• ই-পেপার

নান্দাইলে বাসচাপায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তার

কুড়িগ্রাম

ব্রহ্মপুত্রে ভাঙনরোধে দ্রুত বাঁধ রক্ষার দাবি

কুড়িগ্রাম প্রতিনিধি
ব্রহ্মপুত্রে ভাঙনরোধে দ্রুত বাঁধ রক্ষার দাবি
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন রোধে স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবিতে মঙ্গলবার উপজেলার কাঁচকোল-সড়কটারী এলাকায় মানববন্ধন করা হয়। ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের বাঁধ রক্ষা ও ডান তীর রক্ষা বাঁধের ভাঙন ঠেকাতে স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবি করেছে এলাকাবাসী। 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার কাঁচকোল-সড়কটারী এলাকায় ময়নার খামার যুব সংঘ ও স্থানীয় এলাকাবাসীর ব্যানারে আয়োজিত মানববন্ধনে এই দাবি জানানো হয়। এতে শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা অংশ নেন।

বক্তারা বলেন, বছরের পর বছর নদীভাঙনে এলাকার বসতভিটা, আবাদি জমি, গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে। প্রতিবর্ষায় ভাঙনের আতঙ্কে দিন কাটাতে হয় স্থানীয়দের। অনেক পরিবার ইতোমধ্যে ভিটেমাটি হারিয়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছে। দ্রুত টেকসই ব্যবস্থা নেওয়া না হলে কাঁচকোল বাজার থেকে ফকিরেরহাট বাজার পর্যন্ত বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।

বক্তারা আরো বলেন, কাঁচকোল-ফকিরেরহাট সড়কটি এলাকার মানুষের চলাচল, শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীভাঙন অব্যাহত থাকলে এ যোগাযোগ ব্যবস্থা মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। তাই অস্থায়ী ব্যবস্থা নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনার আওতায় দ্রুত স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তব্য দেন ময়নার খামার যুব সংঘের উপদেষ্টা মোছা. নিহারিকা শারমিন (দীপি), সভাপতি মো. মজিদুল হক মুকুল মণ্ডল, সহ-সভাপতি মো. মঞ্জু মিয়া, সাধারণ সম্পাদক মো. হিরন মণ্ডল এবং মাদরাসার সুপার মাও. শমসের আলী প্রমুখ।

কর্মসূচি শেষে স্থানীয় প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পানিসম্পদ মন্ত্রণালয়ের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান আয়োজকরা।

স্থানীয় সূত্র জানায়, ফকিরেরহাট থেকে কাঁচকোল এলাকার মধ্যবর্তী অংশে সম্প্রতি ব্রহ্মপুত্রের ডান তীর রক্ষা বাঁধে ব্যাপক ধস ও ফাটল দেখা দিয়েছে। শুধু চল‌তি মাসেই চার দফায় প্রায় ২০০ মিটার ব্লক পিচিং নদীগর্ভে বিলীন হয়েছে এবং প্রায় দেড় কিলোমিটার এলাকায় ফাটল সৃষ্টি হয়েছে। 
ক্ষতিগ্রস্ত অংশে জরুরি মেরামতের জন্য চার দফায় মোট ২৪ হাজার জিও ব্যাগ বরাদ্দ দেওয়া হলেও জিও ব্যাগ বসানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। 

স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত স্থানে যথাযথভাবে জিও ব্যাগ ফেলা হয়নি। ফলে ভাঙনের ঝুঁকি এখনো কাটেনি। এ অবস্থায় অস্থায়ী সংস্কারের পরিবর্তে স্থায়ী সিসি ব্লক বাঁধ নির্মাণের দাবি তুলেছেন তারা।

কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে ১০ ফুট লম্বা অজগর উদ্ধার

কুড়িগ্রামের উলিপুরে প্রায় ১০ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করেছে বন বিভাগ। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের চর ফুলবাড়ী এলাকায় লোকালয়ের পাশে সাপটি দেখা গেলে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, এদিন সকালে সাপটি দেখতে পেয়ে তারা বন বিভাগকে খবর দেন। খবর ছড়িয়ে পড়লে আশপাশের বিভিন্ন এলাকা থেকে উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন। অনেকেই সাপটির ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

