• ই-পেপার

সেমিতে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে অনিশ্চয়তায় টুখেল

লর্ডসে ঐতিহাসিক টেস্ট জয় হরমনপ্রীতদের

ক্রীড়া ডেস্ক
লর্ডসে ঐতিহাসিক টেস্ট জয় হরমনপ্রীতদের
ছবি : ক্রিকইনফো

আইসিসি প্রথম নারীদের টেস্ট ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে ভারত। লর্ডসে যস্তিকা, ক্রান্তি, স্নেহাদের অনবদ্য পারফরম্যান্সে  ২৭০ রানের বড় জয় তুলে নেয় সফরকারীরা। এতে নারীদের প্রথম টেস্ট জিতে এক অনবদ্য মাইলফলক গড়েন ভারতীয় প্রমিলারা।

লর্ডসে অনুষ্ঠিত টেস্টে টসে হেরে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ভারত ২৮৫ রান তোলে। ৮৩ রানে আউট হন স্মৃতি মন্ধানা। জবাবে ১৭০ রানে অলআউট ইংল্যান্ড। মাত্র ৩৭ রান দিয়ে ৫ উইকেট তোলেন ক্রান্তি গৌড়। তাঁর শিকার মাইয়া বাউচিয়ের, তামসিন বিউমন্ট, ন্যাট স্কিভার-ব্রান্ট, অ্যালিস ক্যাপসি ও লরেন বেল। 

প্রথম নারী ক্রিকেটার হিসেবে লর্ডসে পাঁচ উইকেটের সোনালি ইতিহাস গড়েন ক্রান্তি। তাঁর নাম উঠেছে লর্ডসের অনার্স বোর্ডে।

১১৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে নামে টিম ইন্ডিয়া। এবার ইংল্যান্ডকে আরো চাপে ফেলেন যস্তিকা ভাটিয়া। এই ইনিংসেও ৭০ রানের ঝকঝকে ইনিংস খেলে যান স্মৃতি। কিন্তু যস্তিকা অনবদ্য। ১৫৮ বলে ১১৩ রানের অসাধারণ ইনিংস খেলেন তিনি। মারেন ১৪টি চার। প্রথম নারী ক্রিকেটার হিসেবে ঐতিহাসিক লর্ডসের অনার্স বোর্ডে নাম উঠছে যস্তিকার। 

এরপর  রিচা ঘোষের ঝোড়ো হাফসেঞ্চুরিতে ৩৪১ রান তুলে ডিক্লেয়ার ঘোষণা করেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর। ইংল্যান্ডের জন্য বিরাট ৪৫৭ রানের লক্ষ্য দেওয়া হয়।

জবাবে সেভাবে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি ইংল্যান্ড। পঞ্চম দিনের শুরুতে মাঠে নেমে স্নেহ রানার বোলিংয়ে একের পর এক ইংরেজ ব্যাটার প্যাভিলিয়নে ফিরে যান। ৪২ রান দিয়ে ৪ উইকেট পান ভারতীয় বোলার। 

এছাড়া সায়ালি সাতঘারে, ক্রান্তি গৌড়, দীপ্তি শর্মা দু’টি করে উইকেট পান। মাত্র ১৮৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। লর্ডসের প্রথম টেস্ট জয় কৃতিত্ব লেখা রইল ভারতের নামে।

ইতালির কোচ হওয়ার দৌড়ে ‘স্বপ্নের প্রার্থী’ গার্দিওলা

ক্রীড়া ডেস্ক
ইতালির কোচ হওয়ার দৌড়ে ‘স্বপ্নের প্রার্থী’ গার্দিওলা
ইতালির প্রধান কোচ হতে পারেন পেপ গার্দিওলা। ছবি: এক্স

ইতালির জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে স্প্যানিশ কিংবদন্তি পেপ গার্দিওলাকে বিবেচনা করা হচ্ছে। 

ইতালির শীর্ষ ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) সম্ভাব্য কোচদের সংক্ষিপ্ত তালিকায় গার্দিওলাকে রেখেছে। 

সম্প্রতি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ এক দশকের বর্ণাঢ্য অধ্যায় শেষ করেছেন গার্দিওলা। এরপরই জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি টানা তিন বিশ্বকাপ বাছাইয়ের গণ্ডিই পেরোতে পারেনি। ইউরোপীয় অঞ্চলের সর্বশেষ বাছাইয়ে ব্যর্থতার পর জেনারো গাত্তুসো দায়িত্ব ছাড়েন। সেই শূন্যস্থান পূরণে নতুন কোচ খুঁজছে এফআইজিসি।

