• ই-পেপার

মরক্কোর বিশ্বকাপ স্কোয়াডে ইনজুরির হানা

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের
ছবি : মীর ফরিদ

ইতিহাস গড়ল বাংলাদেশ। প্রথমবারের মতো অস্ট্রেলিয়াকে ওয়ানডে সিরিজে হারানোর কীর্তি গড়ল বাংলাদেশ। ঐতিহাসিক সিরিজ জয়ের ম্যাচে প্রতিপক্ষকে ৫ উইকেটে হারিয়েছে মেহেদী হাসান মিরাজের দল।

এক ম্যাচ হাতে রেখে পাওয়া সিরিজ জয়ের ম্যাচের শুরুটা অবশ্য ভালো ছিল না বাংলাদেশের। মিরপুরে বৃষ্টি আইনে ১৯২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ইনিংসের দ্বিতীয় বলে ওপেনার তানজিদ হাসান তামিমকে হারায় বাংলাদেশ।

শুরুতে ধাক্কা খেলেও ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে দেননি সৌম্য সরকার-নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় উইকেটে ৮৬ রানের জুটি গড়ে জয়ের গোড়াপত্তন করেন তারা। তবে ১২ রানের ব্যবধানে দুজনই ড্রেসিংরুমে ফেরেন। কাঁটায় কাঁটায় ৪২ রান করেন দুজনই।

শুরুটা ভালো করলেও ২১ রানের বেশি করতে পারেননি উইকেটরক্ষক লিটন দাস। অন্যদিকে প্রথম ওয়ানডের ম্যাচসেরা মোসাদ্দেক হোসেন সৈকত আজ ফেরেন ১৫ রানে। তাতে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষটায় আর কোনো বিপদ হতে দেননি তাওহিদ হৃদয় ও মেহেদী হাসান মিরাজ। ষষ্ঠ উইকেটে ৫১ রানের জুটি গড়ে জয়ের হাসি নিয়ে মাঠ ছাড়েন তারা। অধিনায়ক মিরাজ শেষটা করেন ছক্কা হাঁকিয়ে। তার ২২ রানের বিপরীতে ৪০ রানে অপরাজিত থাকেন হৃদয়। তাতে ৩৬ বল বাকি রেখে ৫ উইকেটের জয় পায় বাংলাদেশ।

টিকিটের উচ্চমূল্য ও ভিসা জটিলতায় সাফাই গাইলেন ফিফা প্রধান

ক্রীড়া ডেস্ক
টিকিটের উচ্চমূল্য ও ভিসা জটিলতায় সাফাই গাইলেন ফিফা প্রধান

বিশ্বকাপ শুরু হতে আর কয়েক ঘণ্টা বাকি। টিকিটের উচ্চমূল্য ও খেলোয়াড়-কর্মকর্তাদের ভিসা জটিলতায় ব্যাপক সমালোচনার মুখে পড়ছে ফিফা। ব্যাপক সমালোচনার জবাবে সাফাই গেয়েছেন এই বৈশ্বিক সংস্থাটির সভাপতি জিয়ানি ইনফান্তিনো।

বৃহস্পতিবার এস্তাদিও আজতেকায় বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আগে মেক্সিকো সিটিতে দেওয়া এক বক্তব্য দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে অনুষ্ঠিত ৪৮-দলের এই মহোৎসবের ব্যবস্থাপনার পক্ষে জোরালোভাবে সমর্থন করেছেন।

বক্তব্যে ইনফান্তিনো জানিয়েছেন, টুর্নামেন্টের টিকিটের দাম যথাযথই আছে। 

কোনো কোনো ক্ষেত্রে ৩০ হাজার মার্কিন ডলারের টিকিট নিয়ে সমালোচনার জেরে তিনি বলেন, আমি শুধু বলতে চাই, অনুষ্ঠিত বিশ্বকাপে প্রবেশমূল্য ৬০ ডলারও আছে, যা প্লে-অফ পর্বের ম্যাচ থেকেও কম। বিশ্বকাপে টিকিটের গড় মূল্য ৫০০ ডলারের নিচে, যা আমেরিকান খেলাধুলার টিকিটের মধ্যে গড়ে সর্বনিম্ন।

এদিকে ইনফান্তিনো সোমালি বিশ্বকাপ রেফারি ওমর আরতানকে ঘিরে সৃষ্ট বিতর্ককে এ সময় এড়িয়ে গেছেন। যাকে মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের নিরাপত্তা উদ্বেগের কারণে গত শনিবার মিয়ামিতে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে দেওয়া হয়নি।

ফিফা যেকোন সমস্যা সমাধানের চেষ্টা করে। কিন্তু সময় না দিয়ে সমস্যার পর অস্থির হলে কাজ ঠিকমতো করা দায় হয় দাঁড়াবে বলে যোগ করেন ইনফান্তিনো।

তাছাড়া তিনি আরো জানান, ফিফা একটি ক্রীড়া সংস্থা। তাদের নিজস্ব সীমার মধ্যে যতটুকু সম্ভব তারা চেষ্টা করে। কোনো দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও ভিসা নীতিতে হস্তক্ষেপ করার আইনি ক্ষমতা ফিফার নেই।

