• ই-পেপার

টাইগারদের সহকারী কোচ নিয়োগের বিজ্ঞাপন, আবেদন করতে পারবেন দেশিরাও

আলাদা অনুশীলন করেছেন ইয়ামাল-পেদ্রো, চিন্তার ভাঁজ স্পেনশিবিরে

ক্রীড়া ডেস্ক
আলাদা অনুশীলন করেছেন ইয়ামাল-পেদ্রো, চিন্তার ভাঁজ স্পেনশিবিরে
ছবি : রয়টার্স

বিশ্বকাপ ফাইনালের আর এক দিন বাকি। ঠিক এমন সময়েই স্পেন শিবিরে বেড়েছে দুশ্চিন্তা। গতকাল বৃহস্পতিবার দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার লামিনে ইয়ামাল এবং পেদ্রো পোরোকে সতীর্থদের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে নামেননি। আলাদা করে প্রস্তুতি নিয়েছেন দু’জন। যা স্বাভাবিক ভাবেই চিন্তা বাড়িয়েছে স্প্যানিশ কোচ-সমর্থকদের।

আর্জেন্টিনার বিরুদ্ধে মহারণের আগে ইয়ামালকে ঘিরে যে কোনও খবরই এখন বড় বিষয়। ফ্রান্সের বিরুদ্ধে সেমিফাইনালে পুরো ম্যাচ খেলেছিলেন তিনি। সেই ম্যাচের ধকল এবং শারীরিক ক্লান্তির কারণেই তাঁকে কিছুটা বাড়তি বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানা গেঠে। পোরোর ক্ষেত্রেও একই সতর্কতা নেওয়া হয়েছে।

তবে স্বস্তির খবর আগামী রবিবার ফাইনালের আগে দু'জনই পুরোপুরি ফিট হয়ে উঠবেন। তাই আপাতত উদ্বেগ থাকলেও আশা ছাড়ছেন না স্প্যানিশ সমর্থকরা। কারণ বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে, সবচেয়ে বড় লড়াইয়ের আগে লামিনে ইয়ামালকে ছাড়া স্পেনকে কল্পনাই করতে চাইছে না কেউ।

স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে জানিয়েছেন, পোরোর পেশিতে অতিরিক্ত চাপ পড়েছে। তাই তাঁকে নিয়ে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। তবে ইয়ামালকে নিয়ে বড় কোনও উদ্বেগ নেই। 

যত দূর জানি, লামিনের কোনও গুরুতর সমস্যা নেই। চিকিৎসক দলের সঙ্গে কথা বলেছি, সব কিছুই ইতিবাচক মনে হচ্ছে বলে যোগ করে এই স্প্যানিশ কোচ।

ক্রীড়া সংবাদমাধ্যম ইএসপিএনেরর প্রতিবেদনে বলা অনুযায়ী, চাপ নিয়ন্ত্রণে রাখতেই দুই ফুটবলারকে আলাদা অনুশীলন করানো হয়েছে। ফাইনালে দু'জনেরই খেলার সম্ভাবনা রয়েছে।

রবিবারের ফাইনালে শুধু স্পেন বনাম আর্জেন্টিনা নয়, নজর থাকবে দুই প্রজন্মের দুই তারকার লড়াইয়েও— একদিকে ফুটবলের রাজা মেসি, অন্যদিকে তাঁর উত্তরসূরি হিসেবে দেখা লামিনে ইয়ামাল।

আটলান্টায় রিকভারি ও ট্যাকটিক্যাল অনুশীলন সেশন সেরেছেন মেসিরা

ক্রীড়া ডেস্ক
আটলান্টায় রিকভারি ও ট্যাকটিক্যাল অনুশীলন সেশন সেরেছেন মেসিরা
ছবি : রয়টার্স

টানা দ্বিতীয়বার বিশ্বকাপ  জয়ের মিশনে ২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ২-১ গোলের রোমাঞ্চকর জয়ের ঠিক পরদিনই ওটামেন্ডি, দে পোল ও লো সেলসোরা রিকভারি ও ট্যাকটিক্যাল অনুশীলন সেশনে অংশ নেন। ফাইনাল ম্যাচের প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্রে জর্জিয়ার মারিয়েত্তার অ্যাটলান্টা ইউনাইটেড ট্রেনিং সেন্টারে একসঙ্গে অনুশীলন করেছেন খেলোয়াড়রা। এই ট্রেনিং সেশনে তাদের বেশ ফোকাসড এবং প্রাণবন্ত মেজাজে দেখা গেছে।

