• ই-পেপার

লেবাননে নিহত দুজনের মরদেহ গ্রহণ করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাংবাদিকদের পড়াশোনার সীমা জানতে চান জয়নুল আবদিন ফারুক

অনলাইন ডেস্ক
সাংবাদিকদের পড়াশোনার সীমা জানতে চান জয়নুল আবদিন ফারুক
সংগৃহীত ছবি

দেশের প্রায় সব উপজেলা, এমনকি ইউনিয়ন পর্যায়েও সাংবাদিকতার কার্ড পাওয়া যাচ্ছে। অথচ অনেকেরই সাংবাদিকতা বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই; কেউ রিপোর্টারও নন, এমনকি মেট্রিক পাসও না। ইউটিউবসহ বিভিন্ন মাধ্যমে যা খুশি তাই প্রচার করা হচ্ছে। কারা এসব সাংবাদিকতার কার্ড দিচ্ছে, এদের লেখাপড়া কতটুকু এবং কারা সেই পরিচয় ব্যবহার করছে—এসব বিষয় তদন্ত করা দরকার বলে দাবি জানিয়েছেন নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

আরো পড়ুন
বিমানবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

বিমানবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

 

রবিবার (৭ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে এসব কথা বলেন। 

সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক বলেন, ‘এ বিষয়গুলো তথ্য মন্ত্রণালয়ের আওতায় এনে কার্যকর কোনো নীতিমালা বা সিদ্ধান্ত নেওয়া যায় কি না, তা গুরুত্ব সহকারে বিবেচনা করা প্রয়োজন। এসব অনিয়ন্ত্রিত কর্মকাণ্ড বন্ধ না হলে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে উন্নয়ন ও গণতান্ত্রিক পরিবেশও বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।’

তার প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সংসদে বলেন, ‘আমরা মিসইনফরমেশন (ভুল তথ্য) ও ডিসইনফরমেশন (অপতথ্য) নিয়ে কাজ করছি। যারা সাংবাদিক হিসেবে নিবন্ধিত নয়, মূলত তারাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন উপস্থাপন করেন।’

আরো পড়ুন
হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরো ৭ শিশুর মৃত্যু

 

প্রতিমন্ত্রী আরো জানান, এ ধরনের অপতৎপরতা বন্ধে ইতোমধ্যে একটি বিশেষ টিম গঠন করা হয়েছে। এই টিম পুরো বিষয়টি মনিটর করছে এবং যারা জড়িত, তাদের আইনের আওতায় আনা যায় কি না, সে বিষয়ে কার্যক্রম চলছে। শিগগিরই এই মনিটরিং টিমের পরিধি ও বিস্তারিত কার্যক্রম সবার সামনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে বলেও তিনি সংসদকে আশ্বস্ত করেন।

বিমানবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
বিমানবাহিনী প্রধানের সঙ্গে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর সাক্ষাৎ

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী (অন্তর্বর্তীকালীন) ক্যারল ফ্লোর-স্মেরেঝনিয়াক সৌজন্য সাক্ষাৎ করেছেন। 

আজ রবিবার বিমানবাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাতিসংঘের মধ্যকার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারকরণ, সার্বিক উন্নয়ন, শান্তিরক্ষা কার্যক্রম এবং অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে মতবিনিময় করা হয়।

বাজেট অধিবেশন

তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব

অনলাইন ডেস্ক
তোফায়েল-মোশাররফসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে শোক প্রস্তাব
সংগৃহীত ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শুরু হয়েছে। রবিবার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীরবিক্রম) সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। অধিবেশনের প্রথম দিনে ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের নায়ক, মুক্তিযুদ্ধের সংগঠক, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ ও সাবেক মন্ত্রী মোশাররফ হোসেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ।

শোক প্রস্তাব উত্থাপন করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে তা সংসদে গৃহীত হয়। মৃতদের স্মরণে এক মিনিট শোক প্রকাশ করে জাতীয় সংসদ। পরে মোনাজাত পরিচালনা করেন এ বি এম আশরাফ উদ্দিন নিজান।

আরো পড়ুন
ফুটবলের জাদুকর ম্যারাডোনার একচ্ছত্র আধিপত্যের মহাকাব্য

ফুটবলের জাদুকর ম্যারাডোনার একচ্ছত্র আধিপত্যের মহাকাব্য

 

অধিবেশনে আওয়ামী লীগের নেতা ও সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম রহমত উল্লাহ, দবিরুল ইসলাম, এ বি এম আনোয়ারুল হক, মোসলেম উদ্দিন, আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী শফিক আহমেদ এবং দশম সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য আবদুল মতিনের মৃত্যুতে শোক জানানো হয়।

এ ছাড়া বিএনপির সরকারের সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, অধ্যাপক এম এ মান্নান, সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন, জি এম ফজলুল হক, জাতীয় পার্টির সংসদ সদস্য সৈয়দ মো. কায়সার, আবু নূর মোহাম্মদ বাহাউল হক, গোলাম সারোয়ার মিলন এবং সিপিবির সংসদ সদস্য মো. সামসুদ্দোহার মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ।

সংসদের রীতি অনুযায়ী প্রয়াত মন্ত্রী, এমপি ও দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে অধিবেশনের প্রথম দিন শোক প্রকাশ করা হয়।

আরো পড়ুন
সংসদ খুব কালারফুল দেখাচ্ছে : স্পিকার

সংসদ খুব কালারফুল দেখাচ্ছে : স্পিকার

 

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের স্ত্রী অধ্যাপক দিলারা হাফিজের মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ। এ ছাড়া জাতীয় অধ্যাপক সুফিয়া আহমেদ, কবি হেলাল হাফিজ, ছায়ানটের সভাপতি সন্‌জীদা খাতুন, প্রখ্যাত সংগীত শিল্পী মুস্তাফা জামান আব্বাসী, লেখক বদরুদ্দীন উমর, নজরুল সংগীত শিল্পী ডালিয়া নওশীন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা আব্দুল কুদ্দুস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছা, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শফিউল বারী বাবু, সংঘরাজ ড. জ্ঞানীশ্রী মহাস্থবির, সাংবাদিক গাজী রুহুল আমিনের মৃত্যুতে শোক প্রকাশ করে জাতীয় সংসদ।

সংসদ খুব কালারফুল দেখাচ্ছে : স্পিকার

অনলাইন ডেস্ক
সংসদ খুব কালারফুল দেখাচ্ছে : স্পিকার

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও বাজেট অধিবেশন শুরু হয়েছে। রবিবার (৭ জুন) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীরবিক্রম) সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। শুরুতেই সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, ‘আজ সংসদ খুব কালারফুল দেখাচ্ছে।’ 

আরো পড়ুন
দ্বিতীয় অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হলেন ৫ জন

দ্বিতীয় অধিবেশনের সভাপতিমণ্ডলীর সদস্য নির্বাচিত হলেন ৫ জন

 

স্পিকার আরো বলেন, ‘সংসদ আজ নারী সদস্যদের আগমনে পূর্ণতা পেয়েছে। তাদেরও আমি অভিনন্দন জানাই।’ এর পরই এ বি এম আশরাফ উদ্দিন নিজানকে মোনাজাত পরিচালনার জন্য আহ্বান জানান স্পিকার হাফিজ উদ্দিন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি, অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে, বিএনপি সরকার গঠনের পর এটিই সংসদের প্রথম বাজেট অধিবেশন।

রবিবার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদ ভবনে এই অধিবেশন শুরু হয়। অধিবেশনে আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।