হংকংয়ে ২ কোটি টাকার বিশ্বকাপের নকল পণ্য জব্দ

ক্রীড়া ডেস্ক
হংকংয়ে ২ কোটি টাকার বিশ্বকাপের নকল পণ্য জব্দ

হংকংয়ে বিশেষ এক অভিযানে ফিফা বিশ্বকাপের প্রায় ২ কোটি টাকা (১৫৬ মিলিয়ন হংকং ডলার) মূল্যের নকল পণ্য জব্দ করা হয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত ৬ জনকে গ্রেপ্তার করেছে হংকং কাস্টমস। বৃহস্পতিবার (১১ জুন) এতথ্য জানিয়েছে হংকং কর্তৃপক্ষ। 

জব্দকৃত এই নকল পণ্যের প্রায় ৮০ শতাংশই আমেরিকা অঞ্চলের দেশগুলোতে পাচারের উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। যেখানে আজ থেকেই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ।

হংকং কাস্টমস ‘ক্লিন শিট’ নামক বিশেষ অভিযানে প্রায় ২ লাখ ৩০ হাজার নকল পণ্য উদ্ধার করেছে। জব্ধকৃত মালামালের মধ্যে রয়েছে জনপ্রিয় দলগুলোর প্রায় ৩০ হাজার নকল জার্সি।

হংকংয়ের ইন্টেলিজেন্ট প্রোপার্টি ইনভেস্টিগেশন ব্যুরোর সিনিয়র ইন্সপেক্টর ওয়েইন চুং জানিয়েছেন, জার্সিগুলো অত্যন্ত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। আসল জার্সির থ্রি-ডি টেক্সচার, ব্র্যান্ড ট্যাগ এবং কিউআর কোড পর্যন্ত হুবহু নকল করা হয়েছে। যা সাধারণ ক্রেতাদের পক্ষে চেনা অসম্ভব।

বিশ্বকাপের জার্সির পাশাপাশি এই অভিযানে বিপুল পরিমাণ জাল জুতো, ঘড়ি, স্পিকার এবং বিলাসবহুল ব্র্যান্ডের হ্যান্ডব্যাগও উদ্ধার করা হয়।

এই জাল পণ্যগুলোর একটি বড় অংশ চীন থেকে হংকং সীমান্ত পার করার সময় স্থানীয় লজিস্টিক সেন্টারগুলো থেকে আটক করা হয়। গ্রেপ্তারদের মধ্যে একজন ট্রাক চালক রয়েছেন এবং বাকি ৫ জন অনলাইনে এই জাল জার্সি বিক্রির সঙ্গে যুক্ত। বর্তমানে তাদের জামিনে মুক্তি দেওয়া হলেও তদন্ত অব্যাহত রয়েছে।

বিশ্বকাপে চমক দেখাতে চায় জাপান

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে চমক দেখাতে চায় জাপান
অষ্টমবারের মতো বিশ্বকাপে খেলবে জাপান। ছবি : রয়টার্স

বিশ্বকাপ খেলার সুযোগ পেলেও ১৯৩০ ও ১৯৩৮ সালে নাম প্রত্যাহার করে নেয় জাপান। ১৯৫০ সালে ফিফা থেকে বহিষ্কার করা হয় দলটিকে। এরপর বৈশ্বিক এই আসরে জায়গা করে নিতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে জাপানকে। অবশেষে ১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপে গিয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় এশিয়ার অন্যতম শক্তিধর দলটি। এবার নিজেদের অষ্টম বিশ্বকাপে অংশ নেবে তারা। সেরা সাফল্য হিসেবে ২০০২, ২০১০, ২০১৮ ও ২০২২ সালের আসরে শেষ ষোলোয় খেলেছে ব্লু সামুরাইরা। এখন মূল মঞ্চে চমক দেখানোর অপেক্ষায় তারা। 

কোচ: হাজিমে মোরিয়াসু
অধিনায়ক: ওয়াতারু এন্দোকে
বিশ্বকাপ ইতিহাস
সেরা সাফল্য: শেষ ১৬
সর্বশেষ:  শেষ ১৬
প্রথম: ১৯৯৮
অংশগ্রহণ: ৮ বার
ফিফা র‌্যাংকিং: ১৮

‘এফ’ গ্রুপে জাপানের প্রতিপক্ষ নেদারল্যান্ডস, সুইডেন ও তিউনিসিয়া।

গ্রুপ এফ’য়ের সময়সূচি-

১৫ জুন : নেদারল্যান্ডস বনাম জাপান, টেক্সাস, রাত ২টা। 
২০ জুন : নেদারল্যান্ডস বনাম সুইডেন, টেক্সাস, রাত ১১টা।
২৬ জুন : তিউনিসিয়া বনাম নেদারল্যান্ডস, মিসৌরি, ভোর ৫টা। 

জাপানের বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: জিওন সুজুকি, তোমোকি হায়াকাওয়া, কেইসুকে ওসাকো।

ডিফেন্ডার: ইউতো নাগাতোমো, শোগো তানিগুছি, কো ইতাকুরা, সুয়োশি ওয়াতানাবে, তাকেহিরো তোমিয়াসু, হিরোকি ইতো, আয়ুমু সেকো, ইউকিনারি সুগাওয়ারা, জুনোসকে সুজুকি।

মিডফিল্ডার-ফরোয়ার্ড: ওয়াতারু ইন্দো, জুনিয়া ইতো, দাইছি কামাদা, কোকি ওগাওয়া, দাইজেন মায়েদা, রিতসু দোয়ান, আয়াসে উয়েদা, আও তানাকা, কেইতো নাকামুরা, কাইশু সানো, তাকেফুসা কুবো, ইউইতো সুজুকি, কেনতো শোইগাই, কেইসুকে গোতো।