আর্জেন্টিনা আগামী রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের মুখোমুখি হবে। আটলান্টায় তীব্র গরমের মধ্যেও অনুশীলনে চমৎকার বোঝাপড়া এবং রসিকতা করতে দেখা গেছে আলবিসেলেস্তেদের। 

1

তবে আরেক ফাইনালিস্ট স্পেন অনুশীলনে নিউ জার্সিতে বিপাকে পড়েছে। কানাডার ভয়াবহ দাবানলে তীব্র ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক-নিউজার্সি অঙ্গরাজ্যেরও ছড়িয়ে পড়েছে। ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক হিসেবে জারি করেছে নগর কর্তৃপক্ষ। সেই সঙ্গে সবাইকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে আর্জেন্টিনা নির্ভার রয়েছে আটলান্টায়। হয়ত আবহাওয়া পরিস্থিতি দেখেই শহর ছাড়বে দলটি। নাহলে এখান থেকে আরেক সেশন অনুশীলন ও কৌশল সাজিয়ে ফাইনাল ভেন্যু শহরে যাবেন বলে জানা গেছে।

ফাইনালে স্পেনের মুখোমুখি হওয়ার প্রস্তুতি হিসেবে দলটি নিবিড় এক অনুশীলন সেশন সেরেছে। এ সময় কোচ লিওনেল স্কালোনি অধিনায়ক লিওনেল মেসি, মধ্যমাঠের খেলোয়াড় লিয়ান্দ্রো পারেদেস, ফরোয়ার্ড জুলিয়ানো সিমেওনে এবং অন্যান্য সতীর্থদের সঙ্গে কৌশলগত বিষয়ে কথা বলছেন বলে জানা গেছে।

এর মাঝেই নিজের ছকও হয়তো সাজিয়ে নেবেন কোচ স্কালোনি বলে জানান ক্রীড়া বিশ্লেষকরা। 

২য় টি-টোয়েন্টি

৪ বলে ৪ ছক্কা সাইফউদ্দিনের, জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক
৪ বলে ৪ ছক্কা সাইফউদ্দিনের, জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
ব্যাট হাতে যেন টর্নেডো বইয়ে দিয়েছেন সাইফউদ্দিন। ছবি: ভিডিও থেকে নেওয়া

মোহাম্মদ সাইফউদ্দিনের ব্যাটিং সামর্থ্য নিয়ে কারো মনে সন্দেহ ছিল না। কিন্তু বাংলাদেশের হয়ে খেলতে নামলেই নিজেকে যথাসময়ে মেলে ধরতে পারলেন না। 

তবে সাইফউদ্দিনের আজকের ‘ক্যামিও’ নিশ্চিতভাবেই ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের দিকে হেলে দিল। ইনিংসের শেষ ওভার করতে এলেন ব্র্যাড ইভান্স। জিম্বাবুয়ের এই পেসারের প্রথম ৪ বলে ৪ ছক্কা মারলেন সাইফউদ্দিন। 

২১ রানের ব্যবধানে ৫ উইকেট হারানোর পর যখন মনে হচ্ছিল, ১৭০ ছোঁয়াই বাংলাদেশের জন্য কঠিন হয়ে পড়বে; সেখানে সাইফউদ্দিনের বিধ্বংসী ব্যাটিংয়ে (১০ বলে অপরাজিত ৩১) জিম্বাবুয়েকে ১৮৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ।  

zim
জিম্বাবুয়ের ফিল্ডাররা আজ সাতটি ক্যাচ ছেড়েছেন। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বুধবার (১৫ জুলাই) কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের কাচে ৩২ রানে হেরে যায় বাংলাদেশ। ফলে একই মাঠে আজ দ্বিতীয় ম্যাচ সফরকারীদের জন্য হয়ে দাঁড়িয়েছে সিরিজে টিকে থাকার লড়াই। 

