• ই-পেপার

মাদারগঞ্জে ‘হিটস্ট্রোকে’ প্রাণ গেল কৃষকের

মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৩

মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরে ট্রাক-ইজিবাইক সংঘর্ষে দুই শিশুসহ নিহত ৩
ছবি: কালের কণ্ঠ

মেহেরপুর-কুষ্টিয়া মহাসড়কের ওলিনগর এলাকায় ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু-জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মেহেরপুর সদর উপজেলার উত্তর শালিকা মাঠপাড়া গ্রামের আলাউদ্দিনের ছেলে ও ইজিবাইকচালক আরিফুল ইসলাম (৩২), একই গ্রামের মাহিমের চার বছর বয়সী মেয়ে আফরিন ও যশোরের ঝিকরগাছা উপজেলার সজীব আলীর ছেলে আকবর আলী (১০)।

আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরিফুল ইসলাম যাত্রী নিয়ে শালিকা থেকে বামন্দীর দিকে যাচ্ছিলেন। পথে ওলিনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ইজিবাইকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং এর যাত্রীরা গুরুতর আহত হন।

আরো পড়ুন

সিংগাইরে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন

সিংগাইরে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন

 

দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠান। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ওমর ফারুক ইজিবাইকচালক আরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু আফরিন ও আকবর আলীর মৃত্যু হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, দুর্ঘটনাকবলিত ট্রাক, ইজিবাইক এবং নিহত আরিফুল ইসলামের মরদেহ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সিংগাইরে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন

সিংগাইর, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
সিংগাইরে ৪ ব্যবসাপ্রতিষ্ঠানে আগুন
সংগৃহীত ছবি

মানিকগঞ্জের সিংগাইরে ৪টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে ব্যবসাপ্রতিষ্ঠানের আসবাবপত্র ও নগদ টাকাসহ সব মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে। বৃহস্পতিবার (৪ জুন) দিবাগত রাত ১২টার দিকে সিংগাইর বাস স্ট্যান্ড এলাকার এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন কালাচাঁন মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী রাজিব ঘোষ, নিমাইচাঁন মিষ্টান্ন ভাণ্ডারের স্বত্বাধিকারী জয়ন্ত ঘোষ (দিব), মুদিমাল ব্যবসায়ী তৌহিদুর রহমান তুহিন ও বাবুল হোসেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (৩ জুন) রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ কালাচাঁন মিষ্টান্ন ভাণ্ডারে আগুন লাগে। কোনো কিছু বুঝে ওঠার আগেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ৪টি ব্যবসাপ্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। কোনো মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী রাজিব, জয়ন্ত ঘোষ, তুহিন ও বাবুল হোসেন বলেন, ‘খবর পেয়ে দোকানে এসে দেখি আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। ব্যবসার আয়ের টাকায় পুরো পরিবার চলত। আগুনে সব হারিয়ে আমরা এখন নিঃস্ব।’ নতুন করে ব্যবসা শুরু করতে সমাজের বিত্তবান ও সরকারি সহযোগিতা কামনা করেন তারা।

সিংগাইর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মহিবুর রহমান বলেন, ‘খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করা হয়। স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।’

চাঁপাইনবাবগঞ্জ

প্রেমের সম্পর্ক করে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রেমের সম্পর্ক করে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
সংগৃহীত ছবি

চাঁপাইনবাবগঞ্জে প্রেমের সম্পর্ক গড়ে নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে (১৪) একাধিকবার ধর্ষণের অভিযোগে বিদ্যালয়টির মিজানুর রহমান (৪৫) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার দুপুরে ভুক্তভোগী ছাত্রীর বাবার ধর্ষণ মামলার পর তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বিকেল সাড়ে ৪টার দিকে অভিযুক্ত শিক্ষক মিজানুরকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

মিজানুর শহরের শাহীবাগ মহল্লার  ইসলাইল হকের ছেলে এবং নবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের (টাউন হাই স্কুল) ভৌত বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক। ওই শিক্ষক বিবাহিত এবং তার একজন সন্তান রয়েছে। তার কাছে ভুক্তভোগী স্কুলছাত্রী প্রাইভেট পড়তেন। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হোসাইন বলেন, ‘ভুক্তভোগী মেয়ের বাবা সদর থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে, তদন্ত শুরু হয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’ 

এ ছাড়া ভুক্তভোগী স্কুলছাত্রীর ডাক্তারি পরীক্ষা ও  আদালতে ২২ ধারায় জবানবন্দি গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি।

জেল থেকে বের হয়ে ফের আটক আ. লীগ নেতা, স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী

অনলাইন ডেস্ক
জেল থেকে বের হয়ে ফের আটক আ. লীগ নেতা, স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী
ছবি : ভিডিও থেকে নেওয়া

‘আল্লাহ পাক এই অত্যাচার সইবে না। আমার স্বামী তো কোনো অপরাধ করেননি, তাহলে কেন এভাবে বারবার তাকে নিয়ে যাওয়া হচ্ছে।’—কারাগার থেকে বের হওয়ার পর জেলগেট থেকে স্বামীকে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী নিয়ে যাওয়ার সময় তাকে জড়িয়ে ধরে কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলেন আওয়ামী লীগ নেতার স্ত্রী।

বুধবার (৩ জুন) সন্ধ্যায় কারাগার থেকে বের হন লালমনিরহাট জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সিরাজুল হক খন্দকার। পরে সেখান থেকে আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে নিয়ে যায় আইন-শৃঙ্খলা বাহিনী।

​জেলগেটে উপস্থিত সিরাজুলের স্বজনরা জানান, বুধবার সন্ধ্যায় সিরাজুল হক খন্দকার জামিনে কারামুক্ত হয়ে লালমনিরহাট জেলা কারাগারের প্রধান ফটক দিয়ে বের হন। এ সময় ডিবি পুলিশের একটি দল তাকে ঘিরে ধরে এবং একটি সাদা রঙের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়।

​সিরাজুলকে নিয়ে যাওয়ার সময় তাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী। তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘আমার স্বামীকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। সব কিছুর একটা সীমা থাকা দরকার। তার অপরাধটা কী? উনি তো কোনো অন্যায় করেননি।’ 

এটা কেমন রাজনীতি? প্রশ্ন রেখে তিনি জানান, এর আগে জামিনে মুক্তি পেলেও তাকে জেলগেট থেকে ডিবি পুলিশ নিয়ে যায়।

সিরাজুল হক খন্দকারের স্ত্রী বলেন, ‘আল্লাহ পাক এই অত্যাচার সইবেন না। আমার স্বামী তো কোনো অপরাধ করেননি তাহলে কেন এভাবে বারবার তাকে নিয়ে যাওয়া হচ্ছে, এই প্রশ্ন লালমনিরহাট জেলাবাসীর কাছে রইল।’

লালমনিরহাট ডিবি ওসি রওশন কবির গতকালই গণমাধ্যমকে জানিয়েছেন, তাকে গ্রেপ্তার করে লালমনিরহাটে সদর থানায় সোপর্দ করা হয়েছে।