• ই-পেপার

বয়কটের হুমকিতে টরন্টোর ‘বেগমপাড়া’র বাসিন্দারা!

রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি

অনলাইন ডেস্ক
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি : সিইসি
ছবি : ভিডিও থেকে নেওয়া।

রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রস্তুতির অংশ হিসেবে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করেছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে ইসির একটি প্রতিনিধিদল। মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সিইসি জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন প্রস্তুত। তবে চূড়ান্ত দিনক্ষণ ঠিক হয়নি। পরবর্তী সময়ে দিনক্ষণের বিষয়টি গেজেট আকারে প্রকাশ করা হবে। এখন শুধু প্রাথমিক আলোচনা হয়েছে। 

যদি একাধিক প্রার্থী থাকেন, তাহলেই নির্বাচন হবে। আর যদি একক প্রার্থী থাকে তাহলে নির্বাচনের প্রায়োজন নেই বলে জানান সিইসি।

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্যের সাম্প্রতিক ঘটনার বিষয়ে জানতে চাইলে সিইসি বলেন, সংসদ সচিবালয় থেকে বিষয়টি রেফার করা হলে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।

 

দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

অনলাইন ডেস্ক
দায়িত্ব শেষে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘রাষ্ট্রপতির সাংবিধানিক আইনি সুরক্ষা শুধু তিনি দায়িত্বে থাকা পর্যন্ত কার্যকর থাকে। দায়িত্ব শেষ হলে প্রয়োজনীয় ক্ষেত্রে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব।’

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি দায়িত্বে থাকা অবস্থায় তার বিরুদ্ধে কোনো আইনি কার্যক্রম শুরু করা যায় না। তবে এ সুরক্ষা শুধু তার দায়িত্ব থাকা সময়ের জন্য প্রযোজ্য। তিনি দায়িত্ব ছাড়ার পর, দায়িত্ব গ্রহণের আগে বা পরে সংঘটিত কোনো অভিযোগ বা আইনগত বিষয়ে প্রয়োজন হলে তার বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া যাবে।

তিনি স্পষ্ট করে বলেন, তিনি বর্তমান বিদায়ি রাষ্ট্রপতিকে উদ্দেশ করে এ মন্তব্য করছেন না, বরং এটি একটি সাধারণ সাংবিধানিক ব্যাখ্যা। এ বিষয়ে যে বিভ্রান্তি ছিল, তা দূর হবে বলেও আশা প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেন, আদালত সরকার নয়, আদালত একটি স্বাধীন প্রতিষ্ঠান। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ সব আদালতেই জনগণ ন্যায়বিচারের জন্য যেতে পারেন।

তিনি বলেন, কোনো কোনো মামলায় সরকার একটি পক্ষ হতে পারে, তবে আদালত স্বাধীনভাবেই সিদ্ধান্ত দেয়। আবার অনেক ক্ষেত্রেই সরকার কোনো মামলার পক্ষও থাকে না।

তিনি আরো বলেন, সরকারের বিরুদ্ধেও অসংখ্য রিট হয় এবং উচ্চ আদালতে বহু মামলায় সরকার পরাজিত হয়। তাই সরকার বিচার প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে—এমন অভিযোগের ভিত্তি নেই। 

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, আমি আপনাকে নিশ্চিত করতে পারি, এখন আদালতে সব কিছুই যাচ্ছে এবং আদালত স্বাধীনভাবে তার কাজ করছে। 

‘কারাগারে বসে ভিডিও কলে হাসিনার ফেরার বার্তা’– যা বলল কারা কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক
‘কারাগারে বসে ভিডিও কলে হাসিনার ফেরার বার্তা’– যা বলল কারা কর্তৃপক্ষ
সংগৃহীত ছবি

কারাগারে বসে ভিডিও কলে শেখ হাসিনার ফেরার বার্তা দিচ্ছেন সাবেক ছাত্রলীগ নেতা’ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিওটি বিভ্রান্তিকর এবং ভিডিওটির কোনো অংশই লক্ষ্মীপুর জেলা কারাগারের নয় বলে জানিয়েছে কারা অধিদপ্তর। 

মঙ্গলবার (২৮ জুলাই) সকালে কারা অধিদপ্তরের সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) জান্নাত-উল-ফরহাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৭ জুলাই ফেসবুকে একটি গণমাধ্যমের পেজে প্রকাশিত ভিডিওটি নিয়ে কারা কর্তৃপক্ষ ব্যাপক অনুসন্ধান চালিয়ে নিশ্চিত হয়েছে যে, ভিডিওটির কোনো অংশই লক্ষ্মীপুর জেলা কারাগারের ভেতরে ধারণ করা হয়নি।

কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২০ জুলাই সন্ত্রাস দমন আইনের একটি মামলায় হাজতি মির্জা আশরাফুজ্জামান ও হাজতি মো. নাঈম হোসেনকে লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে আদালতে হাজিরার জন্য নেওয়া হয়। আদালত প্রাঙ্গণে অবস্থানকালে তারা ভিডিও কলে একজন ব্যক্তির সঙ্গে কথা বলেন এবং সেখানে উপস্থিত অন্য একজন সেই দৃশ্য ধারণ করেন, পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট বন্দিরাও বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

কারা অধিদপ্তরের এই কর্মকর্তা আরো জানান, কারাগারের মতো সংবেদনশীল প্রতিষ্ঠান সম্পর্কে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার জনমনে নেতিবাচক প্রভাব ফেলে। যথাযথ যাচাই-বাছাই ছাড়া এ ধরনের ভিডিও বা সংবাদ প্রচার করা অনাকাঙ্ক্ষিত এবং প্রচলিত আইনেরও পরিপন্থী। ঘটনাটি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা হয়েছে এবং সংশ্লিষ্ট বন্দিদের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

কারাগারের নিরাপত্তা নিশ্চিতে কারা অধিদপ্তর সব সময় কঠোর অবস্থানে রয়েছে। একই সঙ্গে সংবেদনশীল বিষয় নিয়ে সংবাদ প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই করে দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা পালনের জন্য গণমাধ্যম ও গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে কারা অধিদপ্তর।

বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
ছবি : ভিডিও থেকে নেওয়া

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে পৌঁছেছেন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি বঙ্গভবনে পৌঁছলে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।

মো. সাহাবুদ্দিন রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পর দায়িত্ব গ্রহণ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। তিনি অফিস করলেও বঙ্গভবনে উঠবেন না, সংসদে স্পিকারের বাসভবনেই থাকবেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমেদ বঙ্গভবনের বিভিন্ন প্রশাসনিক কার্যক্রমে অংশ নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক কার্যালয়ে দিনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন তিনি।

বয়কটের হুমকিতে টরন্টোর ‘বেগমপাড়া’র বাসিন্দারা! | কালের কণ্ঠ