• ই-পেপার

রুটের অমরত্বের পথে যাত্রা, লর্ডসে ১৫০তম টেস্ট

কার্টুন দেখে আইপিএল মাতানো বৈভবকে নিয়ে মুগ্ধ কুক-ভন

ক্রীড়া ডেস্ক
কার্টুন দেখে আইপিএল মাতানো বৈভবকে নিয়ে মুগ্ধ কুক-ভন
বৈভব সূর্যবংশী

মাত্র ১৫ বছর বয়সেই আইপিএলে রীতিমতো ঝড় তুলেছেন বৈভব সূর্যবংশী। রাজস্থান রয়্যালসের হয়ে ২০২৬ মৌসুমে ৭৭৬ রান করে হয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। জিতেছেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার, এমার্জিং প্লেয়ার, সুপার স্ট্রাইকার এবং সুপার সিক্সেস পুরস্কারও।

তার এই অসাধারণ পারফরম্যান্সের পর জাতীয় দলে ডাকের দাবি জোরালো হয়েছে। আর এবার বৈভবকে নিয়ে প্রশংসায় ভাসালেন ইংল্যান্ডের দুই সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক ও মাইকেল ভন।

আরো পড়ুন
বিশ্বকাপের ১২ গ্রুপ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী, কারা এগিয়ে?

বিশ্বকাপের ১২ গ্রুপ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী, কারা এগিয়ে?

 

এক পডকাস্টে কুক বলেন, ‘ওর (বৈভব সূর্যবংশী) ব্যাটিংয়ে সবচেয়ে অবাক করা বিষয় হলো, আগে থেকে কিছু ঠিক করে রাখে না। বেশিরভাগ ব্যাটার নির্দিষ্ট জায়গায় বল পেলেই বড় শট খেলে। কিন্তু বৈভবের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। ৯৯ মাইল গতির বলও শেষ মুহূর্তে দেখে প্রতিক্রিয়া জানিয়ে ছক্কা মারতে পারে। এটাই ওকে আলাদা করে।’

অন্যদিকে মাইকেল ভন শোনালেন বৈভবকে নিয়ে একটি মজার অভিজ্ঞতা।

মুম্বাইয়ে রাজস্থান রয়্যালস ও মুম্বাই ইন্ডিয়ান্সের গুরুত্বপূর্ণ ম্যাচের সময় বৈভবের সঙ্গে দেখা হয়েছিল তার। তখন তরুণ ব্যাটারের কাছে ম্যাচ প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিলেন ভন।

ভনের ভাষ্য, “আমি তাকে জিজ্ঞেস করলাম, ম্যাচের জন্য কীভাবে প্রস্তুতি নাও? সে বলল, ‘কার্টুন দেখি।’ এরপর জিজ্ঞেস করলাম, অনুশীলন করো? সে বলল, ‘না।’ কী খাও? উত্তরে বলল, ‘সবকিছু।’ তখন আমি ভাবলাম, এটাই হয়তো আধুনিক ক্রিকেটার—কার্টুন দেখে, যা ইচ্ছা খায়, তারপর মাঠে নেমে বল গ্যালারিতে পাঠায়।”

আরো পড়ুন
রুটের অমরত্বের পথে যাত্রা, লর্ডসে ১৫০তম টেস্ট

রুটের অমরত্বের পথে যাত্রা, লর্ডসে ১৫০তম টেস্ট

 

আইপিএলের প্লে-অফে দুটি ৯০ রানের ইনিংস খেলে আরও আলোচনায় আসেন বৈভব। পুরো আসরে ২৩৭.৩১ স্ট্রাইক রেটে ৭২টি ছক্কা মেরে নতুন রেকর্ডও গড়েন তিনি।

আগামীতে ভারত ‘এ’ দলের হয়ে শ্রীলঙ্কায় ত্রিদেশীয় সিরিজ খেলবেন বৈভব। এছাড়া আয়ারল্যান্ড সফরের জন্য ভারতীয় জাতীয় দলেও তার সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।

বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, হালান্ড-এমবাপ্পের কত

ক্রীড়া ডেস্ক
বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, হালান্ড-এমবাপ্পের কত

বিশ্বকাপের আগে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া গবেষণা কেন্দ্রের (সিআইইএস) স্বীকৃতি পেলেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। 

সিআইইএস-এর প্রতিবেদন অনুযায়ী, লামিনে ইয়ামালের বর্তমান বাজার মূল্য ৩৪৩ মিলিয়ন ইউরো। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্লিং হালান্ডের বর্তমান বাজার মূল্য ২৫৫ মিলিয়ন ইউরো। কিছুদিন আগেও বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে থাকা কিলিয়ান এমবাপ্পের বর্তমান বাজার মূল্য প্রায় ২০১ মিলিয়ন ইউরো। 

এছাড়াও এবারের বিশ্বকাপে দামি খেলোয়াড় হিসেবে বিশেষ নজর থাকবে রিয়াল তারকা যুড বেলিংহাম, ভিনিসিয়ুস জুনিয়র এবং বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসের দিকে।

মিডফিল্ডার হিসেবে বিশেষ নজর থাকবে পিএসজির পর্তুগিজ তারকা ভিতিনিয়া ও জোয়াও নেভেসের দিকে।

বিশ্বকাপের ১২ গ্রুপ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী, কারা এগিয়ে?

