• ই-পেপার

মুখোমুখি

গোলটা স্মরণীয় হয়ে আছে

  • ফিলিস্তিনের বিপক্ষে ছয় দেখায় বাংলাদেশের একমাত্র যে ফুটবলার তাদের জালে বল জড়াতে পেরেছিলেন, তিনি মেহেদী হাসান তপু। ২০০৬ সালে ঢাকায় এএফসি চ্যালেঞ্জ কাপের ম্যাচে বাংলাদেশের ১-১ গোলের ড্রয়ে একমাত্র গোলটি তাঁর। আবার ফিলিস্তিনের মুখোমুখি হওয়ার আগে সেই মেহেদী মুখোমুখি হয়েছিলেন কালের কণ্ঠ স্পোর্টসের

টানা নবম জয়, বিশ্বকাপের আগে ভয়ংকর রূপে জার্মানি

ক্রীড়া ডেস্ক
টানা নবম জয়, বিশ্বকাপের আগে ভয়ংকর রূপে জার্মানি
ছবি : রয়টার্স

২০২৬ ফিফা বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে জার্মানি। যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ডে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে সহ-আয়োজক যুক্তরাষ্ট্রকে ২-১ গোলে হারিয়েছে জুলিয়ান নাগেলসমানের দল। জার্মানদের হয়ে গোল করেন কাই হাভার্টজ ও লেরয় সানে, আর যুক্তরাষ্ট্রের একমাত্র গোলটি আসে অ্যান্তোনি রবিনসনের পা থেকে।

ম্যাচের শুরুতেই এগিয়ে যায় জার্মানি। খেলা শুরুর মাত্র দুই মিনিটের মাথায় জশুয়া কিমিখের নেওয়া ফ্রি-কিক থেকে হেডে বল জালে পাঠান কাই হাভার্টজ। গোল হজমের পর কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা।

আরো পড়ুন
হন্ডুরাসকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

হন্ডুরাসকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

 

এর কিছুক্ষণ পর আবারও বল জালে জড়ান হাভার্টজ। তবে আক্রমণ গড়ার সময় বল মাঠের বাইরে চলে যাওয়ায় গোলটি বাতিল করেন রেফারি।

প্রথমার্ধের শেষ দিকে ম্যাচে ফিরে আসে যুক্তরাষ্ট্র। কর্নার থেকে ক্লিয়ার করা বল বক্সের বাইরে পেয়ে প্রায় ২৫ গজ দূর থেকে দুর্দান্ত ভলিতে জার্মান গোলরক্ষককে পরাস্ত করেন অ্যান্তোনি রবিনসন। তার জোরালো শটে ১-১ সমতায় ফেরে স্বাগতিকরা।

বিরতির পর আবারও আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে জার্মানি। ম্যাচের ৫৭তম মিনিটে দারুণ এক দলীয় আক্রমণ থেকে আসে জয়ের গোল। বক্সের ভেতরে হাভার্টজের বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে নিখুঁত শটে জালে পাঠান লেরয় সানে। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য গড়ে দেয়।

আরো পড়ুন
মিশরকে হারিয়ে বিশ্বকাপ মিশনে উজ্জীবিত ব্রাজিল

মিশরকে হারিয়ে বিশ্বকাপ মিশনে উজ্জীবিত ব্রাজিল

 

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে যুক্তরাষ্ট্র। জো স্ক্যালি ও ব্রেন্ডেন অ্যারনসনের শট থেকে গোলের সম্ভাবনা তৈরি হলেও দুর্দান্ত সেভে দলকে রক্ষা করেন জার্মান গোলরক্ষক অলিভার বাউমান।

এই জয়ের মাধ্যমে টানা নবম ম্যাচে জয় পেল জার্মানি। এই সময়ের মধ্যে তারা মোট ২৯টি গোল করেছে, বিপরীতে হজম করেছে মাত্র ৬টি। ফলে বিশ্বকাপ শুরুর আগে দারুণ আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে নাগেলসমানের শিষ্যরা।

অন্যদিকে, বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র প্রস্তুতি ম্যাচগুলোতে ধারাবাহিকতা খুঁজে পাচ্ছে না। সর্বশেষ ১০টি প্রীতি ম্যাচে তারা জিতেছে ৫টি, হেরেছে ৪টি এবং ড্র করেছে একটি ম্যাচ।

বিশ্বকাপে জার্মানি তাদের প্রথম ম্যাচ খেলবে গ্রুপ ‘ই’-তে কুরাসাওয়ের বিপক্ষে। অন্যদিকে স্বাগতিক যুক্তরাষ্ট্রের লক্ষ্য হবে ২০০২ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয় তুলে নেওয়া।

বিসিবি নির্বাচন আজ

বাসস
বিসিবি নির্বাচন আজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন অনুষ্ঠিত হবে আজ রবিবার। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

বিসিবিতে মোট ২৫টি পরিচালক পদের মধ্যে ১০টির নির্বাচন ইতোমধ্যেই কার্যকরভাবে নির্ধারিত হয়েছে। যেখানে আটজন পরিচালক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন এবং আরো দু’জনকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) মনোনীত করবে।

