• ই-পেপার

বিশ্বকাপে চমক দেখাতে চায় জাপান

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর হৃদয়-মিরাজ। ছবি : মীর ফরিদ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারানোর কীর্তি গড়ল বাংলাদেশ। ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে প্রতিপক্ষকে ৫ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

এক ম্যাচ হাতে রেখে পাওয়া সিরিজ জয়ের ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। মিরপুরে বৃষ্টি আইনে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ।

শুরুতে ধাক্কা খেলেও ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে দেননি সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে জয়ের গোড়াপত্তন করেন তারা। তবে ১২ রানের ব্যবধানে দুজনই ড্রেসিংরুমে ফেরেন। কাঁটায় কাঁটায় ৪২ রান করেন দুজনই।

শুরুটা ভালো করলেও ২১ রানের বেশি করতে পারেননি উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। অন্যদিকে প্রথম ওয়ানডের ম্যাচসেরা মোসাদ্দেক হোসেন সৈকত আজ ফেরেন ১৫ রানে। তাতে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষটায় আর কোনো বিপদ হতে দেননি তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি গড়ে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়েন তারা। অধিনায়ক মিরাজ শেষটা করেন ছক্কা হাঁকিয়ে। তার ২২ রানের বিপরীতে ৪০ রানে অপরাজিত থাকেন হৃদয়। তাতে ৩৬ বল বাকি রেখে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।

জয়ের অর্ধেক কাজ অবশ্য বোলাররাই সেরে রেখেছিলেন। বিশেষ করে দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। দ্বিতীয় ওয়ানডে শুরু হতেই উইকেট বৃষ্টি নামিয়েছিলেন তারা। দুজনের পেস তোপে রানের খাতা খোলার আগেই ৩ ব্যাটার হারিয়ে বসে অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত প্রতিপক্ষরা বৃষ্টি আইনে ১৯২ রানের লক্ষ্য দাঁড় করাতে পারে মারনাস লাবুশানে ও জাভিয়ের বার্টলেটের সৌজন্যে। 

সপ্তম উইকেটে ১০৩ রানের জুটি গড়েন লাবুশানে-বার্টলেট। বার্টলেটের ৫২ রানের বিপরীতে সর্বোচ্চ ৫৫ রানে অপরাজিত থাকেন লাবুশানে। বাংলাদেশের হয়ে ৩টি করে উইকেট নিয়েছেন তাসকিন-মুস্তাফিজ। ২৭ রান খরচ করে ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ।

এর আগে মিরপুরে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮৬ রানের জয় পেয়েছিল বাংলাদেশ। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে আগামী ১৪ জুন, মিরপুরেই।

টিকিটের উচ্চমূল্য ও ভিসা জটিলতায় সাফাই গাইলেন ফিফা প্রধান

ক্রীড়া ডেস্ক
টিকিটের উচ্চমূল্য ও ভিসা জটিলতায় সাফাই গাইলেন ফিফা প্রধান

বিশ্বকাপ শুরু হতে আর কয়েক ঘণ্টা বাকি। টিকিটের উচ্চমূল্য ও খেলোয়াড়-কর্মকর্তাদের ভিসা জটিলতায় ব্যাপক সমালোচনার মুখে পড়ছে ফিফা। ব্যাপক সমালোচনার জবাবে সাফাই গেয়েছেন এই বৈশ্বিক সংস্থাটির সভাপতি জিয়ানি ইনফান্তিনো।

বৃহস্পতিবার এস্তাদিও আজতেকায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আগে মেক্সিকো সিটিতে দেওয়া এক বক্তব্য দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৮-দলের এই মহোৎসবের ব্যবস্থাপনার পক্ষে জোরালোভাবে সমর্থন করেছেন।

বক্তব্যে ইনফান্তিনো জানিয়েছেন, টুর্নামেন্টের টিকিটের দাম যথাযথই আছে। 

কোনো কোনো ক্ষেত্রে ৩০ হাজার মার্কিন ডলারের টিকিট নিয়ে সমালোচনার জেরে তিনি বলেন, আমি শুধু বলতে চাই, অনুষ্ঠিত বিশ্বকাপে প্রবেশমূল্য ৬০ ডলারও আছে, যা প্লে-অফ পর্বের ম্যাচ থেকেও কম। বিশ্বকাপে টিকিটের গড় মূল্য ৫০০ ডলারের নিচে, যা আমেরিকান খেলাধুলার টিকিটের মধ্যে গড়ে সর্বনিম্ন।

এদিকে ইনফান্তিনো সোমালি বিশ্বকাপ রেফারি ওমর আরতানকে ঘিরে সৃষ্ট বিতর্ককে এ সময় এড়িয়ে গেছেন। যাকে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের নিরাপত্তা উদ্বেগের কারণে গত শনিবার মিয়ামিতে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ফিফা যেকোন সমস্যা সমাধানের চেষ্টা করে। কিন্তু সময় না দিয়ে সমস্যার পর অস্থির হলে কাজ ঠিকমতো করা দায় হয় দাঁড়াবে বলে যোগ করেন ইনফান্তিনো।

