• ই-পেপার

খালেদা জিয়ার বাসভবনে আরো পুলিশ মোতায়েন

বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য, বিল পাস

অনলাইন ডেস্ক
বিনিয়োগ বাড়ানোর লক্ষ্য, বিল পাস

দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট, শিল্পায়ন ত্বরান্বিত এবং বিনিয়োগকারীদের জন্য সেবা সহজ ও সমন্বিত করতে সংসদে কণ্ঠভোটে ‘ইনভেস্ট বাংলাদেশ আইন, ২০২৬’ পাস হয়েছে। নতুন আইনে বিনিয়োগ, শিল্পাঞ্চল ও পিপিপি প্রকল্পের কার্যক্রম এক কর্তৃপক্ষের অধীনে আনা হয়েছে। আইনের বিধান অনুযায়ী, বিডা, বেজা, পিপিপি কর্তৃপক্ষ বিলুপ্ত করে ‘ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষ’ গঠিত হবে।

গতকাল সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে বিলটি উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পরে বিলটি কণ্ঠভোটে পাস হয়। বিলের ওপর আপত্তি জানান বিরোধীদলীয় সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান। সেই আপত্তি কণ্ঠভোটে নাকচ হয়ে যায়। এ নিয়ে কথা বলেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরে বিলটি পাসের প্রস্তাব উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিনের এক প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

নতুন আইনের আওতায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) এবং পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের (পিপিপিএ) কার্যক্রম সমন্বিত হবে। এর আগে ৯ জুলাই প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে বিলটির খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আইন অনুযায়ী, ইনভেস্ট বাংলাদেশ দেশের প্রধান বিনিয়োগ উন্নয়ন ও সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বিনিয়োগ অনুমোদন, নিবন্ধন, আমদানি-রপ্তানি, প্রণোদনা, শিল্পাঞ্চল উন্নয়ন এবং সরকারি সেবা গ্রহণের প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও সমন্বিত হবে। আইনে সিঙ্গেল উইন্ডো ক্লিয়ারেন্স, ওয়ানস্টপ সার্ভিস, অনুমোদন ও লাইসেন্সিং প্রক্রিয়ার ডিজিটালাইজেশন, সরকারি-বেসরকারি অংশীদারি সম্প্রসারণ এবং কর্মসংস্থান সৃষ্টির বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। আইনের উল্লেখযোগ্য বিধানের মধ্যে রয়েছে অর্থনৈতিক অঞ্চল, মুক্তবাণিজ্য অঞ্চল এবং ঘোষিত শিল্পাঞ্চলকে সমন্বিত কাঠামোর আওতায় আনা, লাইসেন্স ও অনুমোদনের সময়সীমা নির্ধারণ, ক্ষুদ্র পিপিপি প্রকল্পে সহজ অনুমোদনের ব্যবস্থা এবং অব্যবহৃত সরকারি জমি, স্থাপনা ও অন্যান্য সম্পদ উৎপাদনশীল কাজে ব্যবহারের সুযোগ। এ ছাড়া বিনিয়োগ ও ব্যবসাসংক্রান্ত সব ধরনের সেবা একক ডিজিটাল প্ল্যাটফর্মে আনার বিধান রাখা হয়েছে।

বিলে দেশিবিদেশি অংশীদারিতে বিনিয়োগ উদ্যোগ অনুমোদন, শিল্পে পুঁজি গঠন, বিনিয়োগ সহজলভ্য করা, বিদেশি কর্মকর্তা ও বিশেষজ্ঞ নিয়োগের নীতিমালা নির্ধারণ, ভিসা সুপারিশ, কর্মানুমতি প্রদান, প্রযুক্তি হস্তান্তর এবং স্থানীয় উৎপাদনসক্ষমতা বৃদ্ধির বিষয়েও প্রয়োজনীয় বিধান রাখা হয়েছে।

একনজরে আজকের কালের কণ্ঠ (১৬ জুলাই)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (১৬ জুলাই)
মেসি জাদুতেই ফাইনালে

মেসি জাদুতেই ফাইনালে

আরো একবার শেষ মুহূর্তের রোমাঞ্চে মাতাল করা এক জয় আর্জেন্টিনার। এবার ঐতিহাসিক প্রতিপক্ষ ইংল্যান্ডের বিপক্ষে।...

 

চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা ভালো নেই

চিকিৎসাধীন জুলাই যোদ্ধারা ভালো নেই

রাজপথের উত্তাল রক্তঝরা দিনগুলোতে কোনো কিছুই দমাতে পারেনি প্রাণ বাজি রাখা জুলাই যোদ্ধাদের। বুলেটের ভয়কে জয় করেই...