ক্যাটাগরি-১ থেকে ফেনী জেলা ক্রীড়া সমিতির শরিফুল ইসলাম অপু মনোনয়ন পাওয়ার পর সরে দাঁড়ালে চট্টগ্রাম বিভাগ থেকে সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন নান্নু এবং মঈন উদ্দিন চৌধুরী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

আরো পড়ুন
ইউরোপে অবৈধ অভিবাসীদের আগমন নিয়ে ট্রাম্প প্রশাসনের ক্ষোভ

ইউরোপে অবৈধ অভিবাসীদের আগমন নিয়ে ট্রাম্প প্রশাসনের ক্ষোভ

 

সৈয়দ বিন জামান এবং এস.এম. আব্দুল্লাহ আল ফুয়াদও ঢাকা বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। অন্যদিকে মীর শাকরুল আলম সীমান্ত (রাজশাহী), মির্জা ফয়সাল আমিন (রংপুর), আব্দুল কাইয়ুম চৌধুরী (সিলেট) এবং ক্যাটাগরি-৩ থেকে সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

খুলনা ও বরিশাল বিভাগে নির্বাচন অনুষ্ঠিত হবে। যেখানে পদের চেয়ে প্রার্থীর সংখ্যা বেশি। এই দুই বিভাগ থেকে তিনজন পরিচালক নির্বাচিত হবেন।

খুলনায় দু’টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শফিকুল আলম, শান্তনু ইসলাম ও মোহাম্মদ আবদুস সালাম। অন্যদিকে বরিশালে একটি আসনে লড়বেন মোহাম্মদ মিজানুর রহমান ও মোহাম্মদ মুনতাসির আলম চৌধুরী।

আরো পড়ুন
আল্লাহ যেভাবে কল্যাণের ফয়সালা করেন

আল্লাহ যেভাবে কল্যাণের ফয়সালা করেন

 

লিজেন্ডস অব রূপগঞ্জের মোহাম্মদ লুৎফর রহমান এবং ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাবের মোহাম্মদ মাহমুদুর রহমান নাম প্রত্যাহার করে নিলেও ক্লাব ক্যাটাগরিতে ভোট হবে। মোট ১২টি পদের জন্য ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

প্রার্থীরা হলেন ফাহিম সিনহা, মাসুদুজ্জামান, আসিফ রাব্বানী, ফয়জুর রহমান, ইয়াসির মোহাম্মদ ফয়সাল আশিক, তামিম ইকবাল, মোহাম্মদ আমজাদ হোসেন, মির্জা ইয়াসির আব্বাস, ইসরাফিল খসরু, মোহাম্মদ রফিকুল ইসলাম বাবু, অধ্যাপক ড. সরকার মাহবুব আহমেদ শামীম, শানিয়ান তানীম, সাঈদ ইব্রাহিম আহমেদ, সৈয়দ বোরহানুল হোসেন, শফিক আহমেদ সালাম এবং মেজর ইমরোজ আহমেদ (অবসরপ্রাপ্ত)।

বিসিবি পরিচালক নির্বাচনের জন্য কাউন্সিলরদের ভোটগ্রহণের পর একই দিনে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। 
 

হন্ডুরাসকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক
হন্ডুরাসকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা
হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ছবি : রয়টার্স

২০২৬ ফিফা বিশ্বকাপের প্রস্তুতি পর্বে আরেকটি জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। হন্ডুরাসের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২-০ গোলের জয় পেয়েছে লিওনেল স্কালোনির দল। ম্যাচে আর্জেন্টিনার হয়ে গোল দুটি করেন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ ও জুলিয়ানো সিমিওনে।

বিশ্বকাপের আগে দলকে ছন্দে ফেরানোর লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণে রেখে একের পর এক আক্রমণ চালায় তারা। প্রথমার্ধে হন্ডুরাসকে প্রায় নিজেদের অর্ধেই আটকে রাখে আলবিসেলেস্তেরা।

আরো পড়ুন
মিশরকে হারিয়ে বিশ্বকাপ মিশনে উজ্জীবিত ব্রাজিল

মিশরকে হারিয়ে বিশ্বকাপ মিশনে উজ্জীবিত ব্রাজিল

 

ম্যাচের প্রথম বড় সুযোগটি আসে জিওভানি লো সেলসোর পায়ে। দূরপাল্লার তার জোরালো শট ক্রসবারে লেগে ফিরে আসে। তবে আক্রমণের ধার অব্যাহত রাখে আর্জেন্টিনা। সেই আক্রমণ থেকেই আসে প্রথম গোলের সুযোগ। লো সেলসোর সেই শট ক্রসবারে লেগে ফিরে আসলে সেই বল সংগ্রহ করে বক্সে ঢুকতে গেলে ফাউলের শিকার হন নিকোলাস তাগলিয়াফিকো। এতে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

স্পট কিক নিতে আসেন লাউতারো মার্তিনেজ। গোলরক্ষক সঠিক দিকে ঝাঁপালেও নিখুঁত শটে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। গোলের পর আরো আত্মবিশ্বাসী হয়ে ওঠে আর্জেন্টিনা। লো সেলসো, লাউতারো এবং থিয়াগো আলমাদারা আরো কয়েকটি সুযোগ তৈরি করলেও ব্যবধান বাড়াতে পারেননি।

