• ই-পেপার

নতুন ভূমিকায় দেখা গেল আর্জেন্টাইন তারকা গোলরক্ষককে

কথা বলছেন এরিকসন, শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পাবেন আশা চিকিৎসকদের

ক্রীড়া ডেস্ক
কথা বলছেন এরিকসন, শিগগিরই হাসপাতাল থেকে ছাড়া পাবেন আশা চিকিৎসকদের
ছবি : মার্কা

ডেনমার্ক ও ইউক্রেনের মধ্যকার প্রীতি ম্যাচে জ্ঞান হারানোর পর ভালোভাবে সেরে উঠছেন ডেনিশ ক্রিশ্চিয়ান এরিকসন।  দ্রুতই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরবেন বলে আশা করা হচ্ছে। ৭ জুন  ইউক্রেনের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ৬৫ মিনিটে হঠাৎ বুকে হাত দিয়ে পড়ে যান।  ফলে ম্যাচটি স্থগিত এবং পরবর্তীতে সম্পূর্ণ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ডেনিশ ফুটবল ফেডারেশন জানিয়েছে, এরিকসনের জ্ঞান ফিরেছে। তাঁর মনোবল ভালো আছে । ওডেন্সে ইউনিভার্সিটি হাসপাতালে পরিবারের সঙ্গে রয়েছেন এই ৩৪ বছর বয়সী মিডফিল্ডার। খবর মার্কা

এদিকে চিকিৎসকরা আমা করছেন, এই মিডফিল্ডার শীঘ্রই হাসপাতাল থেকে ছাড়া পাবেন। পুরোপুরি সুস্থ্য হতে বাড়িতে বিশ্রাম নিতে পারে। 

আরো পড়ুন
মাঠেই লুটিয়ে পড়লেন ডেনমার্কের তারকা ফুটবলার, অতঃপর...

মাঠেই লুটিয়ে পড়লেন ডেনমার্কের তারকা ফুটবলার, অতঃপর...

 

আচমকা মাঠে পড়ে যাওয়া ঘটনাটি নিছক একটি আতঙ্কিত হওয়ার ঘটনা। ম্যাচের দ্বিতীয়ার্ধের হঠাৎ মাটিতে পড়ে যান এই ডেনিশ তারকা। তবে মাঠে তাৎক্ষণিক চিকিৎসায় জ্ঞান ফিরে পায়। তারপর পাঁয়ে হেটে মাঠ ছাড়েন। এরপর তাঁকে স্ট্রেচারে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হলে গ্যালারি থেকে করতালি ও স্বস্তির নিঃশ্বাস ফেলা হয়।

এর আগে ২০২১ সালে ইউরো কাপে ফিনল্যান্ডের বিপক্ষে হৃদরোগে আক্রান্ত হন এরিকসন। তার স্বাস্থ্যগত ইতিহাসের কারণে ঘটনাটি উদ্বেগ সৃষ্টি করে সবার মধ্যে।

৪৫ বলে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে হাবিবুরের রেকর্ড

ক্রীড়া ডেস্ক
৪৫ বলে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটে হাবিবুরের রেকর্ড
হাবিবুর রহমান সোহান। ছবি : ফেসবুক

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) শিরোপা দৌড় থেকে অনেক আগেই ছিটকে গেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে দলটির হয়ে ইতিহাস গড়লেন হাবিবুর রহমান সোহান। মাত্র ৪৫ বলে সেঞ্চুরি করেছেন তিনি, যা বাংলাদেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম। 

আজ সোমবার (৮ জুন) ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে সিটি ক্লাবের বিপক্ষে টস জিতে আগে ব্যাট করে ৩২২ রান করে লিজেন্ডস অব রূপগঞ্জ। বিধ্বংসী ব্যাটিংয়ে সেঞ্চুরি স্পর্শ করেন হাবিবুর।

এত দিন বাংলাদেশে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ছিল যৌথভাবে মোসাদ্দেক হোসেন সৈকত ও হাবিবুর রহমান সোহানের নিজের। ২০২৩ সালে দুজনই ৪৯ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন। আজ সেই রেকর্ড একার করে নিয়েছেন হাবিবুর।

শেষ পর্যন্ত ৫৮ বলে ১৩০ রান করে থামেন হাবিবুর। আউট হওয়ার আগে মারেন ৮টি চার ও ১৩টি ছক্কা। বাংলাদেশের কোনো ব্যাটারের লিস্ট ‘এ’ ইনিংসে এটি দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা। 

কদিন আগেও আলোচনায় এসেছিলেন হাবিবুর। মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাত্র ১৫ বলে ফিফটি পূরণ করেন তিনি, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের কোনো ব্যাটারের দ্রুততম।

