• ই-পেপার

কানসাসের অনুশীলনে অনুপস্থিত মেসি-আলভারেজ

ইতালির কোচ হওয়ার দৌড়ে ‘স্বপ্নের প্রার্থী’ গার্দিওলা

ক্রীড়া ডেস্ক
ইতালির কোচ হওয়ার দৌড়ে ‘স্বপ্নের প্রার্থী’ গার্দিওলা
ইতালির প্রধান কোচ হতে পারেন পেপ গার্দিওলা। ছবি: এক্স

ইতালির জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে স্প্যানিশ কিংবদন্তি পেপ গার্দিওলাকে বিবেচনা করা হচ্ছে। 

ইতালির শীর্ষ ক্রীড়া দৈনিক লা গাজেত্তা দেল্লো স্পোর্টের প্রতিবেদনে বলা হয়েছে, ইতালিয়ান ফুটবল ফেডারেশন (এফআইজিসি) সম্ভাব্য কোচদের সংক্ষিপ্ত তালিকায় গার্দিওলাকে রেখেছে। 

সম্প্রতি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ এক দশকের বর্ণাঢ্য অধ্যায় শেষ করেছেন গার্দিওলা। এরপরই জাতীয় দলের দায়িত্ব নেওয়ার সম্ভাবনা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। 

চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি টানা তিন বিশ্বকাপ বাছাইয়ের গণ্ডিই পেরোতে পারেনি। ইউরোপীয় অঞ্চলের সর্বশেষ বাছাইয়ে ব্যর্থতার পর জেনারো গাত্তুসো দায়িত্ব ছাড়েন। সেই শূন্যস্থান পূরণে নতুন কোচ খুঁজছে এফআইজিসি।

লা গাজেত্তা দেল্লো স্পোর্ট জানেিয়ছে, ফেডারেশনের নতুন কারিগরি পরিচালক পাওলো মালদিনির নেতৃত্বে ইতালির ফুটবল পুনর্গঠনের পরিকল্পনা চলছে। সেই পরিকল্পনার অংশ হিসেবেই গার্দিওলাকে ‘স্বপ্নের প্রার্থী’ হিসেবে দেখা হচ্ছে। 

তবে গার্দিওলার পাশাপাশি ইতালির সাবেক দুই কোচ রবার্তো মানচিনি ও আন্তোনিও কন্তের নামও আলোচনায় আছে। মানচিনির কোচিংয়েই ২০২১ সালে ইউরোয় চ্যাম্পিয়ন হয়ে ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল ইতালি। 

অবশ্য গার্দিওলাকে ইতালির কোচ হিসেবে নিয়োগ দেওয়া সহজ হবে না। প্রতিবেদনে বলা হয়েছে, তার মোটা অংকের বেতনের চাহিদাই সবচেয়ে বড় বাধা। 

ম্যানচেস্টার সিটিতে শেষ মৌসুমে ৩৪৬ কোটি টাকা বেতন পেয়েছেন গার্দিওলা। বিশাল এই পারিশ্রমিক এফআইজিসির পক্ষে বহন করা কঠিন। 

এর আগে গার্দিওলা ইঙ্গিত দিয়েছিলেন যে, ভবিষ্যতে কোনো এক সময় জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহ আছে। যদি শেষ পর্যন্ত গার্দিওলা ইতালির দায়িত্ব নেন, তাহলে লায়োস সাইজল্যারের পর তিনি হবেন আজ্জুরিদের ইতিহাসে দ্বিতীয় বিদেশি প্রধান কোচ।

সেমিতে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে অনিশ্চয়তায় টুখেল

ক্রীড়া ডেস্ক
সেমিতে কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে অনিশ্চয়তায় টুখেল
ছবি : রয়টার্স

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের মহারণের আগে ইংল্যান্ড শিবিরে বড় ধরনের চোট এবং ক্লান্তিজনিত সমস্যা দেখা দিয়েছে। যা কোচ থমাস টুখেলের চিন্তা বাড়িয়ে দিয়েছে। নরওয়ের বিপক্ষে ১২০ মিনিটের ক্লান্তিকর কোয়ার্টার ফাইনাল ম্যাচের পর বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। 

রক্ষণভাগের তিন গুরুত্বপূর্ণ ডিফেন্ডার এজরি কোন্সা, মার্ক গুয়েহি এবং জন স্টোনস একযোগে চোটের সমস্যায় ভুগছে। কোয়ার্টারে এজরি কোন্সা হ্যামস্ট্রিংয়ে টান লাগায় তাকে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল। আর্জেন্টিনার বিপক্ষে তার খেলা নিয়ে কিছুটা শঙ্কা রয়েছে।

এদিকে  নরওয়ে ম্যাচের আগেই তার হ্যামস্ট্রিংয়ে সমস্যা নিয়ে পুরো ১২০ মিনিট খেলেছেন। বর্তমানে তার পেশিতে প্রচণ্ড ব্যথা ও জড়তা রয়েছে। তাকে নিয়ে শঙ্কা রয়েছে। সেমির আগে পুরোপুরি ফিট হবে কিনা তা নিয়ে।