দ্বিতীয়ার্ধের শুরুতে বেশ কয়েকটি পরিবর্তন আনেন কোচ লিওনেল স্কালোনি। ভ্যালেন্তিন বার্কো ও নিকোলাস তাগলিয়াফিকোর পরিবর্তে মাঠে নামানো হয় রদ্রিগো ডি পল ও ফাকুন্দো মেদিনাকে। পরবর্তীতে আরো কয়েকজনকে সুযোগ দেন তিনি।

ম্যাচের ৫৫ মিনিটে আসে আর্জেন্টিনার দ্বিতীয় গোল। বক্সের ভেতরে বল পেয়ে লাউতারো মার্তিনেজ অসাধারণ এক ব্যাকহিল পাস দেন। সেই পাস থেকে দারুণ ফিনিশিংয়ে বল জালে জড়ান জুলিয়ানো সিমিওনে। তরুণ এই ফরোয়ার্ডের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আর্জেন্টিনা।

দ্বিতীয় গোলের পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে রাখে দক্ষিণ আমেরিকার দলটি। স্কালোনি এরপর ক্রিস্তিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হোসে ম্যানুয়েল লোপেজসহ আরো কয়েকজন খেলোয়াড়কে মাঠে নামান। গোলরক্ষক হুয়ান মুসোর পরিবর্তেও সুযোগ দেওয়া হয় নতুন মুখদের।

তবে সমর্থকদের সবচেয়ে বড় আগ্রহের কেন্দ্রবিন্দু ছিলেন অধিনায়ক লিওনেল মেসি। চোট কাটিয়ে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি। কোচ স্কালোনি আগেই জানিয়েছেন, মেসি এখন দলের সঙ্গে আংশিক অনুশীলন করছেন এবং বিশ্বকাপের আগেই পুরোপুরি ফিট হয়ে উঠবেন বলে তারা আশাবাদী।

হন্ডুরাসের বিপক্ষে জয় পাওয়ায় বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস আরো বেড়েছে আর্জেন্টিনার। এখন তাদের সামনে রয়েছে আরেকটি প্রস্তুতি ম্যাচ। শেষ প্রস্তুতি ম্যাচে তাদের প্রতিপক্ষ আইসল্যান্ড। 

মিশরকে হারিয়ে বিশ্বকাপ মিশনে উজ্জীবিত ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
মিশরকে হারিয়ে বিশ্বকাপ মিশনে উজ্জীবিত ব্রাজিল
ছবি : রয়টার্স

বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মিশরকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই ২০২৬ ফিফা বিশ্বকাপের মঞ্চে নামছে কার্লো আনচেলত্তির দল।

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেন ব্রুনো গিমারেস ও এন্দ্রিক। মিশরের একমাত্র গোলটি করেন মোস্তফা জিকো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। অষ্টম মিনিটেই এগিয়ে যায় সেলেসাওরা। মিশরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলে বল কেড়ে নিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন ব্রুনো গিমারেস।

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র চার মিনিট পরই রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে মিশর। মারকুইনিওসের ভুল পাস কেটে নিয়ে গোলরক্ষক অ্যালিসনের জাল খুঁজে নেন মোস্তফা জিকো।

সমতায় ফেরার পর একের পর এক আক্রমণ চালায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও ইগর থিয়াগো গোলের সুযোগ পেলেও মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে রাখেন।

বিরতির পর একসঙ্গে আটটি পরিবর্তন আনেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার সেই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

বেঞ্চ থেকে নেমেই নায়ক বনে যান তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। রাফিনিয়ার দুর্দান্ত প্রচেষ্টায় তৈরি হওয়া সুযোগ থেকে সহজ ফিনিশিংয়ে ম্যাচের জয়সূচক গোলটি করেন ১৯ বছর বয়সী এই তারকা।

বিশ্বকাপ বাছাইপর্বে টানা ছয় ম্যাচ গোলশূন্য থাকার পর এই গোল এন্দ্রিকের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

ম্যাচে ব্রাজিলের আক্রমণভাগ ছিল দারুণ সক্রিয়। রাফিনিয়া সবচেয়ে বেশি পাঁচটি ড্রিবল করার পাশাপাশি দুটি গোলের সুযোগও তৈরি করেন। ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাথিউস কুনহা ও এন্দ্রিকও প্রতিপক্ষ রক্ষণকে ব্যস্ত রেখেছেন পুরো ম্যাচজুড়ে।

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় নেইমারের ফিটনেস। তবে এই ম্যাচে আনচেলত্তির দল দেখিয়ে দিয়েছে, নেইমার না থাকলেও তাদের আক্রমণভাগ যথেষ্ট শক্তিশালী।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। অন্যদিকে ১৫ জুন বেলজিয়ামের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মিশর।

বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় জয় পাওয়ায় আত্মবিশ্বাসের পারদ এখন অনেকটাই উঁচুতে ব্রাজিল শিবিরে।

গোলটা স্মরণীয় হয়ে আছে | কালের কণ্ঠ