 

আবু সাঈদের রক্তে গতিপথ পাল্টে যায় আন্দোলনের

আবু সাঈদের রক্তে গতিপথ পাল্টে যায় আন্দোলনের

দুই বছর পার হয়ে আবারও ফিরেছে ১৬ জুলাই। আজ জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে রংপুরের বেগম রোকেয়া...

 

এক কাপ ‘মাতে’ আর লিওর গল্প

এক কাপ ‘মাতে’ আর লিওর গল্প

শেষ ষোলোতে মিসরের বিপক্ষে রেফারির শেষ বাঁশির শব্দ মিলিয়ে যেতেই লিওনেল মেসির চোখ বেয়ে নেমে এলো জল। চারদিকে...

 

বিশ্বে ফের অস্থির তেলের দাম বিপিসির বড় লোকসানের শঙ্কা

বিশ্বে ফের অস্থির তেলের দাম বিপিসির বড় লোকসানের শঙ্কা

মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ পরিস্থিতি এবং হরমুজ প্রণালিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইরান হামলা-পাল্টাহামলায়...

 

শান্ত অথচ ডাকাবুকো ‘মিডফিল্ড জেনারেল’ রদ্রি

শান্ত অথচ ডাকাবুকো ‘মিডফিল্ড জেনারেল’ রদ্রি

গল্পটা শুরু হয়েছিল ১৬ বছর আগে। ২০১০ সালে বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ালে আন্দ্রেস ইনিয়েস্তার করা...

 

শুল্কছাড়েও দাম কমেনি ক্যান্সারের ওষুধের

শুল্কছাড়েও দাম কমেনি ক্যান্সারের ওষুধের

দেশে প্রতিবছর আশঙ্কাজনক হারে বাড়ছে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা। আকাশচুম্বী চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে...

 

পরীক্ষার্থীরা আন্দোলনে অনড়

পরীক্ষার্থীরা আন্দোলনে অনড়

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার কারণে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ নানা দাবিতে...

 

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

দেশে আর কখনো যেন ফ্যাসিবাদ ও স্বৈরাচার মাথা চাড়া দিতে না পারে সে জন্য সরকারি ও বিরোধী দলসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার...

 

বসুন্ধরায় শিক্ষিত-সচ্ছল মানুষের বসবাস

বসুন্ধরায় শিক্ষিত-সচ্ছল মানুষের বসবাস

বসুন্ধরাসহ রাজধানীর নতুন নতুন আবাসিক এলাকায় মূলত শিক্ষিত ও সচ্ছল মানুষ বসবাস করেন বলে উল্লেখ করেছেন স্থানীয়...

 

আ. লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ আইনানুগ বিচারিক প্রক্রিয়ায়

আ. লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ আইনানুগ বিচারিক প্রক্রিয়ায়

প্রশাসনিক আদেশে নিষিদ্ধ না করে আইনানুগ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করা...

 

রেলপথে ১৫ বছরে ১৩৩৪ দুর্ঘটনা

রেলপথে ১৫ বছরে ১৩৩৪ দুর্ঘটনা

দেশে রেলপথে গত ১৫ বছরে ছোট-বড় মিলিয়ে এক হাজার ৩৩৪টি দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সড়ক রেল ও নৌ মন্ত্রী শেখ রবিউল...

 

৫ দিনে ডায়রিয়ায় আক্রান্ত ২৫০০

৫ দিনে ডায়রিয়ায় আক্রান্ত ২৫০০

দেশের ২৮ উপজেলার ১৬০ ইউনিয়নে বন্যা পরিস্থিতি এখন শুধু আর মানবিক সংকট নয়, বড় ধরনের স্বাস্থ্য সংকটের দিকে যাচ্ছে।...

 

মৌলভীবাজার ও হবিগঞ্জে ফের বন্যার শঙ্কা

মৌলভীবাজার ও হবিগঞ্জে ফের বন্যার শঙ্কা

ভারি বৃষ্টিপাত ও উজানের ঢলে মনু ও খোয়াই নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হওয়ায় মৌলভীবাজার ও হবিগঞ্জে ফের বন্যার...

 

সিমনের হাতেই গৌরবের সাধ্যসীমায়

সিমনের হাতেই গৌরবের সাধ্যসীমায়

একটি গোলপোস্ট যতটা নিরাপদ থাকে, সেই দলটির তত সুযোগ বাড়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার। চলতি বিশ্বকাপে স্পেনের...

 

মেট্রো রেলে ২৩% বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ

মেট্রো রেলে ২৩% বেয়ারিং প্যাড ত্রুটিপূর্ণ

রাজধানীর উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো রেল রুটে বেয়ারিং প্যাডের ২৩.২৮ শতাংশ বা ৭৩০টি ত্রুটিপূর্ণ...