জন স্টোনস কোনো ইনজুরি না থাকলেও দীর্ঘ সময় পর নরওয়ের বিপক্ষে পুরো ১২০ মিনিট খেলায়  চরম ক্লান্তিতে ভুগছেন তিনি। আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামতে আরো দুই দিন বিশ্রামের সুযোগ পাবেন এই ম্যানচেস্টার সিটির তারকা। শেষতক হয়ত তিনি একাদশে সুযোগ পেতে পারেন। কিন্তু বাকি দুজনকে নিয়ে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে হবে কোচ টুখেলকে।

লাইপজিগের নতুন কোচ মার্টিন ডেমিচেলিস

ক্রীড়া ডেস্ক
লাইপজিগের নতুন কোচ মার্টিন ডেমিচেলিস
ডানে মার্টিন ডেমিচেলিস। ছবি : রয়টার্স

জার্মানির বুন্দেস লিগার শীর্ষস্থানীয় ক্লাব আরবি লাইপজিগের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার মার্টিন ডেমিচেলিস। বরখাস্ত হওয়া কোচ ওলে ওয়ের্নারের স্থলাভিষিক্ত হলেন তিনি। 

৪৫ বছর বয়সী ডেমিচেলিস ২০২৬-২৭ মৌসুম থেকে শুরু করে ২০২৮ সালের ৩০ জুন পর্যন্ত ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন।

এর আগে তিনি আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট এবং মেক্সিকান ক্লাব সিএফ মন্টেরি তে কাজ করেছেন। সর্বশেষ তিনি লা লিগার দল মায়োর্কার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিয়োগ পাওয়ার পর ডেমিচেলিস ক্লাবের ভবিষ্যৎ প্রজেক্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং চ্যাম্পিয়ন্স লিগে দলের হয়ে খেলার চ্যালেঞ্জ গ্রহণ করার কথা জানান।

‘ফ্রান্স দলে ফরাসি ফুটবলার নেই’—স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে তোলপাড়

ক্রীড়া ডেস্ক
‘ফ্রান্স দলে ফরাসি ফুটবলার নেই’—স্পেনের সাবেক প্রধানমন্ত্রীর মন্তব্য ঘিরে তোলপাড়

বিশ্বকাপের শেষ ষোলো পর্বে ফ্রান্সের কাছে হেরে বিদায় নেওয়ার পর কিলিয়ান এমবাপ্পের পারিবারিক শেকড়, গায়ের রং ও শারীরিক গঠন নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন প্যারাগুয়ের নারী সিনেটর সেলেস্তে আমারিয়া। 

এবার সেমিফাইনাল সামনে রেখে স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয় ফ্রান্স দলকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করেছেন, যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে।

ডালাসে আগামীকাল রাতে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। ম্যাচটি নিয়ে স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল দেবাতে’-এ একটি নিবন্ধ লিখেছেন রাখয়। সেখানে তিনি দাবি করেছেন, ফ্রান্স বেশ শক্তিশালী হলেও তাদের দলে ফরাসি খেলোয়াড় নেই। তার এই মন্তব্য দুই দেশেই তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।

রাখয় নিবন্ধে লিখেছেন, ‘ফ্রান্স দলে সর্বোচ্চ মানের খেলোয়াড় আছে। তবে হ্যাঁ, সেটা ফরাসি খেলোয়াড় ছাড়াই।’  

সমালোচকদের মতে, রাখয় মূলত অভিবাসী পরিবার থেকে আসা কিংবা ভিন্ন জাতিগত পটভূমির ফরাসি খেলোয়াড়দের জাতীয় পরিচয়কে অস্বীকার করেছেন। এটি বর্ণবাদী ও বিদেশবিদ্বেষী মন্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে।

স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ রাখয়ের কথার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘একজন মানুষের জাতীয় পরিচয় তার ত্বকের রং বা পারিবারিক উৎস দিয়ে নির্ধারিত হয় না। এমন মন্তব্য বিভাজন সৃষ্টি করে এবং তা আধুনিক ইউরোপের মূল্যবোধের পরিপন্থী।’

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনিয়েস রাজখের মন্তব্যকে ‘সম্পূর্ণ অগ্রহণযোগ্য’ বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেন, ‘ফ্রান্স একটি বহুত্ববাদী ও অন্তর্ভুক্তিমূলক দেশ। আমাদের জাতীয় ফুটবল দল সেই বৈচিত্র্যেরই প্রতিফলন।’ 

রাখয়ের এই মন্তব্যের কারণে ফরাসি ফুটবল ফেডারেশনকে (এফএফএফ) আইনি পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানিয়েছে ফ্রান্স সরকার। 

অবশ্য রাখয় তার নিবন্ধে ফ্রান্স দলকে প্রশংসাতেও ভাসিয়েছেন, ‘তারা অসাধারণ ফুটবল খেলছে। তারা আমাদের (স্পেনের) জন্য খুব কঠিন প্রতিপক্ষ হতে চলেছে।’

এখন দেখার বিষয়, সেমিফাইনালের হাই-ভোল্টেজ লড়াইয়ের আগে রাখয়ের মন্তব্য ঘিরে পরিস্থিতি আরো কতটা উত্তপ্ত হয়।