মেজর লিগ সকারে (এমএলএস) মাত্র ১৪ বছর ২৯৩ দিন বয়সে অভিষেক ঘটিয়ে বিশ্ব ফুটবলকে আগেই তাক লাগিয়ে দিয়েছিলেন ক্যানাভান সুলেভান। যুক্তরাষ্ট্রের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের এই বিস্ময়বালক এবার গড়েছেন আরও এক ব্যতিক্রমী ইতিহাস। ফুটবল বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে বিখ্যাত ব্র্যান্ড অ্যাডিডাসের তৈরি থ্রিডি-প্রিন্টেড বুট পরে মাঠে নেমেছেন ১৬ বছর বয়সী এই অ্যাটাকিং মিডফিল্ডার। বুটে পারিবারিক ঐতিহ্য ও শেকড়কে সম্মান জানাতে স্থান দেওয়া হয়েছে তিনটি দেশের জাতীয় পতাকা—বাংলাদেশ, জার্মানি ও যুক্তরাষ্ট্র।
সুলেভানের পায়ের একদম নিখুঁত মাপে বিশেষভাবে তৈরি করা হয়েছে এই আধুনিক থ্রিডি বুট। তবে প্রযুক্তির ছোঁয়ার পাশাপাশি বুট জোড়াকে অনন্য করে তুলেছে এর ডিজাইন।
মাঠে অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে ইতোমধ্যেই ম্যানচেস্টার সিটির নজর কেড়েছেন এই মার্কিন তরুণ। চুক্তি অনুযায়ী ১৮ বছর বয়স হলেই তার ঠিকানা হবে ইংলিশ জায়ান্টদের ডেরায়।
তবে ফুটবল দক্ষতার পাশাপাশি বুটে বাংলাদেশ ও পারিবারিক শেকড়কে ধারণ করার বিষয়টি বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা বাংলাদেশি ফুটবলপ্রেমীদের মাঝে আলাদা এক উন্মাদনা তৈরি করেছে।
এছাড়া কাভানের দুর্দান্ত পারফরম্যান্সের কারণে ইতিমধ্যেই ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর নজর কেড়েছে। এছাড়া আঠারো বছর পূর্ণ হলে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়েও আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচনা চলছে।
সুলিভান পরিবারের ফুটবল রূপকথায় বাংলাদেশ অধ্যায়টি জড়িয়ে আছে দারুণ এক আবেগে। কাভানের দুই ভাই—রোনান ও ডেক্লান সুলিভান বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধি হিসেবে মাঠ কাঁপানোর পথ বেছে নিয়েছেন। বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের জার্সিতে তাদের যাত্রার শুরুটা হয়েছে রূপকথার মতো, যেখানে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপাজয়ী দলের বড় কাণ্ডারি ছিলেন তারা দুজন। পুরো টুর্নামেন্টে শুরুর একাদশে রোনান আর বদলি নেমে ডেক্লানের দুর্দান্ত ঝলক দেখিয়েছেন।




