দেশের ব্যাংকিং ও শিল্প খাতের অন্যতম সফল ব্যক্তিত্ব, ইস্টার্ন ব্যাংক পিএলসির চেয়ারম্যান শওকত আলী চৌধুরী দেশে-বিদেশে সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন। দেশীয় অর্থনীতিতে গতিশীলতা আনা এবং ব্যাপক কর্মসংস্থান সৃষ্টিতে তার অবদান সর্বজনস্বীকৃত। এ ছাড়া তিনি ধারাবাহিকভাবে গত ১১ বছর ধরে দেশের সর্বোচ্চ করদাতা (সেরা করদাতা) হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে আসছেন।
তার ঘনিষ্ঠজন ও ব্যবসা সংশ্লিষ্টদের মতে, একটি চক্রান্তকারী মহল তার এই বিশাল সুনাম ক্ষুণ্ন এবং দেশের ব্যবসাবান্ধব পরিবেশ নস্যাৎ করতে বিভিন্ন মাধ্যমে অসত্য, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। সূত্র নিশ্চিত করেছে যে, তার বিরুদ্ধে আনা অর্থ পাচারের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তার ট্যাক্স ফাইলে বিদেশে পরিচালিত বৈধ ব্যবসার স্পষ্ট উল্লেখ রয়েছে এবং তিনি শতভাগ নিয়মতান্ত্রিকভাবে ট্যাক্স পরিশোধ করছেন। বর্তমান সরকার ও প্রধানমন্ত্রী যখন দেশে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরি, কর্মসংস্থান ও বিদেশি বিনিয়োগ আকর্ষণে দিন-রাত পরিশ্রম করছেন, তখন এমন একজন সফল ব্যবসায়ীর বিরুদ্ধে অপপ্রচার দেশের অর্থনীতির জন্যই ক্ষতিকর বলে মনে করেন সংশ্লিষ্টরা।
বহুমাত্রিক ব্যবসায়িক অবদান
ব্যাংকিং খাতের পাশাপাশি শওকত আলী চৌধুরী শিপ রিসাইক্লিং, লজিস্টিকস, রিয়েল এস্টেট, চা শিল্প, বীমা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান অত্যন্ত সততা ও নিষ্ঠার সঙ্গে পরিচালনা করছেন, যা জাতীয় অর্থনীতি ও কর্মসংস্থানে গুরুপূর্ণ ভূমিকা রাখছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ অসত্য ও ভিত্তিহীন বলে ক্ষোভ প্রকাশ করেছেন ঘনিষ্ঠজনরা। তারা বলেন, শওকত আলী চৌধুরী দীর্ঘ বছর ধরে সততা-নিষ্ঠার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছেন।
ইস্টার্ন ব্যাংকের ডিজিটাল রূপান্তর ও নেতৃত্ব
শওকত আলী চৌধুরী ইস্টার্ন ব্যাংকের প্রতিষ্ঠালগ্ন (১৯৯৩ সাল) থেকেই পরিচালক হিসেবে যুক্ত আছেন এবং দীর্ঘ অভিজ্ঞতার আলোকেও ব্যাংকের নীতি-নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তার দূরদর্শী নেতৃত্বে ব্যাংকটি কর্পোরেট গভর্ন্যান্স, ঝুঁকি ব্যবস্থাপনা এবং গ্রাহকের আস্থা অর্জনে ঈর্ষণীয় সাফল্য পেয়েছে।
সাম্প্রতিক সময়ে তারই নির্দেশনায় ইস্টার্ন ব্যাংক ডিজিটাল ব্যাংকিং ও প্রযুক্তিনির্ভর গ্রাহকসেবায় ব্যাপক বিনিয়োগ করেছে। যার ধারাবাহিকতায় ২০২৫ সালের বার্ষিক সাধারণ সভায় (AGM) শেয়ারহোল্ডাররা ব্যাংকের ডিজিটাল ট্রান্সফরমেশন ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির কৌশলের ভূয়সী প্রশংসা করেন। তার ঘনিষ্ঠজনরা দৃঢ়তার সঙ্গে জানিয়েছেন, সততা ও নিয়মানুবর্তিতাই শওকত আলী চৌধুরীর সফলতার মূল চাবিকাঠি এবং কোনো অপপ্রচার তার এই অবদানকে ম্লান করতে পারবে না।