স্থানীয়দের দাবি, এ এলাকায় এর আগে এত বড় অজগর দেখা যায়নি। প্রায় ১০ ফুট লম্বা সাপটি দেখে শিশু ও নারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

কুড়িগ্রাম বন বিভাগের কর্মকর্তা সাদিকুর রহমান বলেন, ‘খবর পেয়ে বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে প্রায় ১০ ফুট লম্বা অজগরটি উদ্ধার করেছে। প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা শেষে সাপটিকে রংপুর চিড়িয়াখানায় হস্তান্তর করা হবে। অজগর বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণী। এ ধরনের সাপ দেখা গেলে আতঙ্কিত না হয়ে বা আঘাত না করে দ্রুত বন বিভাগ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো উচিত।’

সোহান হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

মানিকগঞ্জ প্রতিনিধি
সোহান হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড
ছবি: কালের কণ্ঠ

মানিকগঞ্জে স্কুলছাত্র সোহান মিয়া হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড রায় হয়েছে। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরো চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে মানিকগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়েল হাসান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার দক্ষিণ দেওগাঁও এলাকার হারুন অর রশিদের ছেলে মো. আওয়াবিন মিয়া এবং বরিশাল জেলার সারসী গ্রামের নূর মুন্সির ছেলে মো. সাগর মুন্সি। রায় ঘোষণার সময় আদালতে আওয়াবিন মিয়া উপস্থিত থাকলেও সাগর পলাতক রয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আ ফ ম নূরতাজ আলম বাহার।

মামলার বিবরণে জানা যায়, হত্যাকাণ্ডের শিকার সোহান সিংগাইর উপজেলার ফোর্ডনগর মোল্লাপাড়া গ্রামের নুরুল ইসলাম ও লাইলী বেগম দম্পতির বড় ছেলে। সে ফোর্ডনগর বিআরটি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। পাশাপাশি হ্যলোবাইক চালাত।
 
২০২১ সালের ১৯ জুলাই সকাল ৮টার দিকে প্রতিদিনের মতো হ্যালো বাইক নিয়ে বাড়ি থেকে বের হন সোহান। দুপুরে খাবারের সময় বাড়িতে না ফেরায় বিকেল সাড়ে ৪টার দিকে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি কিছুক্ষণ পর বাড়ি ফিরবেন বলে জানান। তবে পরে আবার ফোন করলে সেটি আর রিসিভ করেননি।

খোঁজাখুঁজির একপর্যায়ে সিংগাইর উপজেলার, খাসের চর বাজার থেকে ধল্লা বাজারগামী কাঁচা সড়কের পাশে সোহানের গলা কাটা মরদেহ দেখতে পান। এ সময় তার ব্যবহৃত হ্যালোবাইক ও মোবাইল ফোন পাওয়া যায়নি। তদন্তে উঠে আসে, হ্যালো বাইক ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। ঘটনার দিনই নিহতের মা লাইলী বেগম সিংগাইর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

তদন্ত শেষে সিংগাইর থানার তৎকালীন পুলিশ পরিদর্শক আবুল কালাম ২০২১ সালের ৩০ জুলাই তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সীতাকুণ্ডে মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত আটক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
সীতাকুণ্ডে মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত আটক

সীতাকুণ্ডের মহাসড়ক থেকে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য আরাফাত হোসেন জিসানকে (২৪) আটক করেছে হাইওয়ে পুলিশ। গতকাল (সোমবার) রাতে টহল পুলিশ তাকে আটক করে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির একটি টহল টিম মহাসড়কে পৌরসদরের নুনাছড়া এলাকায় একটি ডাকাত দলকে দেখতে পেয়ে ধাওয়া দেয়। এতে পিকআপসহ একজন ডাকাত আটক হলেও অন্যরা পালিয়ে যায়।

কুমিরা হাইওয়ে  থানার ইনচার্জ মো. নুরুল আবচার জানান, আটকের পর ওই ডাকাত স্বীকার করে যে তারা মহাসড়কে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

সীতাকুণ্ড মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আলমগীর বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তঃজেলা এক রোড ডাকাত দলের  সদস্যকে নুনা ছড়া এলাকার মহাসড়ক থেকে আটক করেছে কুমিরা হাইওয়ে ফাঁড়ির টহল পুলিশ। পরে সীতাকুণ্ড থানায় ওই ডাকাতকে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।