• ই-পেপার

গোপনে নারীদের ভিডিও করায় শ্রীলঙ্কার দুই ক্রিকেটার গ্রেপ্তার

জার্মানির কোচ হয়েই কেন পদত্যাগের হুংকার ক্লপের

ক্রীড়া ডেস্ক
জার্মানির কোচ হয়েই কেন পদত্যাগের হুংকার ক্লপের
প্রথমবারের মতো জাতীয় দলের কোচ হয়েছেন ক্লপ। ছবি : এক্স থেকে

ইউলিয়ান নাগেলসমানের উত্তরসূরি হয়েছেন ইয়ুর্গেন ক্লপ।  তাতে প্রথমবারের মতো কোনো জাতীয় দলের দায়িত্ব পাওয়ায় নমনীয় থাকার কথা ছিল তার। তবে জার্মানির কোচ হয়েই পদত্যাগের হুংকার দিয়ে রেখেছেন তিনি।

সেটিও প্রথম কোচ হওয়ার প্রথম সংবাদ সম্মেলনে। প্রথম দেখায় কেন এমন হুংকার দিয়েছেন ক্লপ তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। জার্মান কোচের মতে, নিজের সমালোচনা সহ্য করতে রাজি। তবে কোনোভাবে যদি ব্যক্তিগত জীবন ও পরিবারকে নিয়ে বাজে কোনো মন্তব্য করা হয় তাহলে দায়িত্ব ছেড়ে দেবেন বলে জানান তিনি।

জার্মানির সঙ্গে ৪ বছরের চুক্তি হয়েছে ক্লপের। অর্থাৎ, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ৪ বারের বিশ্বকাপজয়ীদের ডাগআউটে থাকছেন তিনি। নিজ দেশের জাতীয় দলের দায়িত্ব পেয়ে সংবাদ সম্মেলনের শুরুতেই উচ্ছ্বাস প্রকাশ করেছেন তিনি। জার্মানির দায়িত্ব শেষে আর কখনো কোচিং করাবেন না বলে নিজের সর্বস্ব উজাড় করে দিতে চান ৫৯ বছর বয়সী কোচ। তিনি বলেছেন, ‘জাতীয় দলের পর ইয়ুর্গেন ক্লপের আর কোনো ক্যারিয়ার থাকবে না। এটি তাই আমার কোচিং জীবনের চূড়ান্ত অধ্যায়। ক্যারিয়ারের শীর্ষবিন্দু। দলের জন্য সবটুকু উজাড় করে দেব।’

 

এরপরেই আকার-ইঙ্গিতে সাংবাদিকদের সতর্ক করলেন ক্লপ। লিভারপুলের হয়ে প্রায় সর্বজয়ী কোচ বলেছেন, ‘ডিএফবি যদি বলে আমি ব্যর্থ, চলে যাব। আমার কাজের সমালোচনা করুন, আমি মাথা পেতে নেব। কিন্তু যদি বাজে ব্যবহার করেন, আমার পরিবারকে শান্তিতে থাকতে না দেন, তবে আমি এক মুহূর্তও থাকব না।’

টমাস টুখেল-নাগেলসমানের সঙ্গে সাংবাদিকরা কেমন ব্যবহার করেছেন সেটা স্মরণ করে দিয়েছেন ক্লপ। তিনি বলেছেন, ‘জানি এমন অনেক দেশ আছে যেখানে জাতীয় দলের কোচদের সঙ্গে আরও খারাপ ব্যবহার করা হয়। মনে রাখবেন, এই দায়িত্ব নিজের জন্য নিচ্ছি না, আপনাদের জন্য নিচ্ছি। নাগেলসমান ও টমাস টুখেলের সঙ্গে আপনারা কেমন আচরণ করেছেন তা জেনেও এই চাকরিটা গ্রহণ করেছি আমি। কারণ, এই কাজকে আমি ভালোবাসি। তবে প্রয়োজন মনে করলে যেকোনো সময় চাকরি ছেড়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত।’

ডাচদের সাবেক অধিনায়ক বেলজিয়ামের নতুন কোচ

ক্রীড়া ডেস্ক
ডাচদের সাবেক অধিনায়ক বেলজিয়ামের নতুন কোচ
বেলজিয়ামের নতুন কোচ বোমেল। ছবি : এক্স থেকে

সমঝোতার মধ্যে দিয়ে বেলজিয়ারেম কোচের পদ ছেড়েছেন রুডি গার্সিয়া। ৬২ বছর বয়সী কোচের বিদায়ের পর থেকেই গুঞ্জন চলছিল নতুন কোচ হচ্ছেন মার্ক ফন বোমেল। 

