• ই-পেপার

‘মেন্টর’ হওয়ার দরজা খোলা মাশরাফির

ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে

ক্রীড়া ডেস্ক
ইতিহাস বলছে আর্জেন্টিনা ফাইনাল খেলবে
মিশরের বিপক্ষে আর্জেন্টিনা ম্যাচ জেতার পর মেসিকে শূন্যে ছুঁড়েন সতীর্থরা। ছবি : রয়টার্স

কথায় আছে, অতীতকে আঁকড়ে ধরে থাকলে জীবন সুন্দর মতো চলবে না। তবে এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে নামার আগে আর্জেন্টিনা চাইলে অতীতকেই আঁকড়ে ধরতে পারে। কেননা অতীতেই লুকিয়ে আছে তাদের মঙ্গল।

সেটা কিভাবে? চলুন জেনে নেই। ইতিহাস জানাচ্ছে, এখন পর্যন্ত ৬ বার বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আর্জেন্টিনা। যার কোনোটিতেই হারেনি তারা। এবার সপ্তমবারের মতো শেষ চারে খেলবে তারা। তাই ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামার আগে অতীতই লিওনেল মেসিদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। ইতিহাস তাই জানাচ্ছে এবারও ফাইনালে খেলবে আর্জেন্টিনা।

তবে ইতিহাস পক্ষে থাকলেই হবে না, কাজটা করতে হবে মেসি-হুলিয়ান আলভারেজদেরকেই। ঠিক যেমন আগের সেমিফাইনালে তাদের পূর্বসূরি কিংবা নিজেরা কাঁধে কাঁধ মিলিয়ে করেছেন। চলুন দেখে নেওয়া যাক আর্জেন্টিনার খেলা সেমিফাইনালগুলোর ফলাফল।

আর্জেন্টিনার সেমিফাইনাল খেলার শুরুটা হয় ১৯৩০ বিশ্বকাপে। উরুগুয়ে বিশ্বকাপে সেবার যুক্তরাষ্ট্রকে ৬-১ গোলে হারায় তিনবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

দ্বিতীয়বার সেমিফাইনাল খেলার জন্য ৫৬ বছর অপেক্ষা করতে হয় আর্জেন্টিনাকে। ১৯৮৬ বিশ্বকাপে বেলজিয়ামকে হারিয়ে সেবার দ্বিতীয়বার শিরোপা জেতে আর্জেন্টিনা। ফল ছিল ২-০। মাঝে অবশ্য ১৯৭৮ বিশ্বকাপে আর্জেন্টিনা প্রথমবার চ্যাম্পিয়ন হলেও সেবার সেমিফাইনালের ফরম্যাট ছিল না।

১৯৯০ বিশ্বকাপের সেমিফাইনালে জয় পায় আর্জেন্টিনা। এবার ইতালিকে টাইব্রেকারে হারায় আলবিসেলেস্তারা। মূল ম্যাচ ১-১ সমতায় শেষ হলে টাইব্রেকারে ৪-৩ ব্যবধানে জিতে ফাইনালে খেলে আর্জেন্টিনা। 

২৪ বছর পর আবারও সেমিফাইনাল খেলে আর্জেন্টিনা। ব্রাজিল বিশ্বকাপে নেদারল্যান্ডসকে ৪-২ ব্যবধানে টাইব্রেকারে হারিয়ে মারাকানায় ফাইনাল খেলেন মেসিরা। নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে সেবার ম্যাচের ফল ছিল ০-০।

মারাকানায় বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার খুব কাছে গিয়ে পারেননি মেসি। তবে সর্বশেষ বিশ্বকাপে সেই স্বাদ পান তিনি। ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে অমরত্বের স্বাদ পাওয়ার আগে তার নেতৃত্বাধীন আর্জেন্টিনা ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালের টিকিট পায়। সেমিফাইনালের ফল ছিল ৩-০।

এবার ইতিহাসের বইয়ে আরেকটি পৃষ্ঠা যোগ হবে নাকি ওখানেই দাঁড়ি পড়বে সেটাই এখন দেখার অপেক্ষা। ফল দেখতে আগামী ১৫ জুন রাতে আটলান্টায় রেফারির শেষ বাঁশি বাজার অপেক্ষায় থাকতে হবে। ইংল্যান্ড নাকি আর্জেন্টিনা জয়ের হাসি হাসবে।

