• ই-পেপার

অবসর ভেঙে ক্রিকেটে ফিরতে চান কিংবদন্তি অ্যান্ডারসন

ছেলেদের ম্যাচে ধাক্কাধাক্কি ও হাতাহাতি, থামাতে গিয়ে আহত মেয়ে রেফারি

ক্রীড়া ডেস্ক
ছেলেদের ম্যাচে ধাক্কাধাক্কি ও হাতাহাতি, থামাতে গিয়ে আহত মেয়ে রেফারি
মাঠের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে মাথায় আঘাত পান নারী রেফারি মাথিলদে দেমোঁসে। ছবি: সংগৃহীত

মাঠের পাশেই বড় করে লেখা ছিল, ‘রেফারিকে সম্মান করুন’। অথচ সেই বার্তার সামনেই দুই দলের খেলোয়াড়দের ধাক্কাধাক্কি ও হাতাহাতি থামাতে গিয়ে মাঠে ছিটকে পড়েছেন নারী রেফারি মাথিলদে দেমোঁসে। ২৬ বছর বয়সী এই ফরাসি রেফারি মাথায় আঘাত পেয়েছেন।

গোল ডট কমের খবরে বলা হয়েছে, গতকাল (২৫ জুলাই) ফ্রান্সের ক্লাব মেৎজ ও নেদারল্যান্ডসের ক্লাব ফরচুনা সিটার্ডের মধ্যকার প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে এই ঘটনা ঘটে। পূর্ব ফ্রান্সের ফোরবাখে শ্লসবের্গ স্টেডিয়ামে আয়োজিত ম্যাচটি ৩-১ গোলে জেতে মেৎজ। তবে প্রীতি ম্যাচের ফল ছাপিয়ে আলোচনায় নারী রেফারির আহত হওয়ার অপ্রীতিকর ঘটনা। 

ম্যাচের ৪০ মিনিটে এক খেলোয়াড়ের জার্সি টেনে ধরাকে কেন্দ্র করে দুই দলের দুজন মুখোমুখি অবস্থান নেন। মুহূর্তের মধ্যেই তাদের ঘিরে জড়ো হন আরো কয়েকজন ফুটবলার। উত্তেজনা দ্রুত ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নিলে পরিস্থিতি শান্ত করতে ছুটে যান রেফারি দেমোঁসে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়দের আলাদা করার চেষ্টা করার সময় ধাক্কাধাক্কির মধ্যে ভারসাম্য হারিয়ে সজোরে মাঠে ছিটকে পড়েন দেমোঁসে। কয়েক মিনিট মাঠেই পড়ে ছিলেন তিনি। 

সহকারী রেফারি, নিরাপত্তাকর্মী ও চিকিৎসকেরা দ্রুত মাঠে প্রবেশ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দেমোঁসের শারীরিক অবস্থা পরীক্ষা করেন। খেলা আবার শুরু হলে সহকারী রেফারির দায়িত্ব পালন করেন দেমোঁসে। তবে বিরতির সময় মাঠ ছাড়েন তিনি। দ্বিতীয়ার্ধে তার জায়গায় দায়িত্ব পালন করেন অন্য এক সহকারী রেফারি।

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, দেমোঁসে কনকাশনে আক্রান্ত হয়েছেন। তবে তার বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি।

ফরচুনা সিটার্ড নিজেদের ওয়েবসাইটে ঘটনাটিকে ‘অস্বাভাবিক মুহূর্ত’ হিসেবে উল্লেখ করেছে। মেৎজের প্রকাশিত প্রতিবেদনে ঘটনাটির উল্লেখই ছিল না।

টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ধবলধোলাই ভারতের

ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ধবলধোলাই ভারতের
ছবি : বিসিসিআই

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের কাছে ৩৫ রানে হেরে হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়ে। ১৯৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৫৭ রান করতে সক্ষম হয়। গত মাসে টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ার প্রথম সিরিজ জয় এটি।

রবিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে সফরকারীরা। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। প্রথম ওভারে প্রথম বলেই ওপেনার ব্রায়ান বেনেটের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।

 

সফরের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে পেসার যশ ঠাকুর চতুর্থ ওভারেই ডিয়ন মায়ার্স ও সিকান্দার রাজাকে আউট করে পরপর দুটি উইকেট তুলে নেন। মায়ার্স ১৫ বলে ১৯ রান করেন, অন্যদিকে রাজা রানের খাতায় পারেননি।

প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে রায়ান বার্ল ও বেন কারান চতুর্থ উইকেটে ৩১ রান যোগ করে। কারানকে আউট করে জুটি ভাঙেন রবি বিষ্ণোই। ২০ রান করেন কারান।

এরপর বার্ল ওয়েসলি মাধেভেরের (২৫ বলে ২৮ রান) সঙ্গে পঞ্চম উইকেটে ৬০ রান যোগ করেন। ১৬তম  মাধেভেরকে ফিরিয়ে জুুটি ভাঙেন মায়াঙ্কা। দলীয় সংগ্রহ ১৮তম ওভারে ১৩৪ রান। তখন জয় শুধু সময়ের ব্যাপার ভারতের।

