• ই-পেপার

মেসির পেনাল্টি মিসে পিছিয়ে থেকে বিরতিতে গেল আর্জেন্টিনা

বিশ্বকাপে পেনাল্টি মিসের নতুন রেকর্ড মেসির

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে পেনাল্টি মিসের নতুন রেকর্ড মেসির

ম্যাচের বয়স তখন সবে ১৫ মিনিট। মিসরের ধাক্কায় গোল খেয়ে বসল বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে ঘুরে দাঁড়ানোর সুযোগ সঙ্গে সঙ্গেই এসেছিল আলবিসেলেস্তেদের। মাত্র পাঁচ মিনিট পরই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ এসে যায়। মিশরের ডি-বক্সে ফাউলের শিকার হন ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। রেফারির বাঁশিতে পেনাল্টির ইশারা। গ্যালারিতে তখন মেসি-মেসি গর্জন। কিন্তু ২১ মিনিটে নেওয়া অধিনায়কের বাঁ পায়ের শটটি ডান দিকে ঝাঁপিয়ে দারুণভাবে রুখে দেন মিসরীয় গোলরক্ষক মোস্তফা শোবেইর। মেসির শটে সঠিক দিক থাকলেও ছিল না কাঙ্ক্ষিত গতি।

আর এই এক মিসেই ৩৯ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা নাম লেখালেন এক অনাকাঙ্ক্ষিত ইতিহাসে। বিশ্বকাপের এক আসরে দুটি পেনাল্টি মিস করা ইতিহাসের প্রথম ফুটবলার এখন লিওনেল মেসি। চলতি ২০২৬ বিশ্বকাপে এর আগে গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষেও পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছিলেন তিনি।

বিশ্বকাপের মঞ্চে পেনাল্টি-ভাগ্য যেন বারবারই মুখ ফিরিয়ে নিচ্ছে এলএমটেনের কাছ থেকে। মহাজাগতিক এই টুর্নামেন্টে এখন পর্যন্ত মোট ৮টি স্পট-কিক নিয়েছেন তিনি, যার মধ্যে ৪টিই জালে জড়াতে পারেননি। আগের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে পেনাল্টি মিসের পরই বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ৭টি পেনাল্টি নিয়ে ৩টি মিসের রেকর্ড গড়েছিলেন। আজ মিসরের বিপক্ষে সেই তালিকায় যোগ হলো চতুর্থ মিসের ক্ষত।

বিশ্বকাপে নেওয়া এই ৮টি পেনাল্টির মধ্যে ৪টিতে সফল হয়েছেন মেসি। বাকি ৪টির মধ্যে ৩টিই প্রতিপক্ষের গোলরক্ষক দারুণ দক্ষতায় সেভ করেছেন, আর অস্ট্রেলিয়ার বিপক্ষের শটটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গোলপোস্টের পাশ দিয়ে বাইরে চলে গিয়েছিল। 

 

আর্জেন্টিনার একাদশে ৩ পরিবর্তন

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার একাদশে ৩ পরিবর্তন
রয়টার্সের ছবি

কেপ ভার্দের বিপক্ষে আগের ম্যাচে জয়টা এসেছিল বেশ কষ্টার্জিত। সেই নড়বড়ে পারফরম্যান্সের স্মৃতি ভুলে এবার ঘুরে দাঁড়াতে মরিয়া আর্জেন্টিনা। তাই একাদশে বড়সড় অস্ত্রোপচারই চালালেন কোচ লিওনেল স্কালোনি। আগের ম্যাচের একাদশ থেকে ছিটকে গেছেন তিন ফুটবলার। ফাকুন্দো মেদিনা, থিয়াগো আলমাদা ও লাউতারো মার্তিনেজকে ছাড়াই আজ দল সাজিয়েছেন তিনি।

দলের ভারসাম্য ও আক্রমণভাগের ধার বাড়াতে স্কালোনি শুরুর একাদশে ফিরিয়েছেন অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো, মাঝমাঠের জেনারেল লিয়ান্দ্রো পারেদেস এবং গতিময় ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে।

মেদিনার জায়গায় তাগলিয়াফিকো ফেরায় আলবিসেলেস্তেদের রক্ষণভাগ যেমন অভিজ্ঞতায় সমৃদ্ধ হলো, তেমনি মাঝমাঠে পারেদেসের অন্তর্ভুক্তি দলের নিয়ন্ত্রণ ধরে রাখতে বড় ভূমিকা রাখবে। অন্যদিকে, সাম্প্রতিক সময়ে কিছুটা অফ-ফর্মে থাকা লাউতারো মার্তিনেজকে বেঞ্চে পাঠিয়ে শুরু থেকেই আলভারেজের ওপর ভরসা রাখছেন কোচ। আলভারেজের হাই-প্রেসিং ফুটবল ও গতি প্রতিপক্ষ ডিফেন্ডারদের জন্য বড় মাথাব্যথার কারণ হতে পারে। যথারীতি দলের আক্রমণের মূল চাবিকাঠি থাকছে অধিনায়ক লিওনেল মেসির পায়েই।

