• ই-পেপার

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ

অনলাইন ডেস্ক
চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আব্দুল রউফ
সংগৃহীত ছবি

বীর মুক্তিযোদ্ধা হাজী মো. আব্দুল রউফ সরকারের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেলে গাজীপুরের পূবাইল কলেজ সংলগ্ন খিলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা নামাজ শেষে তাকে দাফন করা হয়।

এর আ সোমবার দিবাগত রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি দুই ছেলে, দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের ছোট ছেলে আবুবকর সরকার বর্তমানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর একান্ত সচিব (বিসিএস কর্মকর্তা) হিসেবে দায়িত্বরত আছেন।

তার মৃত্যুতে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এবং মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেছেন।

 

 

বিমানের টিকিটে ছাড় ছাড়াও যেসব সুবিধা পাবেন প্রবাসী কার্ডধারীরা

নিজস্ব প্রতিবেদক
বিমানের টিকিটে ছাড় ছাড়াও যেসব সুবিধা পাবেন প্রবাসী কার্ডধারীরা
সংগৃহীত ছবি

প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের টিকিটে বিশেষ ডিসকাউন্ট, বলাকা লাউঞ্জ ব্যবহারে ছাড়, প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা পাবেন। এ ছাড়া তাদের সব ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিতে সরকার উদ্যোগ গ্রহণ করেছে বলে জানিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম।

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণ উপলক্ষে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কিত এক অবহিতকরণ সভায় তিনি এসব কথা বলেন।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক।

আফরোজা খানম বলেন, ‘প্রবাসী ভাইদের হয়রানিমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধপরিকর। ইতিমধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সাধারণের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। এখন প্রবাসী কার্ডধারীদের জন্য বিশেষ সুবিধা যুক্ত করা হচ্ছে।’

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানান, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে। পাশাপাশি প্রবাসী কার্ডধারীদের বিমানবন্দরে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে।

সভার শুরুতে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে প্রবাসী কার্ড বাস্তবায়নে সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরেন প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান, উভয় মন্ত্রণালয় ও অধস্তন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রবাসী কার্ডধারীরা এসব সুবিধা পেতে কার্ড উপস্থাপন করলেই বিমানবন্দরের সংশ্লিষ্ট কাউন্টার থেকে সহায়তা পাবেন। দ্রুত সময়ের মধ্যে এসব সুবিধা কার্যকর করার উদ্যোগ নিচ্ছে মন্ত্রণালয়।

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ি নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ি সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আজ মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল হাসান দায়িত্ব পালনকালে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় তিনি নৌবাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিন সফল ও সুচারূভাবে দায়িত্ব পালন করায় বিদায়ি নৌপ্রধানকে ধন্যবাদ জানান। তিনি বাহিনীর উন্নয়নে বিদায়ি নৌপ্রধানের ভূমিকার প্রশংসা করেন।

রাষ্ট্রপতি এ সময় বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলেও আশা প্রকাশ করেন। সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সচিবগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, অ্যাডমিরাল এম নাজমুল হাসান আগামী ২৩ জুলাই নতুন নৌপ্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন।

প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ
ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। ফাইল ছবি

প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি-সংক্রান্ত সেবা আরো সহজ, দ্রুত ও অগ্রাধিকারভিত্তিতে নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

মঙ্গলবার (২১ জুলাই) ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রীর কার্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক, সচিব মো. মোখতার আহমেদ এবং দুই মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলোচনায় প্রবাসী কল্যাণমন্ত্রী প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি অফিসে প্রায়োরিটি সার্ভিস চালু, প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের সুবিধা, নামজারি, মিউটেশনসহ অন্যান্য ভূমি সেবা দ্রুত সম্পন্ন, ভূমি অফিসে প্রবাসী কর্নার বা সহায়তা ডেস্ক স্থাপন এবং পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদনে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

জবাবে ভূমিমন্ত্রী বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে এবং বিভিন্ন সরকারি সেবা সহজলভ্য করতে প্রবাসী কার্ড চালু করা হচ্ছে। এ উদ্যোগ সফল করতে ভূমি মন্ত্রণালয় প্রবাসী কার্ডধারীদের জন্য উল্লিখিত সব সেবা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে প্রয়োজনীয় সহযোগিতা করবে।

এ ছাড়া প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা আরো সহজ ও সমন্বিত করতে মন্ত্রণালয়ে একটি ফোকাল পয়েন্ট নির্ধারণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন ভূমিমন্ত্রী।

শিশু রামিসার বড় বোনের দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী | কালের কণ্ঠ