• ই-পেপার

শিরোপা জিততে যা যা দরকার সবই করব: মেসি

ইংলিশ ক্রিকেটারদের জন্য নতুন আচরণবিধি ইসিবির

ক্রীড়া ডেস্ক
ইংলিশ ক্রিকেটারদের জন্য নতুন আচরণবিধি ইসিবির
ছবি : সংগৃহীত

ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের খেলোয়াড়দের ম্যাচ চলাকালীন, ম্যাচের আগের দিন এবং ম্যাচের পরের দিন অ্যালকোহল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। খেলোয়াড়দের শৃঙ্খলা, পেশাদারির মান উন্নত করতে এই নতুন আচরণবিধি জারি করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের পর গভীর রাতে লন্ডনের একটি নাইটক্লাবে বেন স্টোকস এবং গাস আটকিনসনকে কেন্দ্র করে তৈরি হওয়া একটি অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে এই কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়। খবর বিসিবি

টেলিগ্রাফের প্রতিবেদন অনুযায়ী, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইংল্যান্ডের খেলোয়াড়দের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।

উইম্বলডনে সেমিতে জভেরেভের কাছে হেরে ব্রিটিশ ওয়াইল্ডকার্ড ফেরির বিদায়

ক্রীড়া ডেস্ক
উইম্বলডনে সেমিতে জভেরেভের কাছে হেরে ব্রিটিশ ওয়াইল্ডকার্ড ফেরির বিদায়
ব্রিটিশ ওয়াইল্ডকার্ড আর্থুর ফেরি। ছবি : বিবিসি

প্রথমবারের মতো উইম্বলডন ফাইনাল উঠেছেন জার্মানির টেনিস রাজা আলেকজান্ডার জভেরেভ। সেমি ফাইনালে ব্রিটিশ ওয়াইল্ডকার্ড আর্থুর ফেরিকে সরাসরি সেটে হারিয়েছেন এই জার্মান টেনিস তারকা। ইংল্যান্ডের সেন্টার কোর্টে অনুষ্ঠিত হয় ম্যাচটি।

বিশ্ব র‍্যাংকিংয়ের ১১৪ নম্বর খেলোয়াড় হিসেবে উইম্বলডনে পা রাখেন ফেরি, যিনি এর আগে কখনোই কোনো গ্র্যান্ড স্ল্যামের দ্বিতীয় রাউন্ড পার হতে পারেননি। এবার সব পূর্বাভাস ও প্রত্যাশাকে ভুল প্রমাণ করে সেমিফাইনালে পৌঁছে যান এই ব্রিটিশ ওয়াইল্ডকার্ড।

ম্যাচে আলেকজান্ডার জভেরেভ ৭-৬ (৭-০), ৬-২, ৬-৪ গেমে আর্থুর ফেরিকে পরাজিত করেন। প্রথম সেটে ফেরি দারুণ প্রতিরোধ গড়লেও টাইব্রেকারে জভেরেভ ৭-০ ব্যবধানে একক আধিপত্য বিস্তার করে এগিয়ে যান।

প্রথম সেটের পর ফ্রেঞ্চ ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ আগ্রাসী খেলে ম্যাচের সম্পূর্ণ  নিয়ন্ত্রণে নিজের নেন। তাতেই বিশ্ব র‍্যাংকিংয়ের ১১৪ নম্বর খেলোয়াড় ফেরির স্বপ্ন যাত্রার সমাপ্তি ঘটে সেমিতে।

টানা দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়ের লক্ষ্যে আগামী রবিবারের ফাইনালে জভেরেভ মুখোমুখি হবেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইয়ানিক সিনার অথবা ৭ বারের উইম্বলডন জয়ী নোভাক জকোভিচের।

নতুন কোচ পেলেন রোনালদোরা

ক্রীড়া ডেস্ক
নতুন কোচ পেলেন রোনালদোরা
রোনালদোদের নতুন কোচ জেসুস। ছবি : এক্স থেকে

গুঞ্জনই সত্যি হলো। পর্তুগালের নতুন কোচ হয়েছেন জর্জ জেসুস। ৭১ বছর বয়সী কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ)।

জেসুসের সঙ্গে ৪ বছরের চুক্তি করেছে পর্তুগাল। অর্থাৎ ২০৩০ বিশ্বকাপ তার অধীনেই খেলবেন জোয়াও নেভেস-ভিতিনিয়ারা। কোচকে অভিনন্দন জানিয়ে সামাজিক মাধ্যম এক্সে এফপিএফ লিখেছে, ‘আজ থেকে নতুন যাত্রা শুরু। জাতীয় দলে আপনাকে অভিনন্দন জর্জ জেসসু।’