রান তাড়ায় করতে নেমে ২৪৮ রানে অলআউট হয়েছে সিটি ক্লাব। লিজেন্ডস অব রূপগঞ্জ জিতেছে ৭৪ রানে। সিটি ক্লাবের ওপেনার সাদিকুর রহমানের সেঞ্চুরি বৃথা গেছে। 

যুক্তরাষ্ট্রের রাগবি তারকার কাছ থেকে বিশেষ উপহার পেলেন মেসি

ক্রীড়া ডেস্ক
যুক্তরাষ্ট্রের রাগবি তারকার কাছ থেকে বিশেষ উপহার পেলেন মেসি
ছবি : মার্কা

যুক্তরাষ্ট্রের রাগবি দল টেক্সাস এ অ্যান্ড এমের কোয়ার্টারব্যাক মার্সেল রিড ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে একটি বিশেষ উপহার দিয়েছেন। গত ৬ জুন কাইল ফিল্ডে  হন্ডুরাসের বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচ শেষে দুই ক্রীড়াবিদ এই উপহার আদান-প্রদান করেন।

চোট থেকে পুরোপুরি ফিট না হওয়ায় সাইড বেঞ্চেই কাটাতে হয় এই মহাতারকাকে। খবর মার্কা

ম্যাচের পর রিড স্টেডিয়ামের ভেতরে মেসির সাথে দেখা করেন। তাকে পেছনে ‘রিড’ লেখা একটি মেরুন রঙের টেক্সাস এএন্ডএম জার্সি উপহার দেন। উভয়ই ১০ নম্বরধারী খেলোয়াড়ের এই বিশেষ মুর্হূত স্যোশাল প্ল্যাটফর্মে বেশ অলোড়ন তুলেছে।

 টেক্সাস এ অ্যান্ড এম অ্যাগিজের কোয়ার্টারব্যাক রিড জার্সির ১০ নম্বরের ওপর অটোগ্রাফ দেন। সেখানে তিনি মেসির উদ্দেশ্যে একটি বার্তা লিখে ন: ‘লিওকে, গিগ ‘এম’।

এই সাক্ষাৎকারের সময় এনএফএল তারকা ভন মিলার এবং রিডের সতীর্থ রানিং ব্যাক রুবেন ওয়েন্স ছাড়াও বেশ কয়েকজন খেলোয়াড় উপস্থিত ছিলেন।

হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় কোচ লিওনেল স্কালোনি কোনো ঝুঁকি নেননি। ফলে মেসি এই ম্যাচে মাঠে নামেননি। তবে সাইডলাইনে উপস্থিত থেকে তিনি পুরো গ্যালারির ৯০,০০০ দর্শকের মাঝে ব্যাপক উন্মাদনা তৈরি করেন।

‘বিশ্বকাপ জয়ের শীর্ষ তিন দাবিদারের একটি আর্জেন্টিনা’

ক্রীড়া ডেস্ক
‘বিশ্বকাপ জয়ের শীর্ষ তিন দাবিদারের একটি আর্জেন্টিনা’

২০২২ কাতার বিশ্বকাপ জয়ের পর এবার শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে ২০২৬ বিশ্বকাপে মাঠে নামছে আর্জেন্টিনা। আর টুর্নামেন্ট শুরুর আগে নিজেদের সম্ভাবনা নিয়ে বেশ আত্মবিশ্বাসী দলের অন্যতম তারকা ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ।

আর্জেন্টাইন এই স্ট্রাইকারের বিশ্বাস, বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদারদের মধ্যেই রয়েছে তার দল। সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক সাফল্যই তাদের এই আত্মবিশ্বাসের ভিত্তি।

এক সাক্ষাৎকারে লাউতারো বলেন, ‘আমরা বিশ্বকাপ জয়ের শীর্ষ তিন দাবিদারের একটি। গত কয়েক বছরে আমরা যেভাবে খেলেছি এবং যে সাফল্য অর্জন করেছি, তা আমাদের এই অবস্থানে নিয়ে এসেছে।’

লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনা গত কয়েক বছরে বিশ্ব ফুটবলে নিজেদের আধিপত্যের প্রমাণ দিয়েছে। ২০২১ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে ফিনালিসিমা এবং একই বছরে কাতার বিশ্বকাপ জয়ের মাধ্যমে দলটি নিজেদের অন্যতম শক্তিশালী পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

২০২২ বিশ্বকাপে শিরোপা জয়ের পথে গুরুত্বপূর্ণ অবদান রাখা লাউতারো এবারও আর্জেন্টিনার আক্রমণভাগের অন্যতম ভরসা। লিওনেল মেসির নেতৃত্বে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা এবারও ট্রফি জয়ের লক্ষ্য নিয়েই যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে নামছে।