• ই-পেপার

রিচার্লিসনের গোলে অকল্যান্ডকে হারাল টটেনহ্যাম

টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ধবলধোলাই ভারতের

ক্রীড়া ডেস্ক
টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ধবলধোলাই ভারতের
ছবি : বিসিসিআই

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচে ভারতের কাছে ৩৫ রানে হেরে হোয়াইটওয়াশ হলো জিম্বাবুয়ে। ১৯৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে স্বাগতিকরা ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৫৭ রান করতে সক্ষম হয়। গত মাসে টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেওয়ার পর ভারতীয় অধিনায়ক হিসেবে শ্রেয়াস আইয়ার প্রথম সিরিজ জয় এটি।

রবিবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে সফরকারীরা। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। প্রথম ওভারে প্রথম বলেই ওপেনার ব্রায়ান বেনেটের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।

 

সফরের দ্বিতীয় ম্যাচ খেলতে নেমে পেসার যশ ঠাকুর চতুর্থ ওভারেই ডিয়ন মায়ার্স ও সিকান্দার রাজাকে আউট করে পরপর দুটি উইকেট তুলে নেন। মায়ার্স ১৫ বলে ১৯ রান করেন, অন্যদিকে রাজা রানের খাতায় পারেননি।

প্রাথমিক বিপর্যয় সামাল দিয়ে রায়ান বার্ল ও বেন কারান চতুর্থ উইকেটে ৩১ রান যোগ করে। কারানকে আউট করে জুটি ভাঙেন রবি বিষ্ণোই। ২০ রান করেন কারান।

এরপর বার্ল ওয়েসলি মাধেভেরের (২৫ বলে ২৮ রান) সঙ্গে পঞ্চম উইকেটে ৬০ রান যোগ করেন। ১৬তম  মাধেভেরকে ফিরিয়ে জুুটি ভাঙেন মায়াঙ্কা। দলীয় সংগ্রহ ১৮তম ওভারে ১৩৪ রান। তখন জয় শুধু সময়ের ব্যাপার ভারতের।

শেষ ওভারে ব্র্যাড ইভান্সকে আউট করে ম্যাচে তিনটি উইকেট তুলে নেয় মায়াঙ্কা। শেভরনসের হয়ে একাই লড়াই করেন রায়ান বার্ল। যিনি পাঁচ বাউন্ডারিতে ​ ৪৩ বলে ৫৪ রানে অপরাজিত থাকেন।

মায়াঙ্ক যাদব তিনটি, যশ ঠাকুর দুটি এবং অশোক শর্মা ও রবি বিষ্ণোই একটি করে উইকেট নেন। ম্যাচ সেরা ও সিরিজ সেরার পুরস্কার ওঠে সুরিয়াভানশির হাতে।

আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে ৬ ম্যাচ হারের পর টি-টোয়েন্টি এটি ভারতের টানা তৃতীয় জয়। 

মেসিকে ছাড়াই দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক
মেসিকে ছাড়াই দল ঘোষণা
বিশ্বকাপ শেষে ইন্টার মায়ামির হয়ে এখনো কোনো ম্যাচ খেলেননি লিওনেল মেসি। ছবি : সংগৃহীত

মেজর লিগ সকারের (এমএলএস) বিশেষ আকর্ষণ মনে করা হয় অল-স্টার গেমকে। প্রতিবছরই এই প্রদর্শনী ম্যাচ ঘিরে যুক্তরাষ্ট্রের ফুটবলপ্রেমীদের বাড়তি আগ্রহ দেখা যায়। 

লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর অল-স্টার ম্যাচের কদর আরো বেড়েছে। কিন্তু ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ হলো আগামী ২৯ জুলাই নর্থ ক্যারোলাইনার শার্লটে হতে চলা এবারের অল-স্টার গেমে খেলবেন না মেসি। তাকে ছাড়াই দল ঘোষণা করেছে এমএলএস কর্তৃপক্ষ। 