সেটাই সত্যি হয়েছে। গার্সিয়ার উত্তরসূরি হয়েছেন বোমেল। ৪৯ বছর বয়সী কোচ ২০২৮ ইউরো চ্যাম্পিয়নশিপ পর্যন্ত বেলজিয়ামের ডাগআউটে দাঁড়াবেন। আগামী ১৫ আগস্ট দায়িত্ব বুঝে নিবেন তিনি।

 

চুক্তির বিষয়টি উভয় পক্ষই নিশ্চিত করেছে। বেলজিয়ামের কোচ হতে পেরে সম্মানিত বোধ করছেন বোমেল। নেদারল্যান্ডসের সাবেক অধিনায়ক বলেছেন, ‘বেলজিয়ামের কোচ হতে পারাটা সত্যি সম্মানের। বেলজিয়াম দলে দুর্দান্ত সব খেলোয়াড় এবং প্রতিভাবান তরুণ আছে। কোচিং স্টাফদের সঙ্গে এমন একটি দল গড়তে চাই— যা হবে সুশৃঙ্খল, উচ্চাকাঙ্ক্ষী এবং সেরাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার মতো যথেষ্ট সাহসী।’

প্রথমবারের মতো জাতীয় দলের ডাগআউটে দাঁড়াবেন বোমেল। ২০১৮-১৯ মৌসুমে পিএসভি আইন্দহোভেন দিয়ে কোচিং ক্যারিয়ার শুরু করা বোমেল সর্বশেষ কাজ করেন বেলজিয়ামের ক্লাব অ্যান্টওয়ার্পের হয়ে। ২০২২ থেকে ২০২৪ পর্যন্ত দলটিকে বেলজিয়ান প্রো লিগ, বেলজিয়ান কাপ ও বেলজিয়ান সুপার কাপ জেতান তিনি। 

চোট ও বার্সার সঙ্গে সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর তথ্যের জবাব দিলেন ডাচ তারকা

ক্রীড়া ডেস্ক
চোট ও বার্সার সঙ্গে সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর তথ্যের জবাব দিলেন ডাচ তারকা

সদ্য শেষ হওয়া বিশ্বকাপে খেলার সময় হাঁটুতে চোট পেয়েছিলেন নেদারল্যান্ডের তারকা মিডফিল্ডার ফ্রেঙ্কি ডি ইয়ং। চিকিৎসকদের প্রাথমিক ভুল মূল্যায়নের কারণে ব্যথা নিয়েই পুরো টুর্নামেন্ট খেলে গেছেন তিনি। বিশ্বকাপ থেকে নেদারল্যান্ডস বিদায় নেওয়ার পর ফুটবল ক্লাব বার্সেলোনায় ফিরে পরীক্ষা-নিরীক্ষার পর হাঁটুর চোটটি গুরুতর হিসেবে ধরা পড়ে। 

ইনজুরির তথ্য ছড়িয়ে পড়ার পর বার্সেলোনা ও দেশের প্রতি তাঁর নিবেদন নিয়ে প্রশ্ন নেটিজেনরা। স্যোশাল প্ল্যাটফর্মগুলোতে বিভ্রান্তমূলক তথ্য ছড়িয়ে পড়ে এই ডাচ তারকাকে নিয়ে।

এই বিভ্রান্তমূলক তথ্যের তীব্র প্রতিবাদ জানিয়ে নিজের ইনস্টাগ্রামে এক বিবৃতি দিয়ে ইয়ং বলেন, ‘দেশ ও ক্লাবের সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলা অত্যন্ত দুঃখজনক।’

ছুটির মধ্যেই আরো ভালোভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য আমি বার্সেলোনায় ফিরে আসি। পরীক্ষার ফলাফলগুলোতে দেখা গেছে, আঘাতটি প্রাথমিকভাবে যা ধারণা করা হয়েছিল তার চেয়েও অনেক বেশি গুরুতর। এই মুহূর্তে কোনো সার্জারি প্রয়োজন নেই। পুরোপুরিভাবে সুস্থ হয়ে ওঠা ও যত দ্রুত সম্ভব মাঠে ফেরার দিকে মনোনিবেশ করছি বলে যোগ করেন তিনি।

ইয়ং আরো বলেন, ‘প্রতিটি দিন আমি নিজেকে সম্ভাব্য সেরা অবস্থায় ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছি। আমি আমার পেশা, আমার শরীর এবং দলের প্রতি আমার দায়িত্বকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিই। কিন্তু মাঝেমধ্যে এমন কিছু বিষয় থাকে যা আপনার নিয়ন্ত্রণে থাকে না, আর এই চোটটি তেমনই একটি বিষয়।’

