• ই-পেপার

‘১০ নম্বর জার্সি নেইমারের’—স্পষ্ট জানালেন ভিনিসিয়ুস

বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, হালান্ড-এমবাপ্পের কত

ক্রীড়া ডেস্ক
বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ইয়ামাল, হালান্ড-এমবাপ্পের কত

বিশ্বকাপের আগে বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক ক্রীড়া গবেষণা কেন্দ্রের (সিআইইএস) স্বীকৃতি পেলেন স্প্যানিশ তারকা লামিনে ইয়ামাল। 

সিআইইএস-এর প্রতিবেদন অনুযায়ী, লামিনে ইয়ামালের বর্তমান বাজার মূল্য ৩৪৩ মিলিয়ন ইউরো। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আর্লিং হালান্ডের বর্তমান বাজার মূল্য ২৫৫ মিলিয়ন ইউরো। কিছুদিন আগেও বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় হিসেবে থাকা কিলিয়ান এমবাপ্পের বর্তমান বাজার মূল্য প্রায় ২০১ মিলিয়ন ইউরো। 

এছাড়াও এবারের বিশ্বকাপে দামি খেলোয়াড় হিসেবে বিশেষ নজর থাকবে রিয়াল তারকা যুড বেলিংহাম, ভিনিসিয়ুস জুনিয়র এবং বায়ার্ন মিউনিখের ফরাসি উইঙ্গার মাইকেল ওলিসের দিকে।

মিডফিল্ডার হিসেবে বিশেষ নজর থাকবে পিএসজির পর্তুগিজ তারকা ভিতিনিয়া ও জোয়াও নেভেসের দিকে।

বিশ্বকাপের ১২ গ্রুপ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী, কারা এগিয়ে?

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের ১২ গ্রুপ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী, কারা এগিয়ে?
সংগৃহীত ছবি

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ১১ জুন পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপের। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ, যার আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি গ্রুপের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে অপ্টা সুপারকম্পিউটার। তাদের পূর্বাভাস অনুযায়ী, ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেনই এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার।

অপ্টার হিসাবে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ২০২২ সালের রানার্সআপ ফ্রান্স এবং ইউরো ফাইনালিস্ট ইংল্যান্ডও শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে।

এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে ৪৮টি দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে উঠবে। এ ছাড়া সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও জায়গা পাবে নতুন সংযোজিত শেষ ৩২ পর্বে।

গ্রুপ ‘এ’-তে রয়েছে স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেকিয়া। অপ্টার মতে, এখান থেকে সরাসরি নকআউটে যাবে মেক্রিকো ও দক্ষিণ কোরিয়া।  গ্রুপ ‘বি’-তে স্বাগতিক কানাডার প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনা, কাতার ও সুইজারল্যান্ড। তবে এখন থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ধরা হয়েছে স্বাগতিক কানাডাকে।

ব্রাজিল রয়েছে গ্রুপ ‘সি’-তে, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। অপ্টার মতে এই গ্রুপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। আর পয়েন্ট টেবিলের দ্বিতীয় হবে মরক্কো। অন্যদিকে গ্রুপ ‘ডি’-তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক। এই গ্রুপে যুক্তরাষ্ট্র গ্রুপ চ্যাম্পিয়ন হলেও তুরস্ক বাদ পড়বে বলে মত অপ্টার।

গ্রুপ ‘ই’-তে চমক দেখাবে কুরাসাও। জার্মানির সঙ্গে তারাও সরাসরি যাবে নকআউটে। 

গ্রুপ ‘এফ’ থেকে নেদারল্যান্ডস ও জাপান যাবে পরের পর্বে। 

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘জে’-তে। তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আর ইংল্যান্ড রয়েছে গ্রুপ ‘এল’-এ, যেখানে তাদের সঙ্গে আছে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

এবারের বিশ্বকাপের আরেকটি বড় আকর্ষণ হতে পারেন দুই কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। সবকিছু ঠিক থাকলে তারা দুজনই রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেবেন।

অপ্টা সুপারকম্পিউটারের বিশ্লেষণে স্পেনকে সবচেয়ে এগিয়ে রাখা হলেও বিশ্বকাপের মতো টুর্নামেন্টে চমকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হওয়া এই মহাযজ্ঞে চোখ থাকবে পুরো ফুটবল বিশ্বের।

রুটের অমরত্বের পথে যাত্রা, লর্ডসে ১৫০তম টেস্ট

ক্রীড়া ডেস্ক
রুটের অমরত্বের পথে যাত্রা, লর্ডসে ১৫০তম টেস্ট

ক্রিকেটের ‘মক্কা’ খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ইতিহাসের আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ক্রোথর্প ট্রফির প্রথম ম্যাচ দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে লর্ডসের ১৫০তম টেস্ট।

১৮৮৪ সালে প্রথম টেস্ট আয়োজনের পর বিশ্বের আর কোনো ভেন্যুতে এত বেশি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এখন পর্যন্ত লর্ডসে ইংল্যান্ড খেলেছে ১৪৬টি টেস্ট। এর মধ্যে জয় ৬০টি, হার ৩৫টি এবং ড্র হয়েছে ৫১টি।

অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য লর্ডস সুখকর স্মৃতির ভেন্যু নয়। ১৯৩১ সালের পর থেকে এই মাঠে ১৯টি টেস্ট খেলে কিউইরা জিতেছে মাত্র একবার। ১৯৯৯ সালে সর্বশেষ জয় পাওয়ার পর লর্ডসে তাদের সাফল্যের দেখা মেলেনি।

এই ম্যাচে ব্যক্তিগত মাইলফলকের সামনেও রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট পূরণ করতে তার প্রয়োজন আর মাত্র পাঁচ উইকেট। ১২০ টেস্টে বর্তমানে তার উইকেট সংখ্যা ২৪৫।

শুধু টেস্ট নয়, আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতেও স্টোকসের দরকার আর পাঁচ উইকেট। ফলে লর্ডসের ঐতিহাসিক ম্যাচটি তার জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে।

এদিকে ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটও রয়েছেন রেকর্ডের খুব কাছে। টেস্ট ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন মাত্র ৫৭ রান।

বর্তমানে ১৬৩ টেস্টে রুটের সংগ্রহ ১৩,৯৪৩ রান। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক শচিন টেন্ডুলকারের ১৫,৯২১ রানের রেকর্ড ভাঙার দৌড়েও রয়েছেন তিনি।

লর্ডসে রুটের পরিসংখ্যানও ঈর্ষণীয়। এই মাঠে ২৩ টেস্টে তিনি করেছেন ২,১৬৬ রান, যার মধ্যে রয়েছে আটটি সেঞ্চুরি ও সাতটি ফিফটি।

ঐতিহাসিক ১৫০তম টেস্টে তাই শুধু ইংল্যান্ড-নিউজিল্যান্ড দ্বৈরথ নয়, ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে রুট ও স্টোকসের সম্ভাব্য নতুন মাইলফলকের দিকেও।

চোটে মাঠের বাইরে ছিটকে গেলেন কোহলি

ক্রীড়া ডেস্ক
চোটে মাঠের বাইরে ছিটকে গেলেন কোহলি
ফাইল ছবি : রয়টার্স

ভারতের জাতীয় দলের জার্সি গায়ে আপাতত দেখা যাচ্ছে না বিরাট কোহলিকে। আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ থেকে বাদ পড়েছেন তিনি। হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গিয়েছেন কোহলি। কয়েক দিন আগেই দ্বিতীয় বার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন কোহলি। ফাইনালে হয়েছেন ম্যাচের সেরা। কিন্তু আফগানিস্তান সিরিজে খেলতে পারবেন না তিনি।

১৩ থেকে ২০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে এক দিনের সিরিজ খেলবে ভারত। সেখানেই দেখা যাবে না কোহলিকে। আইপিএল খেলতে গিয়ে কোহলির হ্যামস্ট্রিংয়ের লেগেছে, না এক দিনের সিরিজের প্রস্তুতি নিতে গিয়ে তিনি চোট পেয়েছেন, তা অবশ্য জানা যায়নি।

আইপিএলে ভাল ফর্মে ছিলেন কোহলি। ১৬ ম্যাচে ৫৬.২৫ গড় ও ১৬৫.৮৫ স্ট্রাইক রেটে ৬৭৫ রান করেছেন তিনি। ফাইনালে ম্যাচ জেতানো ৪২ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলেছেন। সেই ফর্ম আফগানিস্তান সিরিজেও ধরে রাখতে চাইছিলেন তিনি। কিন্তু আপাতত খেলতে পারবেন না ভারতীয় ব্যাটার। 

এদিকে, আফগানিস্তান সিরিজের দলে থাকলেও রোহিত শর্মা ও হার্দিক পান্ডিয়াকে বেঙ্গালুরুতে বোর্ডের উৎকর্ষ কেন্দ্রে (সেন্টার অফ এক্সেলেন্স) যেতে হবে। সেখান থেকে ছাড়পত্র পেলে তবেই খেলতে পারবেন তারা। ফলে তাদের খেলা নিয়েও সংশয় রয়েছে। চোটের তালিকায় এ বার জুড়ল কোহলির নাম।

টি-টোয়েন্টি ও টেস্ট থেকে অবসর নেওয়ার পর আপাতত শুধু এক দিনের ক্রিকেট খেলেন কোহলি। তার লক্ষ্য ২০২৭ সালের বিশ্বকাপ জিতে অবসর নেওয়া। তবে তার জন্য ধারাবাহিক ভাবে ভাল খেলতে হবে তাকে। ২০২৫ সালে দুর্দান্ত মৌসুম কেটেছে তার। ১৩ ম্যাচে ৬৫১ রান করেছেন তিনি। তিনটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন। 

২০২৬ সালেও ফর্ম ধরে রেখেছেন কোহলি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে ২৪০ রান করেছেন। একটি শতরান ও একটি অর্ধশতরান করেছেন তিনি। আপাতত কোহলির পরিবর্তে কাকে নেওয়া হবে তা ঘোষণা করেনি ভারতীয় বোর্ড। এর পর ১৪ থেকে ১৯ জুলাই ইংল্যান্ডের মাটিতে তিনটি এক দিনের ম্যাচ খেলবে ভারত। সেখানেও কোহলিকে পাওয়া যাবে কি না, তা নিয়ে সংশয় রয়েছে।