আর্জেন্টিনার হয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের দীর্ঘ ও ক্লান্তিকর অভিযান শেষ করার পর বিশ্রামে থাকছেন লিওনেল মেসি। ফলে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটে অনুষ্ঠিতব্য ২০২৬ এমএলএস অল-স্টার ম্যাচে দেখা যাবে না ইন্টার মায়ামির এই তারকাকে।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিশ্বকাপ শেষে খেলোয়াড়দের পর্যাপ্ত বিশ্রাম নিশ্চিত করতে ফিফা ও বিশ্ব ফুটবলারদের সংগঠনের (ফিফপ্রো) নির্দেশনা অনুসরণ করছে এমএলএস কর্তৃপক্ষ। এ কারণেই ইন্টার মায়ামি মেসিকে অল-স্টার গেম থেকে বিরতি দিয়েছে। একই কারণে মেসির আর্জেন্টিনা ও ইন্টার মায়ামির সতীর্থ রদ্রিগো দি পলও খেলবেন না।

মেসির অনুপস্থিতি এমএলএসের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। তার মতো মহাতারকার অনুপস্থিতি দর্শকদের আগ্রহে প্রভাব ফেলতে পারে।

এমএলএস কর্তৃপক্ষ এরই মধ্যে মেসিসহ অনুপস্থিত কয়েকজন খেলোয়াড়ের পরিবর্তে অন্যদের দলে অন্তর্ভুক্ত করেছে। ইন্টার মায়ামির ইয়ানিক ব্রাইট, ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের আন্দ্রেস কুবাস, হিউস্টন ডায়নামোর গিলহার্মে এবং শিকাগো ফায়ারের ফিলিপ জিনকারনাগেল অল-স্টার দলে সুযোগ পেয়েছেন।

গোমেজের চোটে রক্ষণভাগ নিয়ে দুশ্চিন্তায় লিভারপুল

ক্রীড়া ডেস্ক
গোমেজের চোটে রক্ষণভাগ নিয়ে দুশ্চিন্তায় লিভারপুল

আসন্ন মৌসুম শুরুর আগে সান্ডারল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে বড় জয় পেয়েছে লিভারপুর। কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম ম্যাচ জয়ে শুরু হলেও অধিনায়ক ইংলিশ তারকা ডিফেন্ডার জো গোমেজের চোট দুশ্চিন্তা বাড়িয়েছে কোচ ইরাওলার। আগে থেকেই দলে রক্ষণে সমস্যা ছিল। লিভারপুল অধিনায়কের এই চোট আরো ভাবিয়ে তুলেছে বরখাস্ত হওয়া কোট আর্নে স্লটের স্থলাভিষিক্ত হওয়া ইরাওলার।

শনিবার যুক্তরাষ্ট্রের ন্যাশভিলে প্রীতি ম্যাচে লিভারপুল ৪-২ গোলে সান্ডারল্যান্ডকে পরাজিত করেছে। ম্যাচে কিয়েরান মরিসন, ডমিনিক সোবোসলাই, ফেডেরিকো কিয়েসা এবং লুইস কৌমাস একটি করে গোল করে।

ম্যাচের শুরুতে অষ্টম মিনিটেই চোট পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন লিভারপুলের অধিনায়কে এই সেন্টার-ব্যাককে।

গোমেজের আগেভাগে মাঠ ছাড়ায় ইরাওলার রক্ষণভাগের সংকট আরো বেড়ে যায়। অ্যানফিল্ডে নতুন আসা জেরেমি জ্যাকেট এখনো নিজের ফিটনেস সমস্যার কারণে ধীরে ধীরে দলে ফিরছেন। অন্যদিকে জিওভান্নি লিওনি দীর্ঘদিনের চোট কাটিয়ে পুনর্বাসনের পর্যায়ে রয়েছেন।

এর আগেই সপ্তাহের শুরুতেই রক্ষণভাগে স্কোয়াডে বেশ সমস্যা রয়েছে বলে জানিয়েছিলেন নবনিযুক্ত কোচ।

