• ই-পেপার

ক্রিকেটের প্রসারে আমেরিকার মাটিতে খেলবেন কোহলিরা

বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের স্বপ্নের একাদশে স্পেনের তিন, আর্জেন্টিনার দুই, ব্রাজিলের কেউ নেই

২০২৬ বিশ্বকাপ ফুটবল শেষে ভক্তদের ভোটের ভিত্তিতে টুর্নামেন্টের সেরা একাদশ প্রকাশ করেছে ফিফা। এর নাম দেওয়া হয়েছে ড্রিম ইলেভেন বা স্বপ্নের একাদশ।

৪-৩-৩ ফরমেশনের একাদশে প্রত্যাশিতভাবেই সবচেয়ে খেলোয়াড় আছেন বিশ্ব চ্যাম্পিয়ন দল স্পেন থেকে। সেমিফাইনালে স্পেনের কাছেই হেরে স্বপ্নভঙ্গ হওয়া ফ্রান্সেরও আছেন তিনজন। 

এ ছাড়া রানার্স আপ আর্জেন্টিনার দুইজন, তৃতীয় হওয়া ইংল্যান্ডের একজন, এমনকি নরওয়ে ও কেপ ভার্দের একজন করে থাকলেও শেষ ষোলো থেকে বাদ পড়া ব্রাজিলের কেউ নেই। 

স্পেনের তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতলেও স্বপ্নের একাদশে জায়গা পাননি। এ নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে ও বিভিন্ন সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

২০২৬ ফিফা বিশ্বকাপের স্বপ্নের একাদশ

গোলরক্ষক: ভোজিনিয়া (কেপ ভার্দে)।

রক্ষণভাগ: পেদ্রো পোরো (স্পেন), দায়োত উপামেকানো (ফ্রান্স), লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা), মার্ক কুকুরেয়া (স্পেন)।

মাঝমাঠ: জুড বেলিংহাম (ইংল্যান্ড), রদ্রি (স্পেন), মাইকেল ওলিসে (ফ্রান্স)। 

আক্রমণভাগ: লিওনেল মেসি (আর্জেন্টিনা), আর্লিং হালান্ড (নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)।

ক্যারিয়ারসেরা র‌্যাংকিংয়ে তানজিদ

ক্রীড়া ডেস্ক
ক্যারিয়ারসেরা র‌্যাংকিংয়ে তানজিদ
বাংলাদেশের ওপেনার তানজিদ হাসান। ছবি: ফেসবুক

জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ জয়ের পথে বড় অবদান ছিল তানজিদ হাসানের। বাঁহাতি ওপেনার সেটার পুরস্কার পেলেন র‌্যাকিংয়ে।

টানা দুই ফিফটিতে টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে ৭ ধাপ এগিয়ে ২০তম স্থানে জায়গা করে নিয়েছেন তানজিদ, যা তার ক্যারিয়ারসেরা অবস্থান। উন্নতি হয়েছে আরেক ওপেনার সাইফ হাসানেরও। তিনি ৯ ধাপ এগিয়ে ২৭তম স্থানে উঠেছেন। 

সুখবর পেয়েছেন শেখ মেহেদী ও রিশাদ হোসেনও। টি-টোয়েন্টির বোলারদের র‌্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়েছেন মেহেদী। তিনি এখন ১৯তম স্থানে। রিশাদ ৮ ধাপ এগিয়ে উঠে এসেছেন ২৫ নম্বরে।

এদিকে, ইংল্যান্ডের তারকা ব্যাটার জো রুট ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দাপট দেখিয়ে এই সংস্করণে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ৪ ধাপ এগিয়ে উঠে এসেছেন ৮ নম্বরে।

২০২০ সালের পর প্রথমবারের মতো ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ দশে ফিরলেন রুট। সিরিজজুড়ে ৯৬.৮৮ স্ট্রাইক রেটে ২৪৯ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হন তিনি এবং জিতে নিয়েছেন সিরিজসেরার পুরস্কারও।

নিউজিল্যান্ডের মাইকেল ব্রেসওয়েল ওয়েস্ট ইন্ডিজ সফরে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। চার ইনিংসে ৮৬ রান এবং ৮ উইকেট নিয়ে তিনি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে তিন নম্বরে উঠে এসেছেন। 

ওয়ানডের অলরাউন্ডারদের র‍্যাংকিংয়ে শীর্ষে আছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই। দ্বিতীয় স্থানে আছেন বাংলাদেশের মেহেদী হাসান মিরাজ।

বিশ্বকাপ ফাইনালে স্পেনের পক্ষে বাজি ধরে কত টাকা জিতলেন মিয়া খলিফা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ ফাইনালে স্পেনের পক্ষে বাজি ধরে কত টাকা জিতলেন মিয়া খলিফা
বিশ্বকাপের খেলা স্টেডিয়ামের গ্যালারিতে বসেই দেখেছেন মিয়া খলিফা। ছবি: ইন্সটাগ্রাম

ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের শিরোপা জয়ের ওপর ১০ লাখ মার্কিন ডলার (১২ কোটি ৩৬ লাখ টাকা) বাজি ধরে বড় অংকের অর্থ জিতে আলোচনায় এসেছেন সাবেক পর্নো অভিনেত্রী ও বর্তমান কনটেন্ট নির্মাতা মিয়া খলিফা।

রবিবার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের গ্যালারিতে বসেই আর্জেন্টিনা-স্পেন ফাইনাল দেখেছেন মিয়া খলিফা। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি জানান, স্পেন বিশ্বকাপ জিতবে—এমন বিশ্বাসে ১.৬৫ অডসে ১০ লাখ ডলার বাজি ধরেছিলেন।

ফাইনালে অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জেতে স্পেন। এর ফলে মিয়া খলিফা বাজি ধরে সফল হন এবং তিনি মোট ১৬ লাখ ৫০ হাজার ডলার (২০ কোটি ৩৯ লাখ টাকা) ফেরত পান। অর্থাৎ, তার লাভ হয় ৬ লাখ ৫০ হাজার ডলার (৮ কোটি ৩ লাখ টাকা)।

ফাইনাল শেষে ইন্সটাগ্রামে বাজির রসিদ ও স্টেডিয়ামের কয়েকটি ছবি শেয়ার করে মিয়া খলিফা লেখেন, ‘বিশ্বাস রেখেছিলাম, বড় কিছু জিতেছি। আমার দেশ স্পেন নিয়ে খুবই গর্বিত (যদিও আমার শরীরে স্প্যানিশ রক্তের এক ফোঁটাও নেই)।’

মিয়া খলিফার জন্ম ১৯৯৩ সালে, লেবাননের রাজধানী বৈরুতে। ২০০১ সালে তিনি পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। লেবানন-যুক্তরাষ্ট্র দুই দেশেরই নাগরিকত্ব আছে তার। 

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে যে দলই খেলেছে, মিয়া খলিফা সেই দলকে সমর্থন দিয়েছেন। ফাইনালে আগ পর্যন্ত আর্জেন্টিনা জিতলেও শ্রেষ্ঠত্বের মঞ্চে স্পেনের সঙ্গে পেরে ওঠেনি লিওনেল মেসির দল। 

অবশ্য বাজি জিতে মিয়া খলিফার বিপুল অর্থ পাওয়া নিয়ে কিছু প্রশ্ন উঠেছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, বাজিতে লাগানো ১০ লাখ ডলারের পুরোটা তার ব্যক্তিগত অর্থ ছিল কি না, তা যাচাই করা সম্ভব হয়নি। 

কারণ, বিশ্বকাপ চলাকালে মিয়া খলিফা একটি বেটিং প্রতিষ্ঠানের ভিআইপি অতিথি ছিলেন এবং তাদের লোগো ও অ্যাপ ব্যবহার করে বাজির তথ্য প্রকাশ করেছিলেন। ফলে এটি কোনো প্রচারণামূলক কার্যক্রমের অংশ ছিল কি না, তা নিয়েও আলোচনা চলছে।

ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার

ক্রীড়া ডেস্ক
ইংলিশ ক্লাবের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলেন আর্জেন্টাইন ডিফেন্ডার
ছবি : রয়টার্স

গ্রীষ্মকালীন দলবদলে টটেনহ্যাম হটস্পার ছাড়ছেন আর্জেন্টাইন তারকা ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। সেই সঙ্গে ক্লাবের সঙ্গে দীর্ঘ ৫ বছরের সম্পর্কের ইতি ঘটছে। 

বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ও দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানোর এক এক্সক্লুসিভ রিপোর্টে জানানো হয়েছে, ক্লাব এবং খেলোয়াড়—উভয় পক্ষই এই গ্রীষ্মকালীন দলবদলে আলাদা হওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। 

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ২৮ বছর বয়সী এই তারকা।  নিয়মিত উয়েফা চ্যাম্পিয়নস লিগ ও শিরোপার জন্য লড়াই করা সম্ভব এমন একটি ক্লাবে যেতে চান এই তারকা সেন্টার-ব্যাক।

ইতালিয়ান জায়ান্টরা বর্তমানে রোমেরোকে দলে ভেড়াতে সবচেয়ে বেশি সক্রিয় আলোচনা চালাচ্ছে। চুক্তিটি বেশ ব্যয়বহুল হলেও ইন্টারের প্রতিনিধিরা খুব শীঘ্রই তার এজেন্টের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন।

স্প্যানিশ ক্লাব বার্সেলোনাও রোমেরোকে তাদের রক্ষণভাগের মূল লক্ষ্য হিসেবে বিবেচনা করছে। তবে বর্তমান স্কোয়াড থেকে কোনো ডিফেন্ডার দলত্যাগ করলেই কেবল তারা এই রেসে আনুষ্ঠানিকভাবে নামবে বলে জানা গেছে।

ক্রিকেটের প্রসারে আমেরিকার মাটিতে খেলবেন কোহলিরা | কালের কণ্ঠ