• ই-পেপার

চোটে মাঠের বাইরে ছিটকে গেলেন কোহলি

বিশ্বকাপের ১২ গ্রুপ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী, কারা এগিয়ে?

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের ১২ গ্রুপ নিয়ে অপ্টার ভবিষ্যদ্বাণী, কারা এগিয়ে?
সংগৃহীত ছবি

আর মাত্র কয়েক দিনের অপেক্ষা। ১১ জুন পর্দা উঠছে ইতিহাসের সবচেয়ে বড় ফিফা বিশ্বকাপের। প্রথমবারের মতো ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবলের মহাযজ্ঞ, যার আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

বিশ্বকাপ শুরুর আগে প্রতিটি গ্রুপের সম্ভাবনা নিয়ে বিশ্লেষণ প্রকাশ করেছে অপ্টা সুপারকম্পিউটার। তাদের পূর্বাভাস অনুযায়ী, ইউরো ২০২৪ চ্যাম্পিয়ন স্পেনই এবারের বিশ্বকাপ জয়ের সবচেয়ে বড় দাবিদার।

অপ্টার হিসাবে, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা, ২০২২ সালের রানার্সআপ ফ্রান্স এবং ইউরো ফাইনালিস্ট ইংল্যান্ডও শিরোপার দৌড়ে শক্ত অবস্থানে রয়েছে।

এবারের বিশ্বকাপে ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে ৪৮টি দল। প্রতিটি গ্রুপের শীর্ষ দুই দল সরাসরি নকআউট পর্বে উঠবে। এ ছাড়া সেরা আটটি তৃতীয় স্থানধারী দলও জায়গা পাবে নতুন সংযোজিত শেষ ৩২ পর্বে।

গ্রুপ ‘এ’-তে রয়েছে স্বাগতিক মেক্সিকো, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া ও চেকিয়া। অপ্টার মতে, এখান থেকে সরাসরি নকআউটে যাবে মেক্রিকো ও দক্ষিণ কোরিয়া।  গ্রুপ ‘বি’-তে স্বাগতিক কানাডার প্রতিপক্ষ বসনিয়া-হার্জেগোভিনা, কাতার ও সুইজারল্যান্ড। তবে এখন থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ধরা হয়েছে স্বাগতিক কানাডাকে।

ব্রাজিল রয়েছে গ্রুপ ‘সি’-তে, যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। অপ্টার মতে এই গ্রুপে চ্যাম্পিয়ন হবে ব্রাজিল। আর পয়েন্ট টেবিলের দ্বিতীয় হবে মরক্কো। অন্যদিকে গ্রুপ ‘ডি’-তে স্বাগতিক যুক্তরাষ্ট্রের সঙ্গে আছে প্যারাগুয়ে, অস্ট্রেলিয়া ও তুরস্ক। এই গ্রুপে যুক্তরাষ্ট্র গ্রুপ চ্যাম্পিয়ন হলেও তুরস্ক বাদ পড়বে বলে মত অপ্টার।

গ্রুপ ‘ই’-তে চমক দেখাবে কুরাসাও। জার্মানির সঙ্গে তারাও সরাসরি যাবে নকআউটে। 

গ্রুপ ‘এফ’ থেকে নেদারল্যান্ডস ও জাপান যাবে পরের পর্বে। 

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা খেলবে গ্রুপ ‘জে’-তে। তাদের প্রতিপক্ষ আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। আর ইংল্যান্ড রয়েছে গ্রুপ ‘এল’-এ, যেখানে তাদের সঙ্গে আছে ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা।

এবারের বিশ্বকাপের আরেকটি বড় আকর্ষণ হতে পারেন দুই কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদো। সবকিছু ঠিক থাকলে তারা দুজনই রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে অংশ নেবেন।

অপ্টা সুপারকম্পিউটারের বিশ্লেষণে স্পেনকে সবচেয়ে এগিয়ে রাখা হলেও বিশ্বকাপের মতো টুর্নামেন্টে চমকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাই ১১ জুন মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হওয়া এই মহাযজ্ঞে চোখ থাকবে পুরো ফুটবল বিশ্বের।