ইরাওলার বলেন, ‘সম্ভবত সবচেয়ে খারাপ খবর হলো শুরুতেই বড় চোট পাওয়া। আমরা খুশি ছিলাম, কারণ অনুশীলনের পুরো সময়টা কোনো খেলোয়াড়কে না হারিয়েই কাটাচ্ছিলাম। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে শুরুতেই আমরা জো’কে হারালাম। 

জেরেমির ক্ষেত্রে আমরা ধীরে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি। কাঁধের চোটের কারণে সে অনেক মাস মাঠের বাইরে ছিল। তাই আমরা তাকে নিয়ে তাড়াহুড়া করব না। সম্ভবত যুক্তরাষ্ট্র সফরের শেষ ম্যাচে সে খেলবে এবং ধীরে ধীরে ম্যাচ খেলার সময় পাবে বলে যোগ করেন তিনি।

ইংলিশদের অন্তর্বর্তীকালীন দায়িত্বে রুট-ট্রেসকোথিক

ক্রীড়া ডেস্ক
ইংলিশদের অন্তর্বর্তীকালীন দায়িত্বে রুট-ট্রেসকোথিক
ছবি : ক্রিকইনফো

টালমাটাল অবস্থায় ইংল্যান্ড ক্রিকেট দল। অ্যাশেজে হারের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ হার। আচমকা অবসরের ঘোষণা অভিজ্ঞ অলরাউন্ডার বেন স্টোকসের। চার বছর দায়িত্ব পালন করা টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককলামকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) । 

আগামী ১৯ আগস্ট থেকে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ এবং আগামী বছরের অ্যাশেজসহ, রুটই টেস্ট অধিনায়ক হিসেবে পুনরায় থাকছেন। তবে কোচ হিসেবে অন্তবর্তী দায়িত্ব পেতে যাচ্ছে সহকারী কোচ মার্ক ট্রেসকোথিক। 

কোচিং পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন ইংল্যান্ডের প্রথম পছন্দ অ্যান্ডি ফ্লাওয়ার, ম্যাককালামের স্থলাভিষিক্ত হওয়ার দৌড় থেকে নিজেকে সরিয়ে নেন। তিনি তার ফ্র্যাঞ্চাইজি আইপিএলের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দ্য হান্ড্রেডে লন্ডন স্পিরিটের সাথে—কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।

ইসিবি এই সপ্তাহে অন্যান্য প্রার্থীদের সঙ্গেও কথা বলেছে, কিন্তু কোচ নিয়োগে তারা তাদের সিদ্ধান্তে তাড়াহুড়ো করতে চায় না। কারণ পাকিস্তানের বিপক্ষে তিনটি টেস্ট ছাড়া ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের আগে সঠিক ব্যক্তিকে দায়িত্বে বসানো নিশ্চিত করার জন্য তাদের হাতে যথেষ্ট সময় আছে।

‘দি অ্যাথলেটিক’ জানিয়েছে, পাকিস্তান সিরিজের আগে একজন কোচ নিয়োগের কিছুটা সম্ভাবনা এখনো রয়েছে। তবে পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ডের সাবেক ব্যাটসম্যান এবং দীর্ঘদিনের সহকারী কোচ ট্রেসকোথিকই পাকিস্তান সিরিজে অন্তর্বতীকালীন কোচের দায়িত্ব পালন করতে তা একপ্রকার নিশ্চিত বলে জানা গেছে।

তবে কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে অভিজ্ঞতা অর্জনও হয়ে যাবে। তা ছাড়া শোনা যাচ্ছে এই পদের জন্য তারই আরেক স্বদেশি গ্ল্যামারগানের কোচ রিচার্ড ডসনও ইসিবির গুড বুকে রয়েছেন বলে জানা গেছে।

যদি ইসিবি কোচ হিসেবে কোন ইংলিশম্যানকে নিয়োগ না দেয়। তাহলে টেস্ট দলের কোচ হিসেবে তাদের প্রথম পছন্দ নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিফেন ফ্লেমিং বলে জানা গেছে।