ডেনমার্ক ও ইউক্রেনের মধ্যকার প্রীতি ম্যাচে জ্ঞান হারানোর পর ভালোভাবে সেরে উঠছেন ডেনিশ ক্রিশ্চিয়ান এরিকসন। দ্রুতই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরবেন বলে আশা করা হচ্ছে। ৭ জুন ইউক্রেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ৬৫ মিনিটে হঠাৎ বুকে হাত দিয়ে পড়ে যান। ফলে ম্যাচটি স্থগিত এবং পরবর্তীতে সম্পূর্ণ পরিত্যক্ত ঘোষণা করা হয়।
ডেনিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, এরিকসনের জ্ঞান ফিরেছে। তাঁর মনোবল ভালো আছে । ওডেন্সে ইউনিভার্সিটি হাসপাতালে পরিবারের সঙ্গে রয়েছেন এই ৩৪ বছর বয়সী মিডফিল্ডার। খবর মার্কা
এদিকে চিকিৎসকরা আমা করছেন, এই মিডফিল্ডার শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পাবেন। পুরোপুরি সুস্থ্য হতে বাড়িতে বিশ্রাম নিতে পারে।
আচমকা মাঠে পড়ে যাওয়া ঘটনাটি নিছক একটি আতঙ্কিত হওয়ার ঘটনা। ম্যাচের দ্বিতীয়ার্ধের হঠাৎ মাটিতে পড়ে যান এই ডেনিশ তারকা। তবে মাঠে তাৎক্ষণিক চিকিৎসায় জ্ঞান ফিরে পায়। তারপর পাঁয়ে হেটে মাঠ ছাড়েন। এরপর তাঁকে স্ট্রেচারে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হলে গ্যালারি থেকে করতালি ও স্বস্তির নিঃশ্বাস ফেলা হয়।
এর আগে ২০২১ সালে ইউরো কাপে ফিনল্যান্ডের বিপক্ষে হৃদরোগে আক্রান্ত হন এরিকসন। তার স্বাস্থ্যগত ইতিহাসের কারণে ঘটনাটি উদ্বেগ সৃষ্টি করে সবার মধ্যে।