রুটের অমরত্বের পথে যাত্রা, লর্ডসে ১৫০তম টেস্ট

ক্রীড়া ডেস্ক
রুটের অমরত্বের পথে যাত্রা, লর্ডসে ১৫০তম টেস্ট

ক্রিকেটের ‘মক্কা’ খ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ইতিহাসের আরেকটি মাইলফলকের সামনে দাঁড়িয়ে। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার ক্রোথর্প ট্রফির প্রথম ম্যাচ দিয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে লর্ডসের ১৫০তম টেস্ট।

১৮৮৪ সালে প্রথম টেস্ট আয়োজনের পর বিশ্বের আর কোনো ভেন্যুতে এত বেশি টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি। এখন পর্যন্ত লর্ডসে ইংল্যান্ড খেলেছে ১৪৬টি টেস্ট। এর মধ্যে জয় ৬০টি, হার ৩৫টি এবং ড্র হয়েছে ৫১টি।

অন্যদিকে নিউজিল্যান্ডের জন্য লর্ডস সুখকর স্মৃতির ভেন্যু নয়। ১৯৩১ সালের পর থেকে এই মাঠে ১৯টি টেস্ট খেলে কিউইরা জিতেছে মাত্র একবার। ১৯৯৯ সালে সর্বশেষ জয় পাওয়ার পর লর্ডসে তাদের সাফল্যের দেখা মেলেনি।

এই ম্যাচে ব্যক্তিগত মাইলফলকের সামনেও রয়েছেন ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। টেস্ট ক্রিকেটে ২৫০ উইকেট পূরণ করতে তার প্রয়োজন আর মাত্র পাঁচ উইকেট। ১২০ টেস্টে বর্তমানে তার উইকেট সংখ্যা ২৪৫।

শুধু টেস্ট নয়, আন্তর্জাতিক ক্রিকেটে ৩৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতেও স্টোকসের দরকার আর পাঁচ উইকেট। ফলে লর্ডসের ঐতিহাসিক ম্যাচটি তার জন্যও বিশেষ গুরুত্ব বহন করছে।

এদিকে ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুটও রয়েছেন রেকর্ডের খুব কাছে। টেস্ট ক্রিকেটে ১৪ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন মাত্র ৫৭ রান।

বর্তমানে ১৬৩ টেস্টে রুটের সংগ্রহ ১৩,৯৪৩ রান। টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহক শচিন টেন্ডুলকারের ১৫,৯২১ রানের রেকর্ড ভাঙার দৌড়েও রয়েছেন তিনি।

লর্ডসে রুটের পরিসংখ্যানও ঈর্ষণীয়। এই মাঠে ২৩ টেস্টে তিনি করেছেন ২,১৬৬ রান, যার মধ্যে রয়েছে আটটি সেঞ্চুরি ও সাতটি ফিফটি।

ঐতিহাসিক ১৫০তম টেস্টে তাই শুধু ইংল্যান্ড-নিউজিল্যান্ড দ্বৈরথ নয়, ক্রিকেটপ্রেমীদের চোখ থাকবে রুট ও স্টোকসের সম্ভাব্য নতুন মাইলফলকের দিকেও।

‘১০ নম্বর জার্সি নেইমারের’—স্পষ্ট জানালেন ভিনিসিয়ুস

ক্রীড়া ডেস্ক
‘১০ নম্বর জার্সি নেইমারের’—স্পষ্ট জানালেন ভিনিসিয়ুস

ব্রাজিলের কিংবদন্তি ১০ নম্বর জার্সি নিয়ে সব জল্পনার অবসান ঘটালেন ভিনিসিয়ুস জুনিয়র। রিয়াল মাদ্রিদ তারকা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সির প্রকৃত মালিক নেইমার এবং সেটি তার কাছেই ফিরে যাবে।

ব্রাজিলের জনপ্রিয় ইউটিউব চ্যানেল কাজেটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ভিনিসিয়ুস বলেন, ‘বিশ্বকাপে আমি কোন নম্বর পরব, তা এখনো জানি না। তবে ১০ নম্বর জার্সি নেইমারের, এটা একেবারেই স্পষ্ট।’

২০২৩ সালের অক্টোবরে গুরুতর হাঁটুর চোটে পড়ার পর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন নেইমার। তার অনুপস্থিতিতে ব্রাজিলের ১০ নম্বর জার্সি বিভিন্ন সময়ে পরেছেন ভিনিসিয়ুস জুনিয়র, রোদ্রিগো ও রাফিনিয়া।