স্বস্তির বিষয় হলো, চিকিৎসকরা এই মুহূর্তে কোনো অস্ত্রোপচার না করিয়ে কনজারভেটিভ ট্রিটমেন্টের সিদ্ধান্ত নিয়েছেন। তিন সপ্তাহ পর তাঁর অবস্থা পুনরায় পর্যবেক্ষণ করা হবে।

এদিকে বার্সেলোনা নিশ্চিত করেছে, মেডিকেল পরীক্ষায় ডি ইয়ংয়ের ডান হাঁটুর মেডিয়াল কোল্যাটেরাল লিগামেন্ট (এমসিএল) ছিঁড়ে গেছে। মৌসুম শুরুতেই তার এই চোট কাতালান ক্লাবটির পরিকল্পনায় বড় ধাক্কা হয়ে এসেছে। যদিও কতদিনের জন্য তিনি ছিটকে গেছেন সেটি জানায়নি বার্সেলোনা। তবে স্প্যানিশ গণমাধ্যমের খবর, ৫ থেকে ৬ মাস মাঠে খেলতে পারবেন না তিনি। 

ডাচ এই মিডফিল্ডার এখন বার্সার মেডিকেল টিমের তত্ত্বাবধানে থাকবেন। চিকিৎসকরা তার শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণ করে পরবর্তীতে মাঠে ফেরার সম্ভাব্য সময় নির্ধারণ করবেন।

নতুন কুঁড়ি ক্রিকেট : বালক বিভাগে রাজশাহী, বালিকা বিভাগে ঢাকা চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক
নতুন কুঁড়ি ক্রিকেট : বালক বিভাগে রাজশাহী, বালিকা বিভাগে ঢাকা চ্যাম্পিয়ন
ছবি : মীর ফরিদ

নতুন কুঁড়ি স্পোর্টসের ক্রিকেট ইভেন্টের প্রথম আসরে বালক বিভাগে রংপুর অঞ্চলকে বৃষ্টি আইনে ১৯ রানে হারিয়েছে চ্যাম্পিয়ন রাজশাহী অঞ্চল। বালিকা বিভাগে একই ব্যবধানে ময়মনসিংহকে হারিয়েছে চ্যাম্পিয়ন ঢাকা অঞ্চল। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রানের বড় সংগ্রহ গড়ে রাজশাহীর ছেলেরা। এই রান-পাহাড়ের নেপথ্যে ম্যাচসেরা মোহাম্মদ শারাফাত সাদিদ। মাত্র ২৬ বলে ৫টি চার আর ৮টি ছক্কায় অপরাজিত ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রংপুর।

মাঝপথে বৃষ্টি হানা দিলে খেলা নেমে আসে ৩ ওভারে। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে লক্ষ্য দাঁড়ায় ৪৭ রান। সেই লক্ষ্য ছুঁতে পারেনি রংপুর। ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রানে থামে তারা। শেষ পর্যন্ত ১৯ রানের জয়ে শিরোপা নিশ্চিত করে রাজশাহী।

এদিকে বৃষ্টির কারণে বালিকা বিভাগের ফাইনাল হয় ৫ ওভারে। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা। শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। ইনিংসের তৃতীয় বলে রওনক জাহান নওশিন এবং এরপর উইকেটকিপার আফরোজা জাহান মিম—এ দুজনকে ফেরান নুসরাত জাহান জুথি। এরপর হাল ধরেন অধিনায়ক আফনান জামান আথাই। ১১ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ২৩ রানের ইনিংস খেলেন। তার এ ইনিংসে ভর করে ৪ উইকেটে ৪৮ রানের পুঁজি পায় ঢাকা।

জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ময়মনসিংহ। ইনিংসের পঞ্চম বলে অধিনায়ক নাদিয়া আক্তারকে বোল্ড করেন রিয়া। তৃতীয় ওভারে সাদিয়া আফরিন জান্নাতকেও ফেরান তিনি। মাঝে পরপর তিন রানআউটে ভেঙে পড়ে  ময়মনসিংহের ব্যাটিং লাইনআপ। এক পর্যায়ে ২০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ময়মনসিংহ। ৬ উইকেটে ২৯ রান তোলে থামে তাদের ইনিংস। ২ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা রিয়া মনি।

গোপনে নারীদের ভিডিও করায় শ্রীলঙ্কার দুই ক্রিকেটার গ্রেপ্তার | কালের কণ্ঠ