সেই লক্ষ্যে গোয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামের ফাইনালে আজ সন্ধ্যায় নামবে বাংলাদেশ। স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামার ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছেন কোচ পিটার বাটলার।
সুরভী আকন্দ প্রীতি ও উমেহ্লা মারমার জায়গায় একাদশে জায়গা পেয়েছেন শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। গ্রুপ পর্বে ভারতের কাছে হেরেছিল বাংলাদেশ। সেদিক থেকে আজ সুযোগ থাকছে প্রতিশোধ নিয়ে ট্রফি উদযাপনের।
এর আগে ২০২২ ও ২০২৪ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। দুই ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নেপাল।
২০১৮ বিশ্বকাপ ট্রফি হাতে এমবাপ্পে। বিপরীতে সর্বশেষ বিশ্বকাপে শেষ আটে বিদায় নেওয়ার মুহূর্তে রাফিনিয়া-নেইমার। ছবি : ফেসবুক থেকে
ভাগ্য সহায় থাকলে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হতে পারত ফ্রান্স। কেননা ২০২২ বিশ্বকাপে পেনাল্টি শুটআউটে ৩৬ বছরের অপেক্ষা ফুরায় আর্জেন্টিনার। খুব কাছে গিয়েও জিততে না পারা ফ্রান্স এবার তৃতীয় শিরোপার লক্ষ্যে নামবে।
আগামী ১১ জুন যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোয় বিশ্বকাপ শুরুর আগেই আবার সুসংবাদ পেয়েছে ফ্রান্স। ২০২৬ বিশ্বকাপের ট্রফি নাকি তাদের ঘরেই যাচ্ছে। তাদের নিয়ে এমন ভবিষ্যদ্বাণী করেছেন অর্থনীতিবিদরা। জরিপটি করেছে বার্তা সংস্থা রয়টার্স।
জরিপে বিশ্বের ১৬০ জন অর্থনীতিবিদ অংশ নেন। জরিপটি চালানো হয় ১১ মে থেকে ৫ জুন। জরিপে ৩৫ শতাংশ ভোট কিলিয়ান এমবাপ্পেদের পক্ষে পড়েছে। তাদের নিকটপ্রতিদ্বন্দ্বী স্পেন পেয়েছে ৩১ শতাংশ ভোট।
শীর্ষ পাঁচের বাকি তিন দল হচ্ছে যথাক্রমে—ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা (৯), পর্তুগাল (৭) ও ইংল্যান্ড (৬)। অন্যদিকে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল পেয়েছে ৫ শতাংশ ভোট। র্যাংকিংয়ের হিসেবে শীর্ষ ৬-এর মধ্যে ব্রাজিলই সবচেয়ে বাজে।
জরিপ সম্পর্কে লন্ডনভিত্তিক রয়্যাল ব্যাংক অব কানাডা (আরবিসি) শাখার সিনিয়র অর্থনীতিবিদ ক্যাথাল কেনেডি বলেছেন, ‘২০২২ সালের ফাইনালের হতাশা ভুলে ফ্রান্স আরো শক্তিশালী হয়ে এবার মাঠে নামবে। দলটির অধিকাংশ খেলোয়াড় ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন এবং পিএসজির কয়েকজন তরুণ প্রতিভা আছে। সবচেয়ে বড় কথা, তারা এবার সতেজ কিলিয়ান এমবাপ্পেকে পাচ্ছে।’
শুধু দল নয়, ব্যক্তিগত পুরস্কার কারা জিততে পারে সেসবও জরিপে উঠে এসেছে। গোল্ডেন বল ও বুট দুই পুরস্কারই এমবাপ্পের হাতে উঠতে পারে বলে জানা গেছে অর্থনীতিবিদদের এই জরিপে। গোল্ডেন বলের ২৬ শতাংশের বিপরীতে গোল্ডেন বুটে ৪০ শতাংশ ভোট পেয়েছেন রিয়াল ও ফ্রান্সের ফরোয়ার্ড। গোল্ডেন বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৯ শতাংশ ভোট পেয়েছেন লামিনে ইয়ামাল। অন্যদিকে গোল্ডেন বুটে ৩৫ শতাংশ ভোট নিয়ে দুইয়ে আছেন হ্যারি কেইন।
গোলরক্ষকদের পুরস্কার গোল্ডেন গ্লাভসে ২৬ শতাংশ ভোটে শীর্ষে ফ্রান্সের মাইক মেনিয়ঁ। ২২ শতাংশ ভোটে যৌথভাবে দুইয়ে আছেন স্পেনের দুই গোলরক্ষক উনাই সিমোন ও দাভিদ রায়া। ১৭ শতাংশ ভোটে তিনে আছেন কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষক আর্জেন্টিনার এমিলিয়ানো মার্তিনেজ।
মিচেল মার্শ ও ট্রাভিস হেড কেন বাংলাদেশ সফরে আসেননি
ক্রীড়া ডেস্ক
মিচেল মার্শ (বাঁয়ে) ও ট্রাভিস হেড। ছবি: এআই দিয়ে বানানো
তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে গতকাল (৫ জুন) দুই ভাগে ভাগ হয়ে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু দলের অধিনায়ক মিচেল মার্শ ও তারকা ওপেনার ট্রাভিস হেড এখনো আসেননি।
এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন জেগেছে—স্কোয়াডে থাকার পরও কেন এলেন না মার্শ ও হেড। উত্তরটা পাওয়া গেছে কোড স্পোর্টসে। অস্ট্রেলিয়ার এই সংবাদমাধ্যম জানিয়েছে, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলবেন না মার্শ। আর হেড পুরো ওয়ানডে সিরিজেই বিশ্রামে থাকবেন। খেলতে পারেন শুধু টি-টোয়েন্টি সিরিজ।
মার্শ-হেড দুজনই সম্প্রতি আইপিএলে ব্যস্ত সময় পার করেছেন। মার্শ খেলেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে, হেডকে দেখা গেছে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে।
বাংলাদেশের বিপক্ষে খেলতে গতকাল ঢাকায় এসেছে অস্ট্রেলিয়া দল। ছবি: বিসিবি
আইপিএল চলাকালেই গোড়ালিতে চোট পান মার্শ। তাই ১৯ মে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচ শেষে অস্ট্রেলিয়ায় ফিরে যান। চোটের কারণে তিনি পাকিস্তান সফরেও যেতে পারেননি।
ধারণা করা হয়েছিল, বাংলাদেশ সফরের আগেও মার্শ শতভাগ ফিট হয়ে উঠবেন। কিন্তু কোড স্পোর্টসের দাবি, মার্শ এখনো পুরোপুরি সেরে ওঠেননি। যদিও এ ব্যাপারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
হেডের দল সানরাইজার্স হায়দরাবাদ এবারের আইপিএলের প্লে-অফ পর্বে উঠেছিল। ফলে হেডকে ভারতে থাকতে হয়েছে ২৭ মে পর্যন্ত। ক্লান্ত হেড দেশে ফিরে বিশ্রামে আছেন। তিনি বিশ্রামে থাকতে চান আরো কিছুদিন। তাই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলবেন না।
সাংবাদিক শেরনি আরো জানিয়েছেন, মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের পিচ ও কন্ডিশনের কথা মাথায় রেখে স্পিন শক্তি বাড়াতে চায় অস্ট্রেলিয়া। টিম ম্যানেজমেন্ট স্কোয়াডে ঢোকাতে চায় টড মার্ফিকে। ২৫ বছর বয়সী এই অফ স্পিনার ৭টি টেস্ট খেললেও এখনো ওয়ানডে ও টি-টোয়েন্টিতে অভিষেক হয়নি।
মিরপুরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে ৯ জুন। একই মাঠে পরের দুই ওয়ানডে ১১ ও ১৪ জুন। চট্টগ্রামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচ তিনটি হবে ১৭, ১৯ ও ২১ জুন।
বিশ্বকাপের প্রস্তুতি ভালো হলো না কানাডার। আয়োজক হিসেবে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে। মন্ট্রিয়লের সাপুতো স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে দুই দলের লড়াই ছিল বেশ জমজমাট।
ফ্ল্যাশস্কোরের প্রতিবেদন অনুযায়ী, ম্যাচের ২৪ মিনিটে স্টিফেন ইউস্তাকুইয়ের নেওয়া কর্নার থেকে আয়ারল্যান্ডের ডিফেন্ডার জেক ওব্রায়েনের গায়ে লেগে আত্মঘাতী গোল হলে কানাডা ১-০ লিড পায়। আক্রমন পাল্টা আক্রমণে প্রধমার্ধে কোনো দলই আর গোলের মুখ খুলতে পারেনি।
এদিকে ৬০ মিনিটে বক্সের ভেতর ফাউলে করে বসে কানাডার কাইল লারিন। এতে পেনাল্টি পায় আয়ারল্যান্ড। পেনাল্টি নিতে আসা আইরিশ খেলোয়াড় ট্রয় প্যারটের শট রুখে দেয় কানাডিয়ান গোলরক্ষক ম্যাক্সিমে ক্রেপেউ। তবে ফিরতি বলে শট নিয়ে আয়ারল্যান্ডকে সমতায় ফেরান চিডোজি ওগবেন।
ম্যাচের শেষ মুহূর্তে ৮৩ মিনিটে আইরিশ কিশোর ম্যাসন মেলিয়ার একটি নিশ্চিত গোলের সুযোগ অসাধারণ দক্ষতায় রুখে দিয়ে ম্যাচটি ড্র রাখতে বড় ভূমিকা রাখেন গোলরক্ষক ক্রেপেউ।