• ই-পেপার

নতুন উপজেলা গঠন করে গেজেট প্রকাশ

ফিফা থেকে বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি

অনলাইন ডেস্ক
ফিফা থেকে বিশ্বকাপ সম্প্রচারস্বত্ব কিনছে বিটিভি

বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) জন্য ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সর্বমাধ্যম (অল মিডিয়া) সম্প্রচারস্বত্ব সরাসরি ফিফা থেকে ক্রয়ের একটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বাংলাদেশ সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত চলতি বছরের সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৫তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সরাসরি ক্রয় পদ্ধতির (ডিপিএম) মাধ্যমে ফিফার কাছ থেকে এই সম্প্রচারস্বত্ব ক্রয়ের অনুমোদন চেয়ে কমিটির কাছে প্রস্তাবটি উপস্থাপন করে।

প্রস্তাব অনুযায়ী, এ সম্প্রচারস্বত্ব ক্রয়ে মোট চুক্তি মূল্য নির্ধারণ করা হয়েছে ৭২ কোটি ৭১ লাখ টাকা।

প্রস্তাবের আওতায়, বিটিভি ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ‘অল মিডিয়া রাইটস’ অর্জন করবে। যার ফলে রাষ্ট্রীয় এই সম্প্রচার মাধ্যমটি বিভিন্ন প্ল্যাটফর্মে টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সম্প্রচার ও অনুষ্ঠান প্রচার করতে পারবে।

কর্মকর্তারা জানিয়েছেন, কমিটি প্রস্তাবটির কারিগরি ও আর্থিক দিকসহ সার্বিক বিষয় পর্যালোচনা করে এটি অনুমোদনের সুপারিশ করেছে।

আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা’র সাথে সরাসরি এই ক্রয় প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে।

সরকারি সম্প্রচার সেবার মাধ্যমে দেশের মানুষের কাছে আন্তর্জাতিক ক্রীড়ার বড় বড় আসর পৌঁছে দেওয়ার সরকারের অঙ্গীকারের প্রতিফলনই এই উদ্যোগ।

প্রক্রিয়াটি চূড়ান্ত হওয়ার পর, দেশব্যাপী ফুটবলপ্রেমীরা বিটিভির মাধ্যমে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সরাসরি সম্প্রচার এবং এর সাথে সম্পর্কিত অন্যান্য অনুষ্ঠান উপভোগ করতে পারবেন।

অনলাইন সংবাদ পোর্টাল নিবন্ধনে নতুন নীতিমালা আসছে : তথ্য প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
অনলাইন সংবাদ পোর্টাল নিবন্ধনে নতুন নীতিমালা আসছে : তথ্য প্রতিমন্ত্রী
সংগৃহীত ছবি

অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন ও পরিচালনার জন্য নতুন নীতিমালা প্রণয়ন করছে সরকার। রবিবার (৭ জুন) জাতীয় সংসদে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এ তথ্য জানান।

সংসদ অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের একটি তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, দুর্বল প্রকাশনা রেকর্ড থাকা জেলাভিত্তিক সংবাদপত্রগুলোকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তালিকায় অন্তর্ভুক্ত করার বিষয়টি বর্তমানে পর্যালোচনা করা হচ্ছে।

তিনি আরো বলেন, ‘আমরা পরীক্ষা করে দেখছি, ওই সংবাদপত্রগুলো যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তালিকাভুক্ত হয়েছিল কি না। কোনো ধরনের অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমান সংবাদমাধ্যমগুলোর মাধ্যমে কথিত ভুল তথ্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। এর প্রেক্ষিতে প্রতিমন্ত্রী জানান, অনলাইন সংবাদ পোর্টালগুলোর শৃঙ্খলা ও সঠিক পরিচালনা নিশ্চিত করতেই নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে মন্ত্রণালয়।

সংসদে প্রতিমন্ত্রী

অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

অনলাইন ডেস্ক
অনলাইন সংবাদ পোর্টালের জন্য নীতিমালা করছে সরকার

অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন ও পরিচালনা কার্যক্রম আরো সুশৃঙ্খল করতে সরকার নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশনে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আরো পড়ুন
দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