তাছাড়া তিনি আরো জানান, ফিফা একটি ক্রীড়া সংস্থা। তাদের নিজস্ব সীমার মধ্যে যতটুকু সম্ভব তারা চেষ্টা করে। কোনো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও ভিসা নীতিতে হস্তক্ষেপ করার আইনি ক্ষমতা ফিফার নেই।

হংকংয়ে ২ কোটি টাকার বিশ্বকাপের নকল পণ্য জব্দ

ক্রীড়া ডেস্ক
হংকংয়ে ২ কোটি টাকার বিশ্বকাপের নকল পণ্য জব্দ

হংকংয়ে বিশেষ এক অভিযানে ফিফা বিশ্বকাপের প্রায় ২ কোটি টাকা (১৫৬ মিলিয়ন হংকং ডলার) মূল্যের নকল পণ্য জব্দ করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে হংকং কাস্টমস। বৃহস্পতিবার (১১ জুন) এতথ্য জানিয়েছে হংকং কর্তৃপক্ষ। 

জব্দকৃত এই নকল পণ্যের প্রায় ৮০ শতাংশই আমেরিকা অঞ্চলের দেশগুলোতে পাচারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। যেখানে আজ থেকেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ।

হংকং কাস্টমস ‘ক্লিন শিট’ নামক বিশেষ অভিযানে প্রায় ২ লাখ ৩০ হাজার নকল পণ্য উদ্ধার করেছে। জব্ধকৃত মালামালের মধ্যে রয়েছে জনপ্রিয় দলগুলোর প্রায় ৩০ হাজার নকল জার্সি।

হংকংয়ের ইন্টেলিজেন্ট প্রোপার্টি ইনভেস্টিগেশন ব্যুরোর সিনিয়র ইন্সপেক্টর ওয়েইন চুং জানিয়েছেন, জার্সিগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আসল জার্সির থ্রি-ডি টেক্সচার, ব্র্যান্ড ট্যাগ এবং কিউআর কোড পর্যন্ত হুবহু নকল করা হয়েছে। যা সাধারণ ক্রেতাদের পক্ষে চেনা অসম্ভব।

বিশ্বকাপের জার্সির পাশাপাশি এই অভিযানে বিপুল পরিমাণ জাল জুতো, ঘড়ি, স্পিকার এবং বিলাসবহুল ব্র্যান্ডের হ্যান্ডব্যাগও উদ্ধার করা হয়।

এই জাল পণ্যগুলোর একটি বড় অংশ চীন থেকে হংকং সীমান্ত পার করার সময় স্থানীয় লজিস্টিক সেন্টারগুলো থেকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে একজন ট্রাক চালক রয়েছেন এবং বাকি ৫ জন অনলাইনে এই জাল জার্সি বিক্রির সঙ্গে যুক্ত। বর্তমানে তাদের জামিনে মুক্তি দেওয়া হলেও তদন্ত অব্যাহত রয়েছে।

মরক্কোর বিশ্বকাপ স্কোয়াডে ইনজুরির হানা

ক্রীড়া ডেস্ক
মরক্কোর বিশ্বকাপ স্কোয়াডে ইনজুরির হানা
বাম থেকে নায়েফ অ্যাগুয়ের্ড ,আবদে ইজ্জালজুলি। ছবি : সংগৃহীত

চোটের কারণে বিশ্বকাপের শেষ মুহূর্তে মরক্কোর গুরুত্বপূর্ণ খেলোয়াড়  ডিফেন্ডার নায়েফ আগুয়ের্ড এবং  ফরোয়ার্ড আবদে ইজ্জালজুলি দল থেকে ছিটকে গেলেন। এতে বিশ্বকাপ স্কোয়াডে দুটি পরিবর্তন আনতে হলো কোচকে। বৃহসাপতিবার (১১ জুন) মরক্কো ফুটবল ফেডারেশন এবং ফিফা বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদিতে প্রো রিগে খেলা ডিফেন্ডার মারওয়ান সাদানে এবং উইঙ্গার আমিন সবাই বদলি হিসেবে দলে ডাক পেয়েছেন। গত মার্চ মাস থেকেই আগুয়ের্ড কুঁচকির চোটে ভুগছিলেন। শেষ পর্যন্ত ফিটনেস টেস্টে উতরে যেতে না পারায় তাঁর জায়গায় দলে ডাক পেয়েছেন ৩৪ বছর বয়সী অভিজ্ঞ ডিফেন্ডার মারওয়ানে সাদানে।

অন্যদিকে রিয়াল বেটিসের আক্রমণভাগের অন্যতম সেরা ফরোয়ার্ড এজ্জালজুলি নরওয়ের বিপক্ষে প্রীতি ম্যাচে পায়ের পেশিতে চোট পান। তাঁকেও বিশ্বকাপ-স্বপ্ন বিসর্জন দিতে হচ্ছে। তাঁর বিকল্প হিসেবে স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে উইঙ্গার আমিনে সাবাইকে।

১৪ জুন প্রথম ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে মরক্কো। তার আগে রক্ষণ ও আক্রমণের এই দুই নির্ভরযোগ্য খেলোয়াড়কে হারানো বড় ধাক্কা খেলো দেশটি।