 

নদীতে লাশ ভাসিয়ে দেওয়ায় জড়িতদের বিচার হবে

নদীতে লাশ ভাসিয়ে দেওয়ায় জড়িতদের বিচার হবে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন, ঢাকার একটি হাসপাতাল থেকে জুলাই...

 

কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব

কে হচ্ছেন জাতিসংঘের পরবর্তী মহাসচিব

এক দশক পর ভূ-রাজনৈতিক উত্তেজনা ও বহুমুখী সংকটের মধ্যে নতুন মহাসচিব নিয়োগ দিতে যাচ্ছে জাতিসংঘ। এরই মধ্যে...

 

তিস্তার ভাঙনে বাড়ছে দুশ্চিন্তা

তিস্তার ভাঙনে বাড়ছে দুশ্চিন্তা

তিস্তার তীব্র স্রোতে রংপুরের গঙ্গাচড়া ও লালমনিরহাট সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় নতুন নির্মিত তীর...

 

ছোট থেকে ক্রমেই বড় হওয়া ‘লা রোজা’

ছোট থেকে ক্রমেই বড় হওয়া ‘লা রোজা’

আটলান্টা স্টেডিয়ামে সংবাদ সম্মেলন শুরুর আগেই ডালাসে ফাইনালিস্ট নির্ধারণ হয়ে গেছে। দুই কোচই পুরো ম্যাচ দেখে...

 

বিশ্বসেরা দলকে ফুয়েন্তের ‘স্যালুট’

বিশ্বসেরা দলকে ফুয়েন্তের ‘স্যালুট’

এখনো বিশ্বকাপ জেতা হয়নি, তবে অন্য সব দলের চেয়ে সবচেয়ে কাছাকাছি চলে এসেছে স্পেন। সবার আগে ফাইনালে উঠেছে তারা এই...

 

এমবাপ্পের কাঠগড়ায় ‘কৌশল’

এমবাপ্পের কাঠগড়ায় ‘কৌশল’

এমন পরিণতি কে-ই বা ভেবেছিল? অন্তত ফ্রান্স তো নয়। স্পেনের কাছে ২-০ গোলে হেরে বিশ্বকাপস্বপ্ন ভেঙে যাওয়ার পর ফরাসি...

 

মলিন সমাপ্তিতেও অমলিন সাফল্য

মলিন সমাপ্তিতেও অমলিন সাফল্য

বিশ্বকাপে একটা সময় ব্রাজিল, জার্মানি কিংবা ইতালির ধারাবাহিক আধিপত্যই ছিল নিয়মিত দৃশ্য। তবে গত তিন বিশ্বকাপে সেই...

 

টি-টোয়েন্টিতেও ধুঁকছে বাংলাদেশ

টি-টোয়েন্টিতেও ধুঁকছে বাংলাদেশ

টেস্ট আর ওয়ানডের পর জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টিতেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। প্রথম...

 

উচ্চশিক্ষায় গতি এনেছে এআই

উচ্চশিক্ষায় গতি এনেছে এআই

যুক্তরাজ্যের হায়ার এডুকেশন পলিসি ইনস্টিটিউটের প্রতিবেদন অনুযায়ী, বিশ্বে উচ্চশিক্ষা স্তরে ৮০ শতাংশেরও বেশি...

 

বন্যা নিয়ন্ত্রণে রাখতে সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন

বন্যা নিয়ন্ত্রণে রাখতে সঠিক ব্যবস্থাপনা প্রয়োজন

বন্যা বাংলাদেশের দুই-তৃতীয়াংশ মানুষের নিত্যদিনের সঙ্গী। এ দেশে একসময় বন্যা ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত বাঁধ...

 

রথযাত্রা

রথযাত্রা

রথযাত্রা, লোকারণ্য, মহা ধুমধাম, ভক্তেরা লুটায়ে পথে করিছে প্রণাম। পথ ভাবে আমি দেব, রথ ভাবে আমি, মূর্তি ভাবে আমি...

 

ফুটবলপ্রেমী জাতির স্বপ্ন অপূর্ণ কেন

ফুটবলপ্রেমী জাতির স্বপ্ন অপূর্ণ কেন

বিশ্বকাপ এলেই বাংলাদেশ যেন রঙিন এক ফুটবলের রাজ্যে পরিণত হয়। অজপাড়াগাঁ থেকে শহর, অলিগলি থেকে ক্যাম্পাস,...

 

বন্যা ও বর্ষায় করণীয় আমল

বন্যা ও বর্ষায় করণীয় আমল

বন্যা বাংলাদেশের একটি অন্যতম প্রাকৃতিক দুর্যোগ, যা প্রতিবছর মানুষের জীবনযাত্রা, সম্পদ ও পরিবেশের ওপর ব্যাপক...