তবে চোট কাটিয়ে নেইমার জাতীয় দলে ফেরায় বিশ্বকাপে আবারও তার গায়েই দেখা যাবে ব্রাজিলের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি।

ব্রাজিলের ফুটবল ইতিহাসে ১০ নম্বর জার্সির আলাদা মর্যাদা রয়েছে। পেলে, জিকো, রিভালদো, রোনালদিনহো ও কাকার মতো কিংবদন্তিরা এই জার্সি পরেছেন। এবার নেইমার ইতিহাস গড়তে যাচ্ছেন চারটি ভিন্ন বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি পরে মাঠে নামা প্রথম ফুটবলার হিসেবে।

৩৪ বছর বয়সী নেমার বর্তমানে ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। জাতীয় দলের হয়ে ১২৮ ম্যাচে তার গোল ৭৯টি। দীর্ঘ চোটের পর সান্তোসের হয়ে দারুণ ফর্মে ফিরে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি।

অন্যদিকে ভিনিসিয়ুসের নতুন জার্সি নম্বর নিয়ে আলোচনা শুরু হয়েছে। রিয়াল মাদ্রিদে তিনি ৭ নম্বর জার্সি পরেন এবং বিশ্বকাপেও সেই নম্বরটি পাওয়ার সম্ভাবনাই বেশি। এছাড়া ২০ নম্বর জার্সিও একটি সম্ভাব্য বিকল্প হিসেবে দেখা হচ্ছে।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

নির্বাচনে জিতলে হালান্ডকে রিয়ালে আনবেন রিকেলমে

ক্রীড়া ডেস্ক
নির্বাচনে জিতলে হালান্ডকে রিয়ালে আনবেন রিকেলমে
নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। ছবি : রয়টার্স

রিয়াল মাদ্রিদের আসন্ন সভাপতি নির্বাচনকে সামনে রেখে শুরু হয়েছে নানা আলোচনা। এরই মধ্যে বড়সড় প্রতিশ্রুতি দিয়ে আলোচনায় এসেছেন সভাপতি পদপ্রার্থী এনরিকে রিকেলমে।

স্প্যানিশ টেলিভিশন অনুষ্ঠান এল হরমিগুয়েরোতে অংশ নিয়ে রিকেলমে ঘোষণা দিয়েছেন, নির্বাচনে জয়ী হলে তার প্রধান লক্ষ্য হবে ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডকে রিয়াল মাদ্রিদে নিয়ে আসা।

আরো পড়ুন
মেসিহীন আর্জেন্টিনার একাদশে খেলবেন কারা

মেসিহীন আর্জেন্টিনার একাদশে খেলবেন কারা

 

শুধু হালান্ডই নন, স্পেন ও ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকেও দলে ভেড়ানোর পরিকল্পনা রয়েছে তার।

রিকেলমে বলেন, ‘আমি যদি রিয়াল মাদ্রিদের সভাপতি হই, তাহলে হালান্ড এবং রদ্রি হবে আমার তারকা সাইনিং।’

রিয়ালের ভবিষ্যৎ প্রকল্পে এই দুই খেলোয়াড়কে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন তিনি। বিশেষ করে দীর্ঘদিন ধরেই ইউরোপের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে বিবেচিত হালান্ডকে নিয়ে বিভিন্ন ক্লাবের আগ্রহ রয়েছে।

এদিকে সাম্প্রতিক সময়ে আরো একটি গুঞ্জন ছড়িয়েছে যে বর্তমান সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ নির্বাচনে জয়ী হলে পর্তুগিজ কোচ জোসে মরিনহোকে আবারও রিয়ালের দায়িত্বে আনার পরিকল্পনা রয়েছে।

আরো পড়ুন
হেক্সা জিতে ব্রাজিলকে গর্বিত করতে চান থিয়াগো

হেক্সা জিতে ব্রাজিলকে গর্বিত করতে চান থিয়াগো

 

এমনকি মরিনহো নাকি ইতোমধ্যে এমন কয়েকজন খেলোয়াড়ের তালিকাও তৈরি করেছেন, যাদের তিনি ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে দেখছেন না।

তবে এসব পরিকল্পনা বাস্তবে রূপ নিতে হলে আগে শেষ হতে হবে রিয়াল মাদ্রিদের বহুল আলোচিত সভাপতি নির্বাচন।