• ই-পেপার

‘প্রাথমিক শিক্ষা পদক’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

দূষণের শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাসের খবর কী?

অনলাইন ডেস্ক
দূষণের শীর্ষে কিনশাসা, ঢাকার বাতাসের খবর কী?

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। সাধারণত টানা বৃষ্টিতে বাতাসের মানের উন্নতি হয়। কিন্তু এবার কয়েকদিনের বর্ষণেও মেগাসিটি ঢাকার বায়ুমানের তেমন উন্নতি মেলেনি। উল্টো বিশ্বের দূষিত শহরের তালিকায় আবারও প্রথম ১০ এর মধ্যে উঠে এসেছে রাজধানী ঢাকা।

বুধবার (১৫ জুলাই) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, বুধবার (১৫ জুলাই) সকালে ঢাকার বায়ুমান স্কোর ১১৭। এই স্কোর অনুযায়ী শহরের বায়ুর মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। এ সময় বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ঢাকার অবস্থান অষ্টম।

একই সময়ে দূষিত শহরের তালিকায় ১৭৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। এ ছাড়া, ১৬১ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতারের দোহা। ১৫২ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই। ১৪৮ বায়ুমান স্কোর নিয়ে ইন্দোনেশিয়ার মেডান রয়েছে তালিকার চতুর্থ স্থানে। ১৩৪ স্কোর নিয়ে সেনেগালের রাজধানী ডাকার রয়েছে ঞ্চম অবস্থানে।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

অনলাইন ডেস্ক
বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
ফাইল ছবি

বঙ্গোপসাগর লঘুচাপ সৃষ্টি হওয়ায় উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্ভাবাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর ওড়িশা-পশ্চিমবঙ্গ উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এ ছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

অনলাইন ডেস্ক
সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

দেশের সাত জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে এই ঝড় হতে পারে। 

বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

এতে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী ফ্রান্স : রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী ফ্রান্স : রাষ্ট্রদূত

ফ্রান্সের বাস্তিল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে বলেছেন, গণতন্ত্রে বাংলাদেশের প্রত্যাবর্তনের পর দুই দেশের সম্পর্ক নতুন গতি পেয়েছে এবং বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু ও কৌশলগত সহযোগিতা আরো বিস্তৃত করতে চায় ফ্রান্স।

মঙ্গলবার (১৪ জুলাই)  ফ্রান্সের বাস্তিল ও জাতীয়  দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ফ্রান্স দূতাবাসে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী  ইকবাল হাসান মাহমুদ টুকু।

অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত বলেন, সাম্প্রতিক জাতীয় নির্বাচন শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হওয়ায় বাংলাদেশ আবার গণতান্ত্রিক রাষ্ট্রসমূহের কাতারে ফিরে এসেছে। বাংলাদেশের জনগণের গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকারে প্যারিসও মুগ্ধ বলে তিনি উল্লেখ করেন।

তিনি জানান, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাকে বাংলাদেশে পাঠিয়েছেন দ্বিপক্ষীয় সম্পর্ককে আরো গভীর ও বহুমাত্রিক করার দায়িত্ব দিয়ে। ফ্রান্স ব্যবসায়ী, শিক্ষার্থী, গবেষক ও শিল্পীদের মধ্যে যোগাযোগ বাড়াতে চায়।

বাংলাদেশের উন্নয়ন ও জলবায়ু সহনশীলতা গড়ে তুলতে ফরাসি উন্নয়ন সংস্থা ২০১২ সাল থেকে প্রায় ২০০ কোটি ইউরো ঋণ দিয়েছে উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, সংস্থাটির ৮০ শতাংশের বেশি প্রকল্প জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও জীববৈচিত্র্য সংরক্ষণে নিবেদিত।

তিনি বলেন, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি, অবাধ নৌচলাচল ও স্থিতিশীলতা নিশ্চিত করতে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে ফ্রান্স। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন ও সমুদ্র সংরক্ষণেও দুই দেশের সহযোগিতা জোরদারের আগ্রহ রয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে রাষ্ট্রদূত জাতিসংঘ সাধারণ পরিষদের পরবর্তী সভাপতি হিসেবে ড. খলিলুর রহমানের নির্বাচিত হওয়াকে দেশের জন্য বড় অর্জন বলে অভিহিত করেন। একই সঙ্গে পারস্পরিক স্বার্থ ও সমতার ভিত্তিতে বাংলাদেশ-ফ্রান্স সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।