প্রথম ম্যাচে লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের টপ অর্ডার ব্যর্থ হলেও আজ আগে ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসান ও সাইফ হাসান উড়ন্ত শুরু এনে দেন। দুই ওপেনারই ফিফটি করে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।

openers
বাংলাদেশের দুই ওপেনার সাইফ হাসান ও তানজিদ হাসান ফিফটি পেয়েছেন। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট

তবে জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা ও পেসার রিচার্ড এনগারাভার দারুণ বোলিংয়ে হঠাৎই ১২০/০ থেকে ১৪১/৫-এর দলে পরিণত হয় বাংলাদেশ। 

তবে ষষ্ঠ উইকেটে ইয়াসির আলী রাব্বি ও সাইফউদ্দিন মাত্র ১৯ বলে ৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে জিম্বাবুয়েকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দিতে পারে বাংলাদেশ। 

অবশ্য এতে জিম্বাবুয়েন ফিল্ডারদের ‘মাখন মাখানো হাতেরও’ অবদান আছে। একটি-দুটি নয়; সাত-সাতটি ক্যাচ ছেড়েছে সিকান্দার রাজার দল।

ভয়াবহ দাবানল : ফাইনালের আগে অস্বাস্থ্যকর আবহাওয়ায় প্রথম অনুশীলন সারল স্পেন

ক্রীড়া ডেস্ক
ভয়াবহ দাবানল : ফাইনালের আগে অস্বাস্থ্যকর আবহাওয়ায় প্রথম অনুশীলন সারল স্পেন
ছবি : রয়টার্স

কানাডার অন্টারিওতে লাগা ভয়াবহ দাবানল থেকে নির্গত ধোঁয়া যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে (বিশেষ করে নিউইয়র্ক ও নিউজার্সিতে) ছড়িয়ে পড়েছে। বাতাসকে বিপজ্জনক করে তুলেছে। এই ঘন কুয়াশাচ্ছন্ন ও অস্বাস্থ্যকর আবহাওয়ার মাঝেই অনুশীলন সারে স্পেন। গত বৃহস্পতিবার নিউ জার্সির ইস্ট হ্যানোভারে আউটডোরে প্রথম অনুশীলন সম্পন্ন করেছে দলটি।

নগর কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা জারি করে জানিয়েছে, উত্তর-পূর্ব এবং গ্রেট লেকস অঞ্চলের বিপজ্জনক বায়ু পরিস্থিতির কারণে সবাইকে বাসায় থাকতে বলা হচ্ছে।  যাদের ভ্রমণ বা কাজের জন্য বাইরে যেতেই হবে। তাদের এন৯৫ বা কেএন৯৫ মাস্ক পরার জন্য অনুরোধ করা হয়েছে।

স্প্যানিশ দল নিউ জার্সির ইস্ট হ্যানোভারে তাদের নির্ধারিত এক ঘণ্টার সেশনের প্রথম ১৫ মিনিট সংবাদমাধ্যমের সামনে উন্মুক্ত রেখে অনুশীলন করে।

যদিও দিনের শুরুতে স্পেনের অনুশীলন অনুষ্ঠিত হওয়ায় দিনের পরবর্তী সময়ের ক্রমবর্ধমান খারাপ বায়ু পরিস্থিতি এড়ানো সম্ভব হয়েছিল, তবু খোলা জায়গায় অনুশীলন করার সিদ্ধান্তটি ছিল কৌতূহলোদ্দীপক।

চিকিৎসকরা জানিয়েছেন, পেশাদার অ্যাথলেটদের জন্য এই ধরণের বিষাক্ত বাতাসে তীব্র শারীরিক পরিশ্রম করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং তাদের ইনডোর বা শীতাতপ নিয়ন্ত্রিত নিরাপদ স্থানে অনুশীলন করা উচিত ছিল।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, উইকএন্ডের বৃষ্টির কারণে আগামী রবিবারের ফাইনাল ম্যাচের আগেই আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার কথা রয়েছে।

টাইগারদের সহকারী কোচ নিয়োগের বিজ্ঞাপন, আবেদন করতে পারবেন দেশিরাও | কালের কণ্ঠ