লা গাজেত্তা দেল্লো স্পোর্ট জানেিয়ছে, ফেডারেশনের নতুন কারিগরি পরিচালক পাওলো মালদিনির নেতৃত্বে ইতালির ফুটবল পুনর্গঠনের পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই গার্দিওলাকে ‘স্বপ্নের প্রার্থী’ হিসেবে দেখা হচ্ছে। 

তবে গার্দিওলার পাশাপাশি ইতালির সাবেক দুই কোচ রবার্তো মানচিনি ও আন্তোনিও কন্তের নামও আলোচনায় আছে। মানচিনির কোচিংয়েই ২০২১ সালে ইউরোয় চ্যাম্পিয়ন হয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল ইতালি। 

অবশ্য গার্দিওলাকে ইতালির কোচ হিসেবে নিয়োগ দেওয়া সহজ হবে না। প্রতিবেদনে বলা হয়েছে, তার মোটা অংকের বেতনের চাহিদাই সবচেয়ে বড় বাধা। 

ম্যানচেস্টার সিটিতে শেষ মৌসুমে ৩৪৬ কোটি টাকা বেতন পেয়েছেন গার্দিওলা। বিশাল এই পারিশ্রমিক এফআইজিসির পক্ষে বহন করা কঠিন। 

এর আগে গার্দিওলা ইঙ্গিত দিয়েছিলেন যে, ভবিষ্যতে কোনো এক সময় জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ আছে। যদি শেষ পর্যন্ত গার্দিওলা ইতালির দায়িত্ব নেন, তাহলে লায়োস সাইজল্যারের পর তিনি হবেন আজ্জুরিদের ইতিহাসে দ্বিতীয় বিদেশি প্রধান কোচ।

রোমার সঙ্গে চুক্তি নবায়ন করলেন আর্জেন্টাইন তারকা দিবালা

ক্রীড়া ডেস্ক
রোমার সঙ্গে চুক্তি নবায়ন করলেন আর্জেন্টাইন তারকা দিবালা
ছবি : এ এস রোমা

আর্জেন্টিনার ফরোয়ার্ড পাওলো দিবালা এ এস রোমার সাথে চুক্তি নবায়ন করেছেন, যার ফলে তিনি ২০২৭ সালের জুন পর্যন্ত সিরি আর এই ক্লাবটিতে থাকবেন। সোমবার (১৩ জুলাই) চুক্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে ক্লাবটি। 

৩২ বছর বয়সী দিবালা জুভেন্টাসে থেকে ২০২২ সালে রোমায় যোগ দেন। সব প্রতিযোগিতা মিলিয়ে রোমা হয়ে ১৩৯ ম্যাচে ৪৫ গোল করেছেন তিনি অভিষেক মৌসুমেই তিনি রোমাকে ইউরোপা লিগের ফাইনালে পৌঁছাতে সাহায্য করেন।

গত মৌসুমে এই আর্জেন্টাইন খেলোয়াড় চোটের সাথে লড়াই করেছেন। মার্চ মাসে তার হাঁটুতে অস্ত্রোপচার হয়। প্রায় চার মাস মাঠের বাইরে ছিলেন তিনি। যা ক্লাবে তার ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি  হয়েছিল।

এই চুক্তির ফলে রোমার হয়ে প্রথমবারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাচ্ছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

লাইপজিগের নতুন কোচ মার্টিন ডেমিচেলিস

ক্রীড়া ডেস্ক
লাইপজিগের নতুন কোচ মার্টিন ডেমিচেলিস
ডানে মার্টিন ডেমিচেলিস। ছবি : রয়টার্স

জার্মানির বুন্দেস লিগার শীর্ষস্থানীয় ক্লাব আরবি লাইপজিগের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিস। বরখাস্ত হওয়া কোচ ওলে ওয়ের্নারের স্থলাভিষিক্ত হলেন তিনি। 

৪৫ বছর বয়সী ডেমিচেলিস ২০২৬-২৭ মৌসুম থেকে শুরু করে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

এর আগে তিনি আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট এবং মেক্সিকান ক্লাব সিএফ মন্টেরি তে কাজ করেছেন। সর্বশেষ তিনি লা লিগার দল মায়োর্কার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিয়োগ পাওয়ার পর ডেমিচেলিস ক্লাবের ভবিষ্যৎ প্রজেক্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং চ্যাম্পিয়ন্স লিগে দলের হয়ে খেলার চ্যালেঞ্জ গ্রহণ করার কথা জানান।