিলেন তিনি। যা ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি  হয়েছিল।

এই চুক্তির ফলে রোমার হয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাচ্ছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

সেমিতে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে অনিশ্চয়তায় টুখেল

ক্রীড়া ডেস্ক
সেমিতে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে অনিশ্চয়তায় টুখেল
ছবি : রয়টার্স

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের মহারণের আগে ইংল্যান্ড শিবিরে বড় ধরনের চোট এবং ক্লান্তিজনিত সমস্যা দেখা দিয়েছে। যা কোচ থমাস টুখেলের চিন্তা বাড়িয়ে দিয়েছে। নরওয়ের বিপক্ষে ১২০ মিনিটের ক্লান্তিকর কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

রক্ষণভাগের তিন গুরুত্বপূর্ণ ডিফেন্ডার এজরি কোন্সা, মার্ক গুয়েহি এবং জন স্টোনস একযোগে চোটের সমস্যায় ভুগছে। কোয়ার্টারে এজরি কোন্সা হ্যামস্ট্রিংয়ে টান লাগায় তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল। আর্জেন্টিনার বিপক্ষে তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।

এদিকে  নরওয়ে ম্যাচের আগেই তার হ্যামস্ট্রিংয়ে সমস্যা নিয়ে পুরো ১২০ মিনিট খেলেছেন। বর্তমানে তার পেশিতে প্রচণ্ড ব্যথা ও জড়তা রয়েছে। তাকে নিয়ে শঙ্কা রয়েছে। সেমির আগে পুরোপুরি ফিট হবে কিনা তা নিয়ে।

জন স্টোনস কোনো ইনজুরি না থাকলেও দীর্ঘ সময় পর নরওয়ের বিপক্ষে পুরো ১২০ মিনিট খেলায়  চরম ক্লান্তিতে ভুগছেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে আরো দুই দিন বিশ্রামের সুযোগ পাবেন এই ম্যানচেস্টার সিটির তারকা। শেষতক হয়ত তিনি একাদশে সুযোগ পেতে পারেন। কিন্তু বাকি দুজনকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে কোচ টুখেলকে।

কানসাসের অনুশীলনে অনুপস্থিত মেসি-আলভারেজ

ক্রীড়া ডেস্ক
কানসাসের অনুশীলনে অনুপস্থিত মেসি-আলভারেজ
ছবি : রয়টার্স

যুক্তরাষ্ট্রের কানসাসে শেষ অনুশীলন সেরেছেন আর্জেন্টিনা দল। বিশ্বকাপ উপলক্ষে শহরটির অনুশীলন ক্যাম্প গেড়েছিল আলবিসেলেস্তেরা। বিশ্বকাপ অভিযানের শেষে দিকে এখানে কোন ম্যাচ না থাকায় ব্যাগ গুছিয়ে নিয়েছে। সুইস বাধা টপকে সেমির লড়াইয়ে নামার আগে প্রথম অনুশীলনে দেখা যায় মেসি-আলভারেজ। হাইভোল্টেজ সেমিফাইনালের আগে দলকে পুরোপুরি সতেজ রাখাতে দিবু মার্তিনেসকে ছাড়া একাদশের সবাইকে বিশ্রাম দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। 

কানসাসের রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় বিকেল কোয়ার্টার ফাইনালের ক্লান্তি ভুলে প্রথম অনুশীলনে ঘাম ঝরিয়েছে স্কালোনির দল। তবে সুইসদের বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে খেলা স্ট্রাইকার লাউতারো মার্টিনেজসহ স্কোয়াডের বাকি ফুটবলাররা পুরো উদ্যমে অনুশীলনী সেশন শেষ করেছেন। 

1

তীব্র গরমকে উপেক্ষা করে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে নিজেদের ঝালিয়ে নিয়েছেন তারা। তবে বরাবরের মতোই প্র্যাকটিস সেশনের গোপনীয়তা বজায় রাখতে কড়া অবস্থানে ছিল ম্যানেজমেন্ট। অনুশীলনের প্রথম ১৫ মিনিট পার হওয়ার পরই গণমাধ্যমকর্মীদের মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

মহাগুরুত্বপূর্ণ ম্যাচ জয়ের পর পুরো স্কোয়াডই বেশ হালকা ও ফুরফুরে মেজাজে সময় পার করেছে। আগামী ১৫ জুলাই আটলান্টার ঐতিহ্যবাহী ভেন্যুতে বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে নামবে আর্জেন্টিনা