• ই-পেপার

চোট ও বার্সার সঙ্গে সম্পর্ক নিয়ে বিভ্রান্তিকর তথ্যের জবাব দিলেন ডাচ তারকা

নতুন কুঁড়ি ক্রিকেট : বালক বিভাগে রাজশাহী, বালিকা বিভাগে ঢাকা চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক
নতুন কুঁড়ি ক্রিকেট : বালক বিভাগে রাজশাহী, বালিকা বিভাগে ঢাকা চ্যাম্পিয়ন
ছবি : মীর ফরিদ

নতুন কুঁড়ি স্পোর্টসের ক্রিকেট ইভেন্টের প্রথম আসরে বালক বিভাগে রংপুর অঞ্চলকে বৃষ্টি আইনে ১৯ রানে হারিয়েছে চ্যাম্পিয়ন রাজশাহী অঞ্চল। বালিকা বিভাগে একই ব্যবধানে ময়মনসিংহকে হারিয়েছে চ্যাম্পিয়ন ঢাকা অঞ্চল। 

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৩৪ রানের বড় সংগ্রহ গড়ে রাজশাহীর ছেলেরা। এই রান-পাহাড়ের নেপথ্যে ম্যাচসেরা মোহাম্মদ শারাফাত সাদিদ। মাত্র ২৬ বলে ৫টি চার আর ৮টি ছক্কায় অপরাজিত ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। জবাব দিতে নেমে শুরু থেকেই চাপে পড়ে রংপুর।

মাঝপথে বৃষ্টি হানা দিলে খেলা নেমে আসে ৩ ওভারে। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে লক্ষ্য দাঁড়ায় ৪৭ রান। সেই লক্ষ্য ছুঁতে পারেনি রংপুর। ৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭ রানে থামে তারা। শেষ পর্যন্ত ১৯ রানের জয়ে শিরোপা নিশ্চিত করে রাজশাহী।

এদিকে বৃষ্টির কারণে বালিকা বিভাগের ফাইনাল হয় ৫ ওভারে। টস জিতে আগে ব্যাটিংয়ে নামে ঢাকা। শুরুতে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা। ইনিংসের তৃতীয় বলে রওনক জাহান নওশিন এবং এরপর উইকেটকিপার আফরোজা জাহান মিম—এ দুজনকে ফেরান নুসরাত জাহান জুথি। এরপর হাল ধরেন অধিনায়ক আফনান জামান আথাই। ১১ বলে ৩ চার ও ১ ছক্কায় অপরাজিত ২৩ রানের ইনিংস খেলেন। তার এ ইনিংসে ভর করে ৪ উইকেটে ৪৮ রানের পুঁজি পায় ঢাকা।

জবাবে ব্যাট করতে নেমে বিপর্যয়ে পড়ে ময়মনসিংহ। ইনিংসের পঞ্চম বলে অধিনায়ক নাদিয়া আক্তারকে বোল্ড করেন রিয়া। তৃতীয় ওভারে সাদিয়া আফরিন জান্নাতকেও ফেরান তিনি। মাঝে পরপর তিন রানআউটে ভেঙে পড়ে  ময়মনসিংহের ব্যাটিং লাইনআপ। এক পর্যায়ে ২০ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি ময়মনসিংহ। ৬ উইকেটে ২৯ রান তোলে থামে তাদের ইনিংস। ২ ওভারে ৮ রান দিয়ে ২ উইকেট নিয়ে ম্যাচসেরা রিয়া মনি।

বিশ্বকাপে শেষে ক্লাবে ফিরেই সতীর্থদের ভালোবাসায় সিক্ত মন্তিয়েল

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপে শেষে ক্লাবে ফিরেই সতীর্থদের ভালোবাসায় সিক্ত মন্তিয়েল

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হারে শিরোপা হাতছাড়া আর্জেন্টিনার। টানা দ্বিতীয়বারের মতো সোনালি ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্নভঙ্গে মনোকষ্ট নিয়ে দেশে ফিরে গেছেন আলবেসিলেস্তরা। ফিরছেন যার যার ক্লাবে। বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ক্লাবে ফিরেই বিশ্বকাপের নায়ক গনজালো মন্তিয়েলকে রিভার প্লেটের সতীর্থ এবং স্টাফরা এক আবেগঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে বরণ করে নেন।

কাতার বিশ্বকাপে ফাইনাল নির্ধারণী পেনাল্টি স্কোরার এই ডিফেন্ডার দীর্ঘ  ইউরোপীয় অধ্যায় চুকিয়ে আবারও শৈশবের ক্লাবে ফিরে এসেছেন। বিশ্বমঞ্চে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে নিজ ঘরে ফেরেন এই বিশ্বকাপজয়ী রাইট-ব্যাক।

সেভিয়া থেকে সাড়ে ৪ মিলিয়ন ডলারের চুক্তিতে ক্লাবে যোগ দেওয়ার পর অনুশীলনের প্রথম দিনেই সতীর্থরা তাঁকে ‘গার্ড অব অনার’ এবং করতালির মাধ্যমে স্বাগত জানান। 

দলে থাকা অন্য বিশ্বকাপজয়ী তারকা—ফ্রাঙ্কো আরমানি, জার্মান পেজেলা এবং মার্কোস আকুনিয়ার উষ্ণ আলিঙ্গন মন্তিয়েলের এই প্রত্যাবর্তনকে আরো বিশেষ করে তোলে। 