সুপারকম্পিউটারের হিসাবে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কেমন

ক্রীড়া ডেস্ক
সুপারকম্পিউটারের হিসাবে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা কেমন
সুইজারল্যান্ডের বিপক্ষে হুলিয়ান আলভারেজের (মাঝে) গোলের পর আর্জেন্টিনার উদযাপন। ছবি : রয়টার্স

বিশ্বকাপের ট্রফি কার হাতে উঠবে তা দেখার অপেক্ষা আর দুই ম্যাচের। ৪৮ দলের মধ্যে এখন টিকে রয়েছে ৪ দল। সেই চার দল হচ্ছে—ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

চার দলের মধ্যে কার হাতে শিরোপা উঠতে পারে সেটাই তথ্য-উপাত্ত দিয়ে বিশ্লেষণ করেছে অপটার সুপারকম্পিউটার। ২৫ হাজারবার সম্ভাব্য ফলাফল বিশ্লেষণ করে সুপারকম্পিউটার জানিয়েছে, বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ক্ষেত্রে সবচেয়ে এগিয়ে ফ্রান্স। ফরাসিদের পরের তালিকায় যথাক্রমে স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। আগামীকাল রাতে ডালাসে হওয়া সেমিফাইনালে ফ্রান্সের জয়ের পাল্লা ভারী বলে জানিয়েছে সুপারকম্পিউটার। ৫৭.৭ ভাগ জয়ের সম্ভাবনা কিলিয়ান এমবাপ্পে-উসমান দেম্বেলেদের। আর ফাইনালে উঠলে তাদের শিরোপা জয়ের সম্ভাবনা ৩৩ শতাংশ। বিপরীতে স্পেনের ফাইনালে যাওয়ার সম্ভাবনা ৪২.৩ শতাংশ। আর ট্রফি ঘরে তোলার সম্ভাবনা ২৩.৪ ভাগ।

 

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-আর্জেন্টিনা। নিজেদের ইতিহাসে একবারই ১৯৬৬ সালে বিশ্বকাপ জেতা ইংল্যান্ডের ফাইনালে ওঠার সম্ভবনা ৫০.৯ ভাগ। বাকি ৪৯.১ শতাংশ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার। ফাইনালে উঠলে আর্জেন্টিনার ২০.৬ শতাংশের বিপরীতে ইংল্যান্ডের সম্ভাবনা ২১.৯ শতাংশ।

অর্থাৎ সুপারকম্পিউটারের হিসেবে সবচেয়ে কম বিশ্বকাপ জয়ের সম্ভাবনা আর্জেন্টিনার। সবার শীর্ষে ফ্রান্স। অন্যদিকে দুইয়ে থাকা স্পেনের বিপরীতে ৩ নম্বরে ইংল্যান্ড।

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনাল খেলবে ইংল্যান্ড’

ক্রীড়া ডেস্ক
‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনাল খেলবে ইংল্যান্ড’
মেসিকে বোতলবন্দি করে রাখবে ইংল্যান্ড—মনে করেন কোল। ছবি : রয়টার্স

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার মুখোমুখি হবেন লিওনেল মেসি। ক্যারিয়ারের প্রথম দেখায় তাই নিশ্চয়ই দারুণ কিছু করার অপেক্ষায় আছেন আর্জেন্টিনা অধিনায়ক। বিশ্বকাপের অবিশ্বাস্য ছন্দও তাকে সেই আত্মবিশ্বাসই জোগাচ্ছে।

বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৮ গোল করেছেন মেসি। ৩৯ বছর বয়সী প্লে মেকারের কাঁধে ভর করে তাই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সেই পথে এগিয়ে যাবে বলে বিশ্বাস ভক্ত-সমর্থকদের।

 

তবে ইংল্যান্ডের সাবেক ফুটবলার জো কোলের মন্তব্য শুনলে আর্জেন্টাইনদের মন খারাপই হওয়ার কথা। সাবেক উইঙ্গার জানান, মেসিকে ঘুম পাড়াবে ইংল্যান্ড। নেটফ্লিক্স স্পোর্টসের এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের হয়ে তিনবার বিশ্বকাপে খেলা কোল। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন গ্যারি লিনেকার, অ্যালি ম্যাককয়িস্ট ও মিকা রিচার্ডস।

 

মেসিকে নিয়ে কোল বলেছেন, ‘মেসিকে আমাদের ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা তাকে ঘুম পাড়িয়ে দেব। ১০০ ভাগ নিশ্চিত।’

কোলের মন্তব্য শুনে রিচার্ডস বলেন, ‘এখনই এমন কথা বলো না।’ তবে চেলসি ও লিভারপুলের সাবেক উইঙ্গার নিজের অবস্থানে অনড় হয়ে বলেন, ‘আমি এখনই বলে দিচ্ছি, ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে খেলবে। আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি বেশি। আমরা তাদের হারাতে যাচ্ছি। আমার ষষ্ঠেন্দ্রিয় তা-ই বলছে।’

আগামী ১৫ জুন রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-আর্জেন্টিনা। ম্যাচটি হবে আটলান্টায়।

ইংল্যান্ডের কোচ হতে পারেন রাহুল দ্রাবিড়

ক্রীড়া ডেস্ক
ইংল্যান্ডের কোচ হতে পারেন রাহুল দ্রাবিড়
রাহুল দ্রাবিড়কে কোচ করতে আগ্রহী ইংল্যান্ড। ছবি : এক্স থেকে

চাকরি হারানোর ভয়টা অনেক দিন ধরেই চলছিল। এবার সেটা সত্যি হলো। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ইংল্যান্ড ২-১ ব্যবধানে টেস্ট হারার পর গতকাল চাকরিটা হারালেন ব্রেন্ডন ম্যাককালাম। 

টেস্টের কর্তৃত্ব হারালেও সীমিত সংস্করণে ম্যাককালামের ওপরই আস্থা রাখছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কের ফাঁকা জায়গা পূরণে ইতমধ্যে লোক খোঁজা শুরু করেছে ইসিবি। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, একটা সংক্ষিপ্ত তালিকাও তৈরি হয়েছে।

সেই তালিকায় দুর্দান্ত সব কোচের মধ্যে আছেন রাহুল দ্রাবিড়। ভারতীয় কিংবদন্তিকে দীর্ঘ সংস্করণে কোচ হিসেবে পেতে ইংল্যান্ড আগ্রহী বলে জানিয়েছে সংবাদ মাধ্যমটি। ভারতকে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতানো কোচ বর্তমানে কোনো দলের সঙ্গেই যুক্ত নন। চাকরি ছাড়ার সময় ভারতকে ২০২৩ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তোলা কোচ জানিয়েছিলেন, কোনো দলের সঙ্গেই আর সারাবছর কাজ করতে চান না তিনি।

রাহুলের সেই চাওয়াকেও নাকি প্রধান্য দিচ্ছে ইংল্যান্ড। সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে জানানানো হয়েছে, দ্রাবিড়ের পূর্ণকালীন (ফুল-টাইম) কোচ হওয়ার কোনো ইচ্ছে নেই। তবে ইংল্যান্ড কোচ হিসেবে তাকে দীর্ঘদিন বাড়িতে থাকার সুযোগ দেবে। এতে করে তার প্রিয় ফরম্যাটটিকে (টেস্ট ক্রিকেট) টিকিয়ে রাখার কাজে সহায়তাও করতে পারবেন তিনি। তাই ইংল্যান্ডের কোচ হওয়ার বিষয়টি একবার হলেও খতিয়ে দেখা উচিত তার।

গুঞ্জনটা সত্যি হলে ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে ইংল্যান্ডের কোচ হবেন রাহুল দ্রাবিড়। ‘দ্য ওয়াল’ খ্যাত ব্যাটার ছাড়াও ইংল্যান্ডের পছন্দের তালিকায় এগিয়ে আছেন জিম্বাবুয়ের কিংবদন্তি অ্যান্ডি ফ্লওয়ার। আগেও ইংল্যান্ডের টেস্ট দলকে কোচিং করিয়েছেন তিনি। এ ছাড়া আছেন ইংল্যান্ডের সাবেক স্পিনার রিচার্ড ডাওসন, পেসার অ্যান্ডি ফ্লিনটফ, শ্রীলঙ্কার কিংবদন্তি কুমার সাঙ্গাকারা, নিউজিল্যান্ডের মাইক হেসন ও অস্ট্রেলিয়ার জাস্টিন ল্যাঙ্গার।

‘মেন্টর’ হওয়ার দরজা খোলা মাশরাফির | কালের কণ্ঠ