• ই-পেপার

একনজরে আজকের কালের কণ্ঠ (১০ ফেব্রুয়ারি)

বাংলাদেশে আসছেন প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

অনলাইন ডেস্ক
বাংলাদেশে আসছেন প্রখ্যাত আলেম আল্লামা সাজ্জাদ নোমানী

বাংলাদেশ আসছেন মুসলিম বিশ্বের প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী। কয়েকটি ধর্মীয় পোগ্রামে অংশ নিতে আগামী ১২ জুলাই ভারতের মুম্বাই থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

১১ দিনের সফরে তিনি ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারে আয়োজিত বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেমদের সঙ্গে মতবিনিময় করবেন।

খলিলুর রহমান সাজ্জাদ নোমানী আগামী ১৮ জুলাই সকাল ৯টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠেয় ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্স’-এ প্রধান অতিথি ও মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে বক্তব্য দেবেন। একই অনুষ্ঠানে তার উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর মোড়ক উন্মোচন করা হবে।

বাংলাদেশ সফরকালে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজারে আয়োজিত বিভিন্ন দ্বীনি সেমিনার, শিক্ষাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের উদ্দেশ্যে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেমদের সঙ্গে মতবিনিময় করবেন আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী। চট্টগ্রাম সফরে দেশের বৃহৎ দুটি বড় মাদ্রাসা হাটহাজারী ও পটিয়ায় যাওয়ার কথা রয়েছে তার।

আজ শপথ নিচ্ছেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর

অনলাইন ডেস্ক
আজ শপথ নিচ্ছেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর
চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত সংসদ সদস‌্য সরোয়ার আলমগীর

ত্রয়োদশ জাতীয় সংসদের চট্টগ্রাম-২ আসনে নির্বাচিত সংসদ সদস‌্য সরোয়ার আলমগীর আজ বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যা ৭টায় শপথ নেবেন।

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এমপি তাকে শপথবাক্য পাঠ করাবেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় গণসংযোগ অধিশাখা-১-এর সহকারী পরিচালক মো. রাশেদ মিজান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

খাদ্যে থাকলেও মাদকে ভেজাল নেই : এমপি সাবিকুন্নাহার

অনলাইন ডেস্ক
খাদ্যে থাকলেও মাদকে ভেজাল নেই : এমপি সাবিকুন্নাহার
সংগৃহীত ছবি

জাতীয় সংসদে খাদ্যে ভেজাল নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াতে ইসলামীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিকুন্নাহার বলেছেন, ‘খাদ্যে ভেজাল থাকলেও মাদকে ভেজাল নেই, এটা বড়ই আশ্চর্যজনক বিষয়।’

বৃহস্পতিবার (৯ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ২২তম দিনের প্রশ্নোত্তর পর্বে সম্পূরক প্রশ্নে খাদ্যমন্ত্রীর কাছে খাদ্যের মান সংরক্ষণ এবং জনগণের জন্য ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ সম্পর্কে জানতে চান তিনি।

সম্পূরক প্রশ্নে সাবিকুন্নাহার বলেন, ‘এখন বাজারে নানা ধরনের ফল পাওয়া যাচ্ছে। কিন্তু কোন ফলটি ফরমালিনমুক্ত, কোনটি স্বাস্থ্যের জন্য নিরাপদ তা সাধারণ মানুষ বুঝতে পারছে না। এ অবস্থা আর কতদিন চলবে? আমরা দেখি, মাদকে ভেজাল নেই, কিন্তু খাদ্যে ভেজাল। এটা সত্যিই আশ্চর্যজনক। জনগণ যাতে ভেজালমুক্ত খাদ্য পায় এবং খাদ্যের মান সংরক্ষিত থাকে, সে জন্য সরকার কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা জানতে চাই।’

জবাবে খাদ্যমন্ত্রী মো. আব্দুল বারী বলেন, সংসদ সদস্যের উত্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, খাদ্যে ভেজালের কারণে দেশে ক্যান্সার, কিডনি রোগসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ বিষয়ে সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে।

মন্ত্রী জানান, গতকালই (বুধবার) ভেজালবিরোধী অভিযান পরিচালনাকারী মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে দীর্ঘ বৈঠক হয়েছে। সেখানে খাদ্য ভেজাল প্রতিরোধে করণীয় নির্ধারণ এবং প্রয়োজনীয় সুপারিশ দিতে জনপ্রশাসন উপদেষ্টার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

তিনি আরো বলেন, ওই কমিটি ইতিমধ্যে বৈঠক করেছে এবং কয়েকটি সিদ্ধান্ত নিয়েছে। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং খাদ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে, যাতে ভেজাল খাদ্য বাজারে আসতে না পারে। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী খাদ্য ভেজালমুক্ত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে সরকার সচেষ্ট থাকবে। জবাবদিহিতা নিশ্চিত করেই এ কার্যক্রম পরিচালনা করা হবে বলেও তিনি জানান।

যুগ্ম সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

নিজস্ব প্রতিবেদক
যুগ্ম সচিব পদে ১৭২ কর্মকর্তার পদোন্নতি

উপসচিব পদমর্যাদার ১৭২ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার (৯ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদানের জন্য বলা হয়েছে।

একনজরে আজকের কালের কণ্ঠ (১০ ফেব্রুয়ারি) | কালের কণ্ঠ