২০১৬ সালে এই ক্লাবেই তাঁর পেশাদার ক্যারিয়ার শুরু হয়েছিল। দীর্ঘ সময় পর পুরনো সতীর্থদের সঙ্গে পুনর্মিলন এবং ক্লাবের ড্রেসিংরুমের এই আনন্দঘন পরিবেশ পুরো ফুটবল মহলে বেশ প্রশংসিত হচ্ছে।

আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনাকারীদের কড়া জবাব মেসির স্ত্রীর

ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনাকে নিয়ে সমালোচনাকারীদের কড়া জবাব মেসির স্ত্রীর

২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হেরে টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া আর্জেন্টিনার। দুর্দান্ত খেলেও ফাইনালে হেরে শিরোপা হাতছাড়ায় ব্যথিত পুরো টিম। আর্জেন্টিনা বিরুদ্ধে সুবিধা পাওয়ার অভিযোগ তুলে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়ে। এমনিতেই শিরোপা হারের বেদনা, তার ওপর অযাচিত দোষারোপ। এতে টালমাটাল অবস্থায় আর্জেন্টাইন ফুটবল দল ও সমর্থকরা।

ক্রীড়া সংবাদমাধ্যম অলফুটবলের প্রতিবেদনে বলা হয়, এই সময় দেশের পক্ষে দাঁড়িয়ে স্যোশাল প্ল্যাটফর্ম এক্সে একটি শক্তিশালী বার্তা শেয়ার করেন আর্জেন্টিনার জনপ্রিয় অভিনেত্রী কনি আনসালদি। মুহূর্তে ভাইরাল হয়ে তার বার্তাটি। পোস্টে হাজার হাজার কমেন্ট ও লাইক পড়ে আর্জেন্টাইন ও ভক্ত সমর্থকদের।

আর্জেন্টাইন এই অভিনেত্রীর পোস্টটি শেয়ার করে পাশে দাঁড়ান মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। এ সময় রোজারিওতে ছিলেন লিওনেল মেসি ও তার পরিবার। 

এই সমালোচনার অংশ হিসেবে আমেরিকার অভিনেতা স্যামুয়েল এল. জ্যাকসন সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনাকে ‘পৃথিবীর সবচেয়ে বর্ণবাদী দেশ’ বলে মন্তব্য করেছিলেন।

এ সময় আন্তোনেলা আর্জেন্টিনার মানুষের মধ্যকার ঐক্য তুলে ধরতে বার্তাটি শেয়ার করেন। তাতে লেখা ছিল, ‘আমি আর্জেন্টাইন হিসেবে গর্বিত। আর্জেন্টিনায় আমরা সবাই একটি পরিবারের মতো। পরিবারের সদস্যরা একে অপরকে খেপাতে পারে বা সমালোচনা করতে পারে, কিন্তু বাইরের কেউ যদি আমাদের নামে কুৎসা রটায়, তবে আমরা অবশ্যই একে অপরকে রক্ষা করতে ঐক্যবদ্ধ হব।’

এসি মিলানের সঙ্গে চুক্তি নবায়ন করলেন লুকা মদরিচ

ক্রীড়া ডেস্ক
এসি মিলানের সঙ্গে চুক্তি নবায়ন করলেন লুকা মদরিচ

ইতালিয়ান লিগ সিরি-এ ক্লাব এসি মিলানের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন ক্রোয়েশিয়ার তারকা মিডফিল্ডার লুকা মদরিচ। আরো এক বছর সিরি-এ ক্লাব এসি মিলানেই থাকছেন আগামী সেপ্টেম্বরে ৪১ বছরে পা দিতে যাওয়া এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার। বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, এসি মিলান আনন্দের সঙ্গে জানাচ্ছে, লুকা মদরিচ আরো এক মৌসুমের জন্য, অর্থাৎ ৩০ জুন, ২০২৭ পর্যন্ত একটি চুক্তি স্বাক্ষর করেছেন। বিশ্ব ফুটবলের অন্যতম সেরা এবং আইকনিক এই খেলোয়াড় রসব্লুজ জার্সিতে তাঁর যাত্রা অব্যাহত রাখবেন। 

২০১৮ সালের ব্যালন ডি’অর জয়ী এই তারকা আসন্ন মৌসুমেও ১৪ নম্বর জার্সি পরেই খেলবেন।

গত ৩০ জুন তাঁর আগের চুক্তির মেয়াদ শেষ হয়েছিল। এসি মিলানের হয়ে প্রথম মৌসুমে ৩৭ ম্যাচ খেলে দুটি গোল করেছেন তিনি। এই সময়ে সিরি-এ’তে তাঁর দল পঞ্চম স্থানে থেকে মৌসুম শেষ করে। এছাড়া কোপা ইতালিয়ার শেষ ১৬ থেকে বিদায় নেয় তার দল। 

এর আগে জানিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপের পর তিনি ক্লাবে থাকবেন নাকি অবসর নেবেন। সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। বিশ্বকাপে পর্তুগালের কাছে হেরে ক্রোয়েশিয়া রাউন্ড ৩২ পর্ব থেকে বিদায় নেয়।