দীপু মনি, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপাকে জিজ্ঞাসাবাদের অনুমতি

 

প্রতিমন্ত্রী বলেন, ‘অনলাইন সংবাদ পোর্টালের নিবন্ধন ও পরিচালনা কার্যক্রম আরো সুশৃঙ্খল করতে মন্ত্রণালয় নতুন নীতিমালা প্রণয়নের কাজ করছে। দুর্বল প্রকাশনা রেকর্ড থাকা জেলাভিত্তিক সংবাদপত্রগুলোকে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টিও পর্যালোচনা করা হচ্ছে।’

ইয়াসের খান চৌধুরী জানান, বর্তমানে ঢাকা থেকে ৫৮৫টি দৈনিক পত্রিকা, ৩৬৩টি সাপ্তাহিক পত্রিকা এবং ২৯৬টি মাসিক পত্রিকা প্রকাশিত হয়। এর মধ্যে মিডিয়া তালিকাভুক্ত দৈনিক ২৮৮টি, সাপ্তাহিক ৫৬টি ও মাসিক ২৩টি পত্রিকা সর্বাধিক প্রকাশিত হয়।

গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক
গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না : রুমিন ফারহানা
সংগৃহীত ছবি

গ্রামাঞ্চলে প্রতিদিন ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না বলে সংসদে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়ার বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ার বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। রবিবার (৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনে সম্পূরক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

আরো পড়ুন
সরকারি সফরে চীন গেলেন তথ্যমন্ত্রী

সরকারি সফরে চীন গেলেন তথ্যমন্ত্রী

 

রুমিন ফারহানা বলেন, ‘আমরা লোডশেডিং বলি আর মেরামতজনিত বিদ্যুৎবিভ্রাট বলি, গ্রামাঞ্চলে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না—এটাই বাস্তবতা। মাননীয় মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে আমাকে কথা দিয়েছিলেন, ১ মের মধ্যে আশুগঞ্জ ফার্টিলাইজারে গ্যাসের সংযোগ দেওয়া হবে। কিন্তু এক মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও সেখানে এখনো গ্যাস সরবরাহ শুরু হয়নি।’

তিনি জানতে চান, আশুগঞ্জ সার কারখানায় কবে নাগাদ গ্যাস সরবরাহ দেওয়া সম্ভব হবে।

জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ দেশে গ্যাসের সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তিনি বলেন, বর্তমানে সার কারখানার তুলনায় বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহকে অগ্রাধিকার দিতে হচ্ছে।

মন্ত্রী বলেন, উনি বিদ্যুৎও চাচ্ছেন, আবার ফার্টিলাইজার কারখানাতেও গ্যাস চাচ্ছেন। কিন্তু গ্যাসের তো একটা সীমাবদ্ধতা আছে। বিদ্যুৎকেন্দ্রগুলো চালিয়ে রাখতে হচ্ছে। সে কারণেই আপাতত সেখানে গ্যাস সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।

আরো পড়ুন
আমার কিছু করার ক্ষ্যামতা নেই—ফাঁসির রায়ের পর সোহেলের মায়ের আক্ষেপ

আমার কিছু করার ক্ষ্যামতা নেই—ফাঁসির রায়ের পর সোহেলের মায়ের আক্ষেপ

 

তিনি আরো বলেন, ‘গত ১৭ বছরে কোনো ড্রিলিং করা হয়নি। আমরা এসে ড্রিলিং কার্যক্রম শুরু করেছি। আশা করি গ্যাস পাওয়া যাবে। গ্যাস পাওয়া গেলে আশুগঞ্জ ফার্টিলাইজারের মতো কারখানাগুলোতেও সংযোগ দেওয়া সম্ভব হবে।’

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ মন্ত্রীকে সংসদে দেওয়া আগের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, ‘মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন ১ তারিখ থেকে গ্যাস যাবে। সেটি বোধ হয় পাওয়া যায়নি।’

ভবিষ্যতে সংসদে প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে আরো সতর্ক হওয়ার আহ্বান জানিয়ে স্পিকার বলেন, ‘সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, ড্রিলিংসহ সংশ্লিষ্ট সব বিষয় পর্যালোচনা করেই দেবেন।’