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের ১২ গ্রুপ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী, কারা এগিয়ে?
সংগৃহীত ছবি

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ১১ জুন পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপের। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ, যার আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি গ্রুপের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে অপ্টা সুপারকম্পিউটার। তাদের পূর্বাভাস অনুযায়ী, ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেনই এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার।

অপ্টার হিসাবে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ২০২২ সালের রানার্সআপ ফ্রান্স এবং ইউরো ফাইনালিস্ট ইংল্যান্ডও শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে।

এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে ৪৮টি দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে উঠবে। এ ছাড়া সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও জায়গা পাবে নতুন সংযোজিত শেষ ৩২ পর্বে।

গ্রুপ ‘এ’-তে রয়েছে স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেকিয়া। অপ্টার মতে, এখান থেকে সরাসরি নকআউটে যাবে মেক্রিকো ও দক্ষিণ কোরিয়া।  গ্রুপ ‘বি’-তে স্বাগতিক কানাডার প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনা, কাতার ও সুইজারল্যান্ড। তবে এখন থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ধরা হয়েছে স্বাগতিক কানাডাকে।

ব্রাজিল রয়েছে গ্রুপ ‘সি’-তে, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। অপ্টার মতে এই গ্রুপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। আর পয়েন্ট টেবিলের দ্বিতীয় হবে মরক্কো। অন্যদিকে গ্রুপ ‘ডি’-তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক। এই গ্রুপে যুক্তরাষ্ট্র গ্রুপ চ্যাম্পিয়ন হলেও তুরস্ক বাদ পড়বে বলে মত অপ্টার।

গ্রুপ ‘ই’-তে চমক দেখাবে কুরাসাও। জার্মানির সঙ্গে তারাও সরাসরি যাবে নকআউটে। 

গ্রুপ ‘এফ’ থেকে নেদারল্যান্ডস ও জাপান যাবে পরের পর্বে। 

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘জে’-তে। তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আর ইংল্যান্ড রয়েছে গ্রুপ ‘এল’-এ, যেখানে তাদের সঙ্গে আছে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

এবারের বিশ্বকাপের আরেকটি বড় আকর্ষণ হতে পারেন দুই কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। সবকিছু ঠিক থাকলে তারা দুজনই রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেবেন।

অপ্টা সুপারকম্পিউটারের বিশ্লেষণে স্পেনকে সবচেয়ে এগিয়ে রাখা হলেও বিশ্বকাপের মতো টুর্নামেন্টে চমকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হওয়া এই মহাযজ্ঞে চোখ থাকবে পুরো ফুটবল বিশ্বের।

‘১০ নম্বর জার্সি নেইমারের’—স্পষ্ট জানালেন ভিনিসিয়ুস

ক্রীড়া ডেস্ক
‘১০ নম্বর জার্সি নেইমারের’—স্পষ্ট জানালেন ভিনিসিয়ুস

ব্রাজিলের কিংবদন্তি ১০ নম্বর জার্সি নিয়ে সব জল্পনার অবসান ঘটালেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদ তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সির প্রকৃত মালিক নেইমার এবং সেটি তার কাছেই ফিরে যাবে।

ব্রাজিলের জনপ্রিয় ইউটিউব চ্যানেল কাজেটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, ‘বিশ্বকাপে আমি কোন নম্বর পরব, তা এখনো জানি না। তবে ১০ নম্বর জার্সি নেইমারের, এটা একেবারেই স্পষ্ট।’

২০২৩ সালের অক্টোবরে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। তার অনুপস্থিতিতে ব্রাজিলের ১০ নম্বর জার্সি বিভিন্ন সময়ে পরেছেন ভিনিসিয়ুস জুনিয়র, রোদ্রিগো ও রাফিনিয়া।

তবে চোট কাটিয়ে নেইমার জাতীয় দলে ফেরায় বিশ্বকাপে আবারও তার গায়েই দেখা যাবে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি।

ব্রাজিলের ফুটবল ইতিহাসে ১০ নম্বর জার্সির আলাদা মর্যাদা রয়েছে। পেলে, জিকো, রিভালদো, রোনালদিনহো ও কাকার মতো কিংবদন্তিরা এই জার্সি পরেছেন। এবার নেইমার ইতিহাস গড়তে যাচ্ছেন চারটি ভিন্ন বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে মাঠে নামা প্রথম ফুটবলার হিসেবে।

৩৪ বছর বয়সী নেমার বর্তমানে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে তার গোল ৭৯টি। দীর্ঘ চোটের পর সান্তোসের হয়ে দারুণ ফর্মে ফিরে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।

অন্যদিকে ভিনিসিয়ুসের নতুন জার্সি নম্বর নিয়ে আলোচনা শুরু হয়েছে। রিয়াল মাদ্রিদে তিনি ৭ নম্বর জার্সি পরেন এবং বিশ্বকাপেও সেই নম্বরটি পাওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়া ২০ নম্বর জার্সিও একটি সম্ভাব্য বিকল্প হিসেবে দেখা হচ্ছে।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।