 

বিশ্বকাপের শেষ ষোলো থেকে পর্তুগাল বিদায় নিতেই কোচের পদ ছাড়েন রবার্তো মার্তিনেজ। তার ছেড়ে যাওয়া পদেই এবার স্থলাভিষিক্ত হলেন জেসুস। তাতে দীর্ঘ ৩৬ বছরের কোচিং ক্যারিয়ারে প্রথমবার জাতীয় দলের ডাগআউটে দাঁড়াবেন তিনি।

পর্তুগিজ হওয়ায় দেশের ফুটবল সম্পর্কে ভালো ধারণা রয়েছে জেসুসের। দেশের ১১টি শীর্ষ ক্লাবকে কোচিং করিয়েছেন তিনি। এ ছাড়া ব্রাজিল, সৌদি আরবেও কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে তার। সর্বশেষ আল-নাসরে ক্রিস্টিয়ানো রোনালদো-জোয়াও ফেলিক্সের সঙ্গে কাজ করেছেন তিনি। তাই অনেকের ধারণা, তাকে কোচের দায়িত্ব দেওয়ার পেছনে কলকাঠি নেড়েছেন রোনালদো।

৩৯ বছর বয়সেও তরুণ মেসি, ফিটনেসের রহস্য কী?

ক্রীড়া ডেস্ক
৩৯ বছর বয়সেও তরুণ মেসি, ফিটনেসের রহস্য কী?
অনুশীলনে মেসি। ছবি : জুয়ানো টেসোনে

চলমান বিশ্বকাপে ৩৯ বছরে পা দিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। রয়েছেন অবিশ্বাস্য ফর্মে। গোলদাতার তালিকায় শীর্ষে থাকার পাশাপাশি একের পর এক ঐতিহাসিক রেকর্ড ভাঙছেন তিনি। বয়সের কোটা প্রায় চল্লিশ ছুঁই ছুঁই হলেও মাঠে তার পারফরম্যান্স উদীয়মান তরুণদের মতো।

আর্জেন্টিনার অধিনায়ক ও তার মেডিক্যাল টিমের কঠোর ও নিখুঁত পরিকল্পনাই এই বিস্ময়ের পেছনের মূল চাবিকাঠি।

প্রতিটি ম্যাচ বা ভারী অনুশীলনের পর মেসি বরফ-শীতল পানিতে স্নান করেন। এটি পেশির ক্লান্তি ও প্রদাহ দ্রুত কমিয়ে শরীরকে আবার সতেজ করে তোলে। খবর দিয়ারিও ওলে

পায়ের রক্ত সঞ্চালন সচল রাখতে এবং জমে থাকা ল্যাকটিক এসিড দূর করতে তিনি নিয়মিত নিউমেটিক কম্প্রেশন বুট বা বিশেষ বায়ুচাপযুক্ত বুট ব্যবহার করেন।

পর্যাপ্ত ও গভীর ঘুম নিশ্চিত করার পাশাপাশি ম্যাচ এবং অনুশীলনের আগে-পরে শরীরের আর্দ্রতা ধরে রাখতে কঠোর নিয়ম মেনে পানি ও তরল খাবার পান করেন।

তিনি কঠোরভাবে পুষ্টিকর ও ভারসাম্যপূর্ণ ডায়েট মেনে চলেন। তবে মানসিক ক্লান্তি এড়াতে পুষ্টিবিদদের পরামর্শে মাঝে মাঝে পছন্দের খাবারে সামান্য ছাড়ও দেন।

আর্জেন্টিনা দলের ভেতর একটি অলিখিত চুক্তি রয়েছে—সবাই মেসির জন্য এবং মেসি সবার জন্য। মাঠে দলের অন্য সদস্যরা অতিরিক্ত দৌড়ে মেসির জন্য জায়গা তৈরি করেন। 

ফলে মেসি মাঠের পরিস্থিতি নিখুঁতভাবে বিশ্লেষণ করে সঠিক সময়ে নিজের সেরাটা দিতে পারেন এবং বাড়তি শারীরিক চাপ থেকে নিজেকে মুক্ত রাখেন।

উন্নত চিকিৎসা, কঠোর শৃঙ্খলা এবং দলের সতীর্থদের দারুণ সহযোগিতার এই মেলবন্ধনেই ২০২৬ বিশ্বকাপে এসেও আগের বিশ্বকাপগুলোর মতোই দুর্দান্ত গতি ও নৈপুণ্য ধরে রেখেছেন এলএমটেন।

শিরোপা জিততে যা যা দরকার সবই করব: মেসি | কালের কণ্ঠ