শেষ ওভারে ব্র্যাড ইভান্সকে আউট করে ম্যাচে তিনটি উইকেট তুলে নেয় মায়াঙ্কা। শেভরনসের হয়ে একাই লড়াই করেন রায়ান বার্ল। যিনি পাঁচ বাউন্ডারিতে ​ ৪৩ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন।

মায়াঙ্ক যাদব তিনটি, যশ ঠাকুর দুটি এবং অশোক শর্মা ও রবি বিষ্ণোই একটি করে উইকেট নেন। ম্যাচ সেরা ও সিরিজ সেরার পুরস্কার ওঠে সুরিয়াভানশির হাতে।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ৬ ম্যাচ হারের পর টি-টোয়েন্টি এটি ভারতের টানা তৃতীয় জয়। 

মেসিকে ছাড়াই দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক
মেসিকে ছাড়াই দল ঘোষণা
বিশ্বকাপ শেষে ইন্টার মায়ামির হয়ে এখনো কোনো ম্যাচ খেলেননি লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) বিশেষ আকর্ষণ মনে করা হয় অল-স্টার গেমকে। প্রতিবছরই এই প্রদর্শনী ম্যাচ ঘিরে যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহ দেখা যায়। 

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর অল-স্টার ম্যাচের কদর আরো বেড়েছে। কিন্তু ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ হলো আগামী ২৯ জুলাই নর্থ ক্যারোলাইনার শার্লটে হতে চলা এবারের অল-স্টার গেমে খেলবেন না মেসি। তাকে ছাড়াই দল ঘোষণা করেছে এমএলএস কর্তৃপক্ষ। 

আর্জেন্টিনার হয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের দীর্ঘ ও ক্লান্তিকর অভিযান শেষ করার পর বিশ্রামে থাকছেন লিওনেল মেসি। ফলে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটে অনুষ্ঠিতব্য ২০২৬ এমএলএস অল-স্টার ম্যাচে দেখা যাবে না ইন্টার মায়ামির এই তারকাকে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বকাপ শেষে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে ফিফা ও বিশ্ব ফুটবলারদের সংগঠনের (ফিফপ্রো) নির্দেশনা অনুসরণ করছে এমএলএস কর্তৃপক্ষ। এ কারণেই ইন্টার মায়ামি মেসিকে অল-স্টার গেম থেকে বিরতি দিয়েছে। একই কারণে মেসির আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির সতীর্থ রদ্রিগো দি পলও খেলবেন না।

মেসির অনুপস্থিতি এমএলএসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তার মতো মহাতারকার অনুপস্থিতি দর্শকদের আগ্রহে প্রভাব ফেলতে পারে।

এমএলএস কর্তৃপক্ষ এরই মধ্যে মেসিসহ অনুপস্থিত কয়েকজন খেলোয়াড়ের পরিবর্তে অন্যদের দলে অন্তর্ভুক্ত করেছে। ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর গিলহার্মে এবং শিকাগো ফায়ারের ফিলিপ জিনকারনাগেল অল-স্টার দলে সুযোগ পেয়েছেন।

রিচার্লিসনের গোলে অকল্যান্ডকে হারাল টটেনহ্যাম

ক্রীড়া ডেস্ক
রিচার্লিসনের গোলে অকল্যান্ডকে হারাল টটেনহ্যাম

প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে এ-লিগ চ্যাম্পিয়ন অকল্যান্ড এফসিকে হারিয়েছে টটেনহ্যাম হটস্পার। আসন্ন মৌসুমের আগে নিজেদের ঝালিয়ে নেওয়া ম্যাচে অকল্যান্ডকে ২-০ গোলে হারায় স্পার্সরা।

নিউজিল্যান্ডের ইডেন পার্কে রেকর্ড ৪০ হাজার ১১২ জন দর্শক ম্যাচটি উপভোগ করেন।  ম্যাচের ১২তম মিনিটে ডেন স্কারলেট প্রথম গোল করে দলকে এগিয়ে নেন। এরপর ৭০তম মিনিটে ম্যাথিস তেলের পাস থেকে রিচার্লিসন দ্বিতীয় গোলটি করে দলের জয় নিশ্চিত করেন। খবর বিবিসি

টটেনহ্যাম ম্যানেজার রবার্তো দে জেরবি জানিয়েছেন, ম্যাচটি নিয়ে কোনো ধরনের ঝুঁকি নিতে চাননি, যার ফলে জয়ের ম্যাচে শক্তিশালী তরুণ দল মাঠে নামিয়েছিলেন।

ওয়েস্টহ্যাম থেকে ৮৫ মিলিয়ন পাউন্ডে আসা মাতেউস ফার্নান্দেসই একমাত্র নতুন খেলোয়াড় যিনি মাঠে নেমেছিলেন।

নিউক্যাসল ইউনাইটেড থেকে ১০০ মিলিয়ন পাউন্ডের চুক্তিতে টটেনহ্যামে যোগ দেওয়া সান্দ্রো তোনালি ‘একটি ছোট সমস্যার’ কারণে একাদশে সুযোগ পায়নি। অন্যদিকে ডিফেন্ডার ইয়ান পল ফন হেকে, অ্যান্ডি রবার্টসন এবং মার্কোস সেনেসিও দলে সুযোগ পাননি।

অবসর ভেঙে ক্রিকেটে ফিরতে চান কিংবদন্তি অ্যান্ডারসন | কালের কণ্ঠ