আর্জেন্টিনার শুরুর একাদশ :

এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাউয়েল মোলিনা, ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, রদ্রিগো দে পল, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফের্নান্দেজ, আলেক্সিস মাক আলিস্তার, লিওনেল মেসি ও হুলিয়ান আলভারেজ।

এশিয়া কাপ আয়োজনে ৩ ভেন্যু নিয়ে ভাবছে বিসিবি

ক্রীড়া ডেস্ক
এশিয়া কাপ আয়োজনে ৩ ভেন্যু নিয়ে ভাবছে বিসিবি
ছবি : সংগৃহীত

এশিয়া কাপের পরবর্তী আসরের জন্য মিরপুর-সিলেট ও চট্টগ্রামকে সম্ভাব্য ভেন্যু হিসেবে বিবেচনা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে এসব ভেন্যুর সুযোগ-সুবিধার বিষয়ে বিস্তারিত তথ্য চেয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টটি আগামী বছরের জুন-জুলাই মাসে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও এখনো এর আনুষ্ঠানিক সময়সূচি ঘোষণা করেনি এসিসি।

মঙ্গলবার (৭ জুলাই) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিসিবির নিরাপত্তা কমিটির চেয়ারম্যান সাঈদ ইব্রাহিম আহমেদ জানান, এশিয়া কাপের জন্য দেশের নিয়মিত তিনটি আন্তর্জাতিক ভেন্যুর প্রস্তাব দিয়েছে এসিসি।

তিনি বলেন, ‘আমরা মিরপুর-চট্টগ্রাম ও সিলেটের কথা বিবেচনা করছি, যেগুলো আমাদের নিয়মিত আন্তর্জাতিক ভেন্যু। তবে এখনো কিছুই চূড়ান্ত হয়নি। যদি আগামী বছরের এশিয়া কাপ বাংলাদেশে অনুষ্ঠিত হয়, তবে দর্শকরা টুর্নামেন্টটি উপভোগ করতে পারবেন।’

আহমেদ জানান, প্রস্তাবিত ভেন্যুগুলো সম্পর্কে আরো তথ্যের জন্য বিসিবির সঙ্গে যোগাযোগ করেছে এসিসি। আগামী কয়েক দিনের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হওয়ার আশা করা হচ্ছে।

দীর্ঘ ১১ বছরের মধ্যে প্রথমবারের মতো এশিয়া কাপ আয়োজনের আশা করছে বাংলাদেশ।

শৈল্পিক কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোয় মুখোমুখি সুইসরা

ক্রীড়া ডেস্ক
শৈল্পিক কলম্বিয়ার বিপক্ষে শেষ ষোলোয় মুখোমুখি সুইসরা
ছবি : সংগৃহীত

বিশ্বকাপে রাউন্ড ১৬ এর লড়াইয়ের শেষ ম্যাচে সুইজাল্যান্ডের মুখোমুখি হবে কলম্বিয়া। ম্যাচটি শুধু কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেওয়ার লড়াই নয়, বরং এটি লাতিন আমেরিকার শৈল্পিক ছন্দ বনাম  ইউরোপীয় গতি ও পাওয়ার ফুটবলের এক জমজমাট লড়াই দেখকে ফুটবল বিশ্ব।

ম্যাচটি কানাডার ভ্যাঙ্কুভারে বাংলাদেশ সময় রাত ২টায় অনুষ্ঠিত হবে। ম্যাচটি শ্বাসরুদ্ধকর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে বলে আশা করা যায়। কারণ উভয় দলেরই অপরাজিত থাকার রেকর্ড রয়েছে। যেখানে দক্ষিণ আমেরিকার প্রতিনিধি কলম্বিয়া তাদের চতুর খেলার ধরন এবং মাত্র একটি গোল হজম করা শক্তিশালী রক্ষণভাগ নিয়ে মাঠে নামবে। সেখানে সুইজারল্যান্ড তাদের বৈচিত্র্যময় ও ধারালো আক্রমণভাগের প্রদর্শন করবে।

এই নান্দনিক দৈরথ্য নিঃসন্দেহে মাঝমাঠকে এক অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই হবে। সুইস প্লেমেকার গ্রানিত জাকার স্থিরতা ও তীক্ষ্ণ দৃষ্টিকে কলম্বিয়ার মাঝমাঠের শারীরিক শক্তির সরাসরি মোকাবেলা করতে হবে। একই সাথে বিপজ্জনক লুইস দিয়াজকে নিষ্ক্রিয় করার চেষ্টাও করতে হবে সুইসদের।