• ই-পেপার

ইংল্যান্ডের কোচ হতে পারেন রাহুল দ্রাবিড়

‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনাল খেলবে ইংল্যান্ড’

ক্রীড়া ডেস্ক
‘মেসিকে ঘুম পাড়িয়ে ফাইনাল খেলবে ইংল্যান্ড’
মেসিকে বোতলবন্দি করে রাখবে ইংল্যান্ড—মনে করেন কোল। ছবি : রয়টার্স

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবার মুখোমুখি হবেন লিওনেল মেসি। ক্যারিয়ারের প্রথম দেখায় তাই নিশ্চয়ই দারুণ কিছু করার অপেক্ষায় আছেন আর্জেন্টিনা অধিনায়ক। বিশ্বকাপের অবিশ্বাস্য ছন্দও তাকে সেই আত্মবিশ্বাসই জোগাচ্ছে।

বিশ্বকাপে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চ ৮ গোল করেছেন মেসি। ৩৯ বছর বয়সী প্লে মেকারের কাঁধে ভর করে তাই টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে আর্জেন্টিনা। সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে সেই পথে এগিয়ে যাবে বলে বিশ্বাস ভক্ত-সমর্থকদের।

 

তবে ইংল্যান্ডের সাবেক ফুটবলার জো কোলের মন্তব্য শুনলে আর্জেন্টাইনদের মন খারাপই হওয়ার কথা। সাবেক উইঙ্গার জানান, মেসিকে ঘুম পাড়াবে ইংল্যান্ড। নেটফ্লিক্স স্পোর্টসের এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন ইংল্যান্ডের হয়ে তিনবার বিশ্বকাপে খেলা কোল। অনুষ্ঠানে তার সঙ্গে ছিলেন গ্যারি লিনেকার, অ্যালি ম্যাককয়িস্ট ও মিকা রিচার্ডস।

 

মেসিকে নিয়ে কোল বলেছেন, ‘মেসিকে আমাদের ঘুম পাড়িয়ে দিতে হবে। আমরা তাকে ঘুম পাড়িয়ে দেব। ১০০ ভাগ নিশ্চিত।’

কোলের মন্তব্য শুনে রিচার্ডস বলেন, ‘এখনই এমন কথা বলো না।’ তবে চেলসি ও লিভারপুলের সাবেক উইঙ্গার নিজের অবস্থানে অনড় হয়ে বলেন, ‘আমি এখনই বলে দিচ্ছি, ইংল্যান্ড বিশ্বকাপের ফাইনালে খেলবে। আর্জেন্টিনার শক্তির বিপরীতে আমাদের গতি বেশি। আমরা তাদের হারাতে যাচ্ছি। আমার ষষ্ঠেন্দ্রিয় তা-ই বলছে।’

আগামী ১৫ জুন রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-আর্জেন্টিনা। ম্যাচটি হবে আটলান্টায়।

উরুগুয়ের কোচ কিংবদন্তি ফোরলান

ক্রীড়া ডেস্ক
উরুগুয়ের কোচ কিংবদন্তি ফোরলান
উরুগুয়ের কোচ হয়েছেন ডিয়েগো ফোরলান। ছবি : রয়টার্স

নতুন যুগে পদার্পণ করতে যাচ্ছে উরুগুয়ে। নিজেদের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা স্ট্রাইকারের কাঁধে জাতীয় দলের দায়িত্ব দিয়েছে। ডিয়েগো ফোরলানকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছে উরুগুয়ে ফুটবল ফেডারেশন।

২০২৭ সালের মার্চ পর্যন্ত কোচের দায়িত্ব পালন করবেন ফোরলান। শুধু জাতীয় দল নয়, উরুগুয়ের অনূর্ধ্ব-২০ দলের দেখভালও করবেন ৪৭ বছর বয়সী সাবেক স্ট্রাইকার। 

 

বিশ্বকাপ থেকে উরুগুয়ে গ্রুপ পর্বেই বিদায় নেওয়ায় কোচের দায়িত্ব ছাড়েন মার্সেলো বিয়েলসা। তারই ছেড়ে দেওয়া ডাগআউটে এবার দাঁড়াচ্ছেন ফোরলান। জাতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে তার কোচিং ক্যারিয়ার শুরু হয় ২০২০ সালে দেশটির শীর্ষ লিগের ক্লাব পেনারোলে। পরের বছর এতেনাসের হয়েও কাজ করেছেন দেশটির কিংবদন্তি। 

কোচিং ক্যারিয়ার দীর্ঘ না হলেও খেলোয়াড়ি ক্যারিয়ার বেশ সমৃদ্ধ ফোরলানের। এক যুগের ক্যারিয়ারে উরুগুয়ের হয়ে জিতেছেন ২০১১ সালের কোপা আমেরিকা। ২০০২ সালে অভিষেক হওয়া ফোরলান গোল করেছেন ১১২ ম্যাচে ৩৬টি। তবে ২০১৪ সালে বিদায় নেওয়া তারকার সবচেয়ে বড় পরিচয় যেন ২০১০ বিশ্বকাপে ‘গোল্ডেন বল’ বিজয়ী। ওই বিশ্বকাপে যৌভাবে সর্বোচ্চ ৫ গোল করেন তিনি।  দীর্ঘ পেশাদার ক্লাব ফুটবলে খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেড, আতলেতিকো মাদ্রিদ ও ইন্টার মিলানের হয়ে।

আবারও উইম্বলডনের রাজা সিনার

ক্রীড়া ডেস্ক
আবারও উইম্বলডনের রাজা সিনার
পরম মমতায় ট্রফিতে চুমু এঁকে দিচ্ছেন সিনার। ছবি : রয়টার্স

চ্যাম্পিয়নশীপ পয়েন্ট পেয়েই কোর্টে শুয়ে পড়লেন ইয়ানিক সিনার। কয়েক মুহূর্ত পর আনন্দে দুই হাতে নিজের মুখায়ব ঢাকলেন। উঠে এসে প্রতিপক্ষ আলেকজেন্ডার জভেরেভের সঙ্গে ম্যাচ শেষের সৌহার্দ্ বিনিময় করলেন ইতালিয়ান তারকা।

তাতে নিশ্চিত হয়ে যায় উইম্বলডনের শিরোপা ধরে রাখা। টানা দ্বিতীয়বার বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন হলেন সিনার। ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম জয়ের পথে জার্মান তারকা জভেরেভকে ৬-৭ (৭/৯), ৭-৬ (৭/২), ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন তিনি।

প্রথম দুই সেটে কেউ কাউকে বিন্দুমাত্র জায়গা ছেড়ে দেননি। যার প্রমাণ টাইব্রেকারে এক-অপরকে টক্কর দেওয়া। তবে তৃতীয় ও ও চতুর্থ সেটে জভেরেভকে লড়াইয়ের সুযোগ দিলেন না সিনার। সবমিলিয়ে টানা ১০ বার জভেরেভকে হারালেন তিনি।

চ্যাম্পিয়ন হয়ে দারুণ খুশি সিনার। ২৪ বছর বয়সী ইতালিয়ান তারকা বলেছেন, ‘জয়টা অনেক গুরুত্বপূর্ণ। প্যারিসের পর কঠিন এক লড়াই হয়েছে। গত বছর অনেক কঠিন ছিল। এখানে এসে তাই আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। নিজের এবং দলের জন্য গর্বিত। যারা সঠিক পথে আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করে।’

বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি

ক্রীড়া ডেস্ক
বছরের পর বছর জয়ের ধারা ধরে রাখা সহজ নয় : মেসি
ছবি : রয়টার্স

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনার। এই অবিশ্বাস্য ধারাবাহিক সাফল্যকে ‌‘স্বাভাবিক নয়’ বলে অভিহিত করেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা অতিরিক্ত সময়ের নাটকীয় জয়ে শেষ চারে ইংল্যান্ডের মুখোমুখি হবে। এতে শিরোপা ধরে রাখার মিশনে আলবেসিলেস্তরা সঠিক পথেই রয়েছে।

ম্যাচ শেষে ইএসপিএন আর্জেন্টিনাকে মেসি বলেন, ‘আমরা যেভাবে উপভোগ করছি, আর্জেন্টিনার সাধারণ মানুষও একইভাবে আনন্দ পাচ্ছে দেখে খুব ভালো লাগছে। আমরা এভাবেই বিষয়টাকে অনুভব করি।’

টানা দুই বিশ্বকাপে সেমিফাইনালে পৌঁছানো এবং বছরের পর বছর ধরে দলের এই জয়ের ক্ষুধা ধরে রাখা একেবারেই সাধারণ কোনো ঘটনা নয় বলে যোগ করেন এই মহাতারকা।

আমরা জানি না এটি আবার কখনো ঘটবে কি না? কিংবা ঘটলেও কবে ঘটবে। গতবারের আগে আমরা দীর্ঘ সময় বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারিনি; তাই এর পরে যা কিছুই আসবে, তার প্রতিটি মুহূর্ত উপভোগ করা উচিত। আমরা এখন বিশ্রাম নেব, নিজেদের শক্তি সঞ্চার করে। সেমিফাইনালে সেরা লড়াইটা দেওয়ার চেষ্টা করব বলে জানান তিনি।