 

চট্টগ্রাম-কক্সবাজারসহ ৮ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

অনলাইন ডেস্ক
চট্টগ্রাম-কক্সবাজারসহ ৮ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত
ফাইল ছবি

চট্টগ্রাম-কক্সবাজারসহ দেশের ৮ জেলার ওপর দিয়ে বৃহস্পতিবার সকালের মধ্যে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

ইউএন উইমেনের সঙ্গে বৈঠকে ড. তিতুমীর

বৈশ্বিক সংকটে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় সহযোগিতা জোরদারের আহ্বান

অনলাইন ডেস্ক
বৈশ্বিক সংকটে নারী ও কন্যাশিশুদের সুরক্ষায় সহযোগিতা জোরদারের আহ্বান
সংগৃহীত ছবি

বৈশ্বিক সংঘাত, বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধের ফলে সৃষ্ট অর্থনৈতিক অস্থিরতা, পণ্য সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন এবং জ্বালানি সংকটের কারণে সৃষ্ট বহুমাত্রিক চাপের প্রেক্ষাপটে বাংলাদেশের নারী ও কন্যাশিশুদের সুরক্ষা ও ক্ষমতায়নে জাতিসংঘ নারী সংস্থা (ইউএন উইমেন)-এর আরো জোরালো সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। 

বুধবার (১৫ জুলাই) নিউ ইয়র্কে জাতিসংঘের সহকারী মহাসচিব ও ইউএন উইমেনের উপনির্বাহী পরিচালক নিয়ারাডজাই গুম্বোনজভান্ডার সঙ্গে বৈঠকে ড. তিতুমীর বলেন, বাংলাদেশ মানবিক বিবেচনায় বর্তমানে ১২ লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে, যা দেশের অর্থনীতি, পরিবেশ ও নিরাপত্তার ওপর উল্লেখযোগ্য চাপ সৃষ্টি করেছে। তিনি রোহিঙ্গাদের দ্রুত তাদের মাতৃভূমি মিয়ানমারে প্রত্যাবাসন নিশ্চিত করতে এবং প্রত্যাবাসনের পর বিশেষ করে নারী ও কন্যাশিশুরা যেন নিরাপদ, মর্যাদাপূর্ণ পরিবেশে বসবাস করতে পারে, জীবিকা নির্বাহের সুযোগ পায় এবং তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত হয় সে লক্ষ্যে ইউএন উইমেনের আরও সক্রিয়, কার্যকর ও জোরালো ভূমিকা প্রত্যাশা করেন।

উপদেষ্টা বলেন, চলমান বৈশ্বিক সংকটের বহুমাত্রিক প্রভাব বাংলাদেশের ওপর উল্লেখযোগ্য আর্থিক চাপ সৃষ্টি করেছে, যার ফলে সরকারের ফিস্কাল স্পেস ক্রমেই সংকুচিত হচ্ছে। একই সঙ্গে আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কঠোর শর্ত ও নীতিমালার কারণে অনুদান ও সহজ শর্তের ঋণপ্রাপ্তি সীমিত হয়ে পড়ছে এবং অনেক স্বল্পোন্নত দেশ ঋণচাপের মুখোমুখি হচ্ছে। এ প্রেক্ষাপটে তিনি নারী ও কন্যাশিশুদের সুরক্ষা, ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা কর্মসূচি আরো জোরদারে ইউএন উইমেনের কার্যকর ও সম্প্রসারিত সহযোগিতার আহ্বান জানান।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের নারী-কেন্দ্রিক উন্নয়ন উদ্যোগগুলোর কথা তুলে ধরে ড. তিতুমীর বলেন, পরিবারের নারীপ্রধানের নামে ফ্যামিলি কার্ড চালু, মেয়েদের স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষা, প্রজনন ও মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সর্বজনীন জীবনচক্রভিত্তিক সামাজিক সুরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক অংশগ্রহণকে আরো ত্বরান্বিত করবে।

উপনির্বাহী পরিচালক নিয়ারাডজাই গুম্বোনজভান্ডা নারীর ক্ষমতায়নে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতির প্রশংসা করেন এবং ফ্যামিলি কার্ড উদ্যোগকে একটি উদ্ভাবনী ও নারী-কেন্দ্রিক সামাজিক সুরক্ষা কর্মসূচি হিসেবে অভিহিত করেন। কক্সবাজার সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বাংলাদেশের মানবিক ভূমিকার প্রশংসা করেন এবং রোহিঙ্গা সংকট মোকাবেলা, লিঙ্গসমতা, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, সামাজিক সুরক্ষা এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে ইউএন উইমেনের সহযোগিতা আরো জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

খালেদা জিয়ার বাসভবনে আরো পুলিশ মোতায়